• প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ
Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • প্রবাস
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • প্রবাস
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result
Home আইন ও অপরাধ

ইসরাইলি গুলিতে রক্তে ভেসে যায় প্রেস লেখা নীল জ্যাকেট

Barta71.com by Barta71.com
June 23, 2018
in আইন ও অপরাধ
0
ইসরাইলি গুলিতে রক্তে ভেসে যায় প্রেস লেখা নীল জ্যাকেট
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

বার্তা৭১ ডটকমঃ ইয়াসের মুর্তজা। বয়স ৩০ বছর। গাজা উপত্যকায় ছবি তুলতেন। আচমকা তার তলপেট ফুঁড়ে দেয় ইসরাইলি স্নাইপারদের গুলি। পাশেই ছিলেন তার বন্ধু আশরাফ আবু আমরা। তিনি দেখলেন, রক্তে ভেসে যাচ্ছে ‘প্রেস’ লেখা নীল জ্যাকেট। মাটিতে লুটিয়ে পড়েন ইয়াসের। ঘটনাটা প্রায় আড়াই মাস আগের। সে ঘটনার বিবরণ দিতে গিয়ে কেঁপে ওঠেন তার বন্ধু আশরাফ আবু আমরা। গাজায় ফিলিস্তিনিদের ভূমি দিবসের বিক্ষোভে নির্বিচারে গুলি করে হত্যা করে ইসরাইলি স্নাইপাররা।

গত ৩০ মার্চ শুরু হওয়া বিক্ষোভে এখন পর্যন্ত ১৩২ জন নিহত হয়েছেন। তবু মধ্য গাজার ফ্রিল্যান্স চিত্রসাংবাদিক আশরাফ বলেন, যেখানে বিপদ, সেখানেই ছবি তুলব।
বিপদের সঙ্গে নিত্য সংসার দায়ের আল-বালাহর বাসিন্দা আশরাফ ও তার সহকর্মীদের।-খবর আনন্দবাজার পত্রিকা অনলাইন।

দিনটা ৬ এপ্রিল। সকালে অন্য সাংবাদিক বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়েছিলেন আশরাফ। খবর ছিল, ওই দিন গাজ়ার দক্ষিণপ্রান্তের শহর খান ইউনিসে বিক্ষোভ হতে পারে। আশরাফরা গিয়ে দেখেন, ফিলিস্তিনি তরুণ ও ইসরাইলি সেনা- প্রস্তুত দুপক্ষই। এই বিবদমান দুপক্ষের বাইরে তারা যে তৃতীয় পক্ষ, তা বোঝাতে আশরাফরা সেদিন গায়ে দেন নীল জ্যাকেট। যার গায়ে বড় বড় অক্ষরে ইংরেজিতে লেখা ছিল ‘প্রেস’।

শুরু হল ফিলিস্তিনিদের ভূমি দিবসের প্রতিবাদ। আশরাফের অভিজ্ঞতা, ট্রাকে করে আনা হল অজস্র টায়ার। তাতে আগুন দিলেন ফিলিস্তিনি তরুণরা। উল্টো দিক থেকে ধেয়ে এসেছে গ্যাস বোমা, বুলেট। আচমকা আকাশ ফুঁড়ে দেখা দিল যুদ্ধবিমান। পড়তে থাকল একের পর এক বোমা। আশরাফ দেখলেন, সীমান্তে লুটিয়ে পড়ছে মানুষ। সেই যুদ্ধভূমির একের পর এক ছবি ক্যামেরাবন্দি করছিলেন আশরাফরা।

কাছেই ছিলেন ইয়াসের। হঠাৎই আশরাফের ক্যামেরার ফোকাস নড়ে গেল। দেখলেন রক্তে ভেসে যাচ্ছে ‘প্রেস’ লেখা নীল জ্যাকেট। মাটিতে লুটিয়ে পড়ে ইয়াসের। সেই মৃত্যুতেই দিনটা শেষ হয়নি। আশরাফ লিখেছেন- বন্ধুকে হারানোর যন্ত্রণা চেপে রেখেই ছবি তুলছিলাম, কিছু বুঝে ওঠার আগেই ঝলসে গেল বাঁ হাতটা। মনে হল সব শেষ।

প্রায় অচেতন অবস্থায় আশরাফকে উদ্ধার করেন স্বাস্থ্যকর্মীরা। আশরাফের লেখায়- ভেবেছিলাম, আর ছবিই তুলতে পারব না। আন্দোলনকারী ও সাংবাদিকদের সেদিন আলাদা করে দেখা হয়নি। তাই এত বড় বিপদ ঘটল।

