• প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ
Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • প্রবাস
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • প্রবাস
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result

হাই কোর্টের রায় পর্যন্ত সচিবালয়ে অবস্থান মেডিক্যাল ভর্তিচ্ছুদের

Barta71.com by Barta71.com
August 14, 2012
in Uncategorized
0
হাই কোর্টের রায় পর্যন্ত সচিবালয়ে অবস্থান মেডিক্যাল ভর্তিচ্ছুদের
0
SHARES
15
VIEWS
Share on FacebookShare on Twitter

ঢাকা, ১৩ আগস্ট: বরাবরের মতো ভর্তি পরীক্ষা না নিয়ে এসএসসি ও এইচএসসির ফলের ভিত্তিতে মেডিক্যাল ও ডেন্টাল কলেজগুলোতে ভর্তির সরকারি সিদ্ধান্ত বাতিলের দাবিতে মঙ্গলবার সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে ভর্তিচ্ছুরা। এর আগে সকাল নয়টায় তারা কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হবার ঘোষণা দিয়েছে তারা।

সোমবার একই দাবিতে বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে রাস্তা অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করে তারা। এই কর্মসূচি থেকেই ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পক্ষ থেকে এই আন্দোলনের আহবায়ক নাজমুল হক এ ঘোষণা দেন।

এসএসসি ও এইচএসসি ফলাফলের ভিত্তিতে মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির বিষয়ে সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার বিভিন্ন কর্মসূচি পালন করে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। তাদের দাবি বরাবরের মতো আলাদা পরীক্ষা নিয়ে তার ভিত্তিতে ভর্তি প্রক্রিয়া শেষ করা।

এদিকে বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তা চার ঘণ্টা অবরোধ করে রাখে তারা। রাত পৌনে ৮টার দিকে তারা রাস্তা ছেড়ে চলে যান। অবরোধের কারণে ওই সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত তারা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করে।

সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভর্তিচ্ছুদের বিক্ষোভ চলছে গতকাল থেকেই।

অপর দিকে সরকারি এই সিদ্ধান্তের আইনগত বৈধতা চ্যালেঞ্জ করে ‘জনস্বার্থে’ হাই কোর্টে একটি আবেদন করেছেন ড. ইউনুস আলী আকন্দ নামের এক আইনজীবী। মঙ্গলবার সাড়ে দশটায় এর রায় হওয়ার কথা বলেও জানান তিনি।

আবেদনে দুটি রুল এবং দু’টি অন্তবর্তীকালীন নির্দেশনা চেয়েছেন বলে জানিয়েছেন আবেদনকারী আইনজীবী।

শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ের লক্ষে চার জনকে আহবায়ক করে ১৬ সদস্যের একটি কমিটি করেছে। অন্য তিন জন আহবায়ক হলেন, তন্নয় সূত্রধর, ফারজানা আফরিন মনি ও জহিন।

দাবি বাস্তবায়নে জন্যে মঙ্গলবার সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়ে নাজমুল হক জানান, মঙ্গলবার সকাল ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনারে তারা জড়ো হবেন। সেখান থেকে তারা মিছিল নিয়ে প্রেসক্লাব হয়ে সচিবালয়ের সামনে গিয়ে অবস্থান নিবেন।

উচ্চ আদালতে দায়ের করা আবেদনের রায় না হওয়া পর্যন্ত তারা সেখানে অবস্থান করবেন বলেও জানান তিনি।

অপর এক আহবায়ক ফারজানা আফরিন মনি বলেন, কর্তৃপক্ষ নাকি বলছেন এই সিদ্ধান্তের ফলে কতিপয় শিক্ষার্থী ক্ষতিগ্রস্থ হবে। সামগ্রিক ভাবে সবার উপকারে আসবে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।

প্রেস ক্লাবের সামনে সমাবেশে বক্তৃতা করে শিক্ষার্থীরা বলেন, সরকারের এই সিদ্ধান্তের ফলে আমাদের শিক্ষাজীবন অনিশ্চিত হয়ে পড়বে। আমাদের মধ্যে এমন অনেকে আছে যারা গত বছর ভর্তি হতে না পেরে এবার ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিয়েছেন।

এই প্রক্রিয়ায় ভর্তির ব্যবস্থা করা হলে মেডিকেল ও ডেন্টালের ভর্তি ব্যবস্থা ভেঙ্গে পরবে বলেও দাবি করেন তারা।