আসলে গাজায় সাংবাদিকদের বিপদ নানা রকম। বেশ কয়েক বছরের অভিজ্ঞতায় আশরাফ দেখেছেন, প্রথমত বোমা-গুলিতে মৃত্যুর ভয়। দ্বিতীয়ত সাংবাদিক স্বীকৃতি না পাওয়ার ভয়।

যেমন মৃত্যুর পর ইয়াসের আদৌ সাংবাদিক কিনা তা স্বীকার করতে চায়নি ইসরাইলি কর্তৃপক্ষ। তৃতীয়ত বিদেশে যাতায়াতের ক্ষেত্রে বিস্তর বাধা রয়েছে গাজার সাংবাদিকদের।

যেমন ২০১৬-তে রাশিয়ায় একটি আন্তর্জাতিক ফটোগ্রাফি প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছিলেন আশরাফ। কিন্তু ইসরাইলি অবরোধের জেরে পুরস্কার নিতে যেতে পারেননি তিনি। দীর্ঘ চিকিৎসার পর কিছুটা সুস্থ হয়ে আশরাফ ফের ‘যুদ্ধক্ষেত্রে’ নেমেছেন, বিপদের ছবি তুলতে। হাতে ক্যামেরা। গায়ে নীল জ্যাকেট। তাতে বড় বড় অক্ষরে ইংরেজিতে লেখা ‘প্রেস’।

Previous Post

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় মডেল তিথি নিহত

Next Post

ব্যাংক পরিচালকেরা চাপে

Barta71.com

Barta71.com

Next Post
ব্যাংক পরিচালকেরা চাপে

ব্যাংক পরিচালকেরা চাপে

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected test

  • 134 Followers
  • 207k Subscribers
  • 24k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest
বাংলাদেশের সেরা দশ মডেলের সেক্স ভিডিও স্ক্যান্ডাল

বাংলাদেশের সেরা দশ মডেলের সেক্স ভিডিও স্ক্যান্ডাল

July 19, 2015
সাংবাদিক হাসান সুমনের ওপর নির্যাতনকারী পুলিশের শাস্তির দাবি

সাংবাদিক হাসান সুমনের ওপর নির্যাতনকারী পুলিশের শাস্তির দাবি

March 15, 2018
কার সাথে বিয়ে হবে, তা কি জন্মের আগেই নির্ধারিত?

কার সাথে বিয়ে হবে, তা কি জন্মের আগেই নির্ধারিত?

March 14, 2018
গুলশান থেকে ২ থাই তরুণীসহ গ্রেফতার ১৫

গুলশান থেকে ২ থাই তরুণীসহ গ্রেফতার ১৫

July 7, 2015
দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

26
ডলার। ডুল্যান্সার

ডলার। ডুল্যান্সার

7

হরতাল

5

দাম্পত্য জীবনের একজ্যাক্ট গ্রাফ

2
বাইডেন ও কমলাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন

প্রতিবন্ধীদের সার্বিক উন্নয়নে সমন্বিতভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

December 3, 2020
ভাস্কর্যের বিরোধীতা বঙ্গবন্ধুর প্রতি অবজ্ঞা প্রদর্শন: ঢাবি শিক্ষক সমিতি

ভাস্কর্যের বিরোধীতা বঙ্গবন্ধুর প্রতি অবজ্ঞা প্রদর্শন: ঢাবি শিক্ষক সমিতি

December 3, 2020
দেশে করোনায় আরও ১৩ জনের মৃত্যু, শনাক্ত ১৮৪৫

বিশ্বজুড়ে করোনা শনাক্তের সংখ্যা ৬ কোটি ৪১ লাখ ছাড়ালো

December 2, 2020
নির্বাচনে অনিয়ম হয়নি: মার্কিন অ্যাটর্নি

নির্বাচনে অনিয়ম হয়নি: মার্কিন অ্যাটর্নি

December 2, 2020

Recent News

Online Newspaper in Bangladesh

Follow Us

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • প্রবাস
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

বাইডেন ও কমলাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন

প্রতিবন্ধীদের সার্বিক উন্নয়নে সমন্বিতভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

December 3, 2020
ভাস্কর্যের বিরোধীতা বঙ্গবন্ধুর প্রতি অবজ্ঞা প্রদর্শন: ঢাবি শিক্ষক সমিতি

ভাস্কর্যের বিরোধীতা বঙ্গবন্ধুর প্রতি অবজ্ঞা প্রদর্শন: ঢাবি শিক্ষক সমিতি

December 3, 2020
  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।