দীর্ঘ দিন ধরে মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তির নিয়ম থাকলেও স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক রোববার জানান, চলতি বছর থেকে ভর্তি পরীক্ষা নয় বরং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের জিপিএর ভিত্তিতে ভর্তি করা হবে।

ওই দিনই সরকারি এই সিদ্ধান্তের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ করে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

প্রসঙ্গত, গত বছর ২৩ সেপ্টেম্বর সারাদেশে একযোগে ২২টি সরকারি ও ৫৩টি বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। দেশের সবগুলো মেডিকেল ও ডেন্টাল কলেজ মিলিয়ে সর্বমোট ৮ হাজার ৪৯৩টি আসন রয়েছে।এছাড়া নয়টি সরকারি ও ১৪টি প্রাইভেট ডেন্টাল কলেজ এবং মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট মিলিয়ে সর্বমোট ১৪ শত ৩৭টি আসন রয়েছে।

Previous Post

লন্ডন প্রবাসী রোহিঙ্গাদের বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী

Next Post

অর্থমন্ত্রীর কাছে উদ্বেগ জানালেন আমেরিকার রাষ্ট্রদূত

Barta71.com

Barta71.com

Next Post
অর্থমন্ত্রীর কাছে উদ্বেগ জানালেন আমেরিকার রাষ্ট্রদূত

অর্থমন্ত্রীর কাছে উদ্বেগ জানালেন আমেরিকার রাষ্ট্রদূত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected test

  • 134 Followers
  • 207k Subscribers
  • 24k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest
বাংলাদেশের সেরা দশ মডেলের সেক্স ভিডিও স্ক্যান্ডাল

বাংলাদেশের সেরা দশ মডেলের সেক্স ভিডিও স্ক্যান্ডাল

July 19, 2015
সাংবাদিক হাসান সুমনের ওপর নির্যাতনকারী পুলিশের শাস্তির দাবি

সাংবাদিক হাসান সুমনের ওপর নির্যাতনকারী পুলিশের শাস্তির দাবি

March 15, 2018
কার সাথে বিয়ে হবে, তা কি জন্মের আগেই নির্ধারিত?

কার সাথে বিয়ে হবে, তা কি জন্মের আগেই নির্ধারিত?

March 14, 2018
গুলশান থেকে ২ থাই তরুণীসহ গ্রেফতার ১৫

গুলশান থেকে ২ থাই তরুণীসহ গ্রেফতার ১৫

July 7, 2015
দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

26
ডলার। ডুল্যান্সার

ডলার। ডুল্যান্সার

7

হরতাল

5

দাম্পত্য জীবনের একজ্যাক্ট গ্রাফ

2
বাইডেন ও কমলাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন

প্রতিবন্ধীদের সার্বিক উন্নয়নে সমন্বিতভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

December 3, 2020
ভাস্কর্যের বিরোধীতা বঙ্গবন্ধুর প্রতি অবজ্ঞা প্রদর্শন: ঢাবি শিক্ষক সমিতি

ভাস্কর্যের বিরোধীতা বঙ্গবন্ধুর প্রতি অবজ্ঞা প্রদর্শন: ঢাবি শিক্ষক সমিতি

December 3, 2020
দেশে করোনায় আরও ১৩ জনের মৃত্যু, শনাক্ত ১৮৪৫

বিশ্বজুড়ে করোনা শনাক্তের সংখ্যা ৬ কোটি ৪১ লাখ ছাড়ালো

December 2, 2020
নির্বাচনে অনিয়ম হয়নি: মার্কিন অ্যাটর্নি

নির্বাচনে অনিয়ম হয়নি: মার্কিন অ্যাটর্নি

December 2, 2020

Recent News

Online Newspaper in Bangladesh

Follow Us

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • প্রবাস
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

বাইডেন ও কমলাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন

প্রতিবন্ধীদের সার্বিক উন্নয়নে সমন্বিতভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

December 3, 2020
ভাস্কর্যের বিরোধীতা বঙ্গবন্ধুর প্রতি অবজ্ঞা প্রদর্শন: ঢাবি শিক্ষক সমিতি

ভাস্কর্যের বিরোধীতা বঙ্গবন্ধুর প্রতি অবজ্ঞা প্রদর্শন: ঢাবি শিক্ষক সমিতি

December 3, 2020
  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।