• প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ
Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • প্রবাস
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • প্রবাস
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result

ব্যাপক সংঘর্ষে অবরোধ পালিত : নিহত ২

Barta71.com by Barta71.com
December 9, 2012
in Uncategorized
0
ব্যাপক সংঘর্ষে অবরোধ পালিত : নিহত ২
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

বার্তা৭১ডটকমঃ ১৮ দলীয় জোটের ডাকে রবিবার দেশব্যাপী দুপুর ২টা পর্যন্ত অবরোধ কর্মসূচি পালিত হয়েছে ব্যাপক সংঘর্ষ, বোমবাজি ও আতঙ্কের মধ্য দিয়ে। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অবরোধকারীদের সঙ্গে সরকারদলীয় সমর্থক ও পুলিশের ব্যাপক সংঘর্ষ ও ককটেল বিষ্ফোরণ ঘটেছে। হরতাল সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষের সময় রাজধানীর ভিক্টোরিয়া পার্কের সামনে এক যুবক ও সিরাজগঞ্জের এনায়েতপুরে একজন নিহত হয়েছে। অবরোধ চলাকালে সারাদেশে কোথাও দূরপাল্লার বাস চলাচল করেনি।

সকাল ৯ টার দিকে রাজধানীর পুরান ঢাকায় জজকোর্ট এলাকায় বিএনপি ও জামায়াতপন্থী আইনজীবীরা অবরোধের সমর্থনে মিছিল বের করে। সে সময় ছাত্রলীগ অবরোধ বিরোধী মিছিল নিয়ে ওই এলাকা প্রদিক্ষণ করছিল। দুই পক্ষের মধ্যে হঠাৎ করে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হলে কয়েকটি ককটেল বিষ্ফোরিত হয় আশেপাশের এলাকায়। সংঘর্ষের সময় বিশ্বজিত নামে এক যুবকের মৃত্যু হয় গণপিটুনিতে। প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ বলেছেন, অজ্ঞাত ২০/২৫ জন যুবক সেসময় বিশ্বজিতকে একটি ভবনের নিচে নিয়ে পিটাতে থাকে, গণপিটুনিতেই তার মৃত্যু হয়। বিশ্বজিত শাখারি বাজারে দর্জির কাজ করতো বলে জানা গেছে।

সিরাজগঞ্জের এনায়েতপুরে সকাল ১১টার পর অবরোধ সমর্থকদের ওপর ছাত্রলীগ কর্মীরা হামলা চালালে ওয়ারেস আলী নামে এক বৃদ্ধ নিহত হন। নিহত ব্যক্তিকে নিজেদের কর্মী বলে দাবী করেছে জামায়াতে ইসলামী।

সাভারের আমীনাবাজারে গুলিবিদ্ধ হয়েছেন বিএনপির সাবেক এমপি নাজিম উদ্দিন আলম। রবিবার সকাল থেকে ওই এলাকা দখলে রাখার পর বেলা সাড়ে ১১টার দিকে আওয়ামী লীগ ও পুলিশের হামলায় অবরোধকারীরা পিছু হটতে শুরু করে। এ সময় পুলিশের শটগানের গুলিতে আহত হন সাবেক এমপি নাজিম উদ্দিন আলম।

এর আগে সকাল ছয়টায় অবরোধের শুরু থেকেই গাবতলী স্ট্যান্ড ও রাজপথ দখলে রাখা অবরোধকারীদের সকাল সাড়ে আটটা নাগাদ আন্ডারপাসের ওপাশে আমিনবাজারের দিকে হটিয়ে দেয় সরকার দলের সমর্থকরা। এরপর  গাবতলী ও আমিন বাজার এলাকায় দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। আওয়ামী লীগ কর্মীরা দোকান ভাঙচুর ও বিএনপি নেতাকর্মীদের লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করলে অবরোধকারীরা পাল্টা ককটেল ছুঁড়ে। ফলে পরিস্থিতির ওপর ফের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে পুলিশ। সকাল আটটার মধ্যে অন্তত ৫টি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।

যাত্রাবাড়ীতে সকালের দিকেই রাজপথ দখলে নেয় অবরোধকারীরা।  একটি বাসে জামায়াত কর্মীরা বাসে আগুন ধরিয়ে দেয়ার চেষ্টা করার সময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। হজুরাইনে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় পিকেটারদের। সকালে পোস্তাগোলা সেতুর পাশে একটি বাসে আগুন দেয় পিকেটাররা।

রাজধানীর শ্যামপুর নতুল আলীবহরে সকাল ৭টা ৩০ মিনিটে একটি তেলবাহি ট্রাক পুড়িয়ে দিয়েছে অবরোধকারীরা। এছাড়া সকাল ৮টার সময় একটি যাত্রীবাহি বাসে আগুন লাগিয়েছে অবরোধকারীরা।
পোস্তগোলার জুরাইন থেকে শ্যামপুরের আলীবহর পর্যন্ত রাস্তায় ফেলে রাখে জলন্ত বাস, সিএনজি ও খাম্বা। এই সব এলাকা দখলে নেয় অবরোধকারীরা। এছাড়া পোস্তগোলা থেকে শ্যামপুর পর্যন্ত রাস্তায় দুইপাশে পার্কিং করা অবস্থায় অন্তত ২৫টি গাড়ি ভাংচুর ও দুটি গাড়িতে আগুন দিয়েছে।

সকাল ৭টার দিকে রাজধানীর শাহাবাগে সকালে ছাত্রদল একটি মিছিল বের করলে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। শিশুপার্কের সামনে একটি সিএনজি অটোরিকশায় আগুন দেয়া হয়। ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করা হয়।

এছাড়া, রাজধানীর পান্থপথ, উত্তরা, জুরাইন, মিরপুর, কাজীপাড়, শেওড়াপাড়ায় পুলিশের সঙ্গে অবরোধকারীদের সংঘর্ষ হয়েছে। ধোলাইরপাড়ে পুলিশ মিছিলে ধাওয়া দিলে আতঙ্ক সৃস্টির জন্য অন্তত ১০টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে, সেখানে পুলিশের সঙ্গে দীর্ঘ সময় তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

রাজধানীর পুরান ঢাকার বংশালে সকালে পুলিশের সঙ্গে পিকেটারদের সংঘর্ষ হয়েছে এবং সেখানেও বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে। এর ফলে সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে।  ভোর থেকেই রাজধানীর মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন থাকলেও যান চলাচলে বিঘ্ন ঘটাতে অবরোধকারীদের তৎপর দেখা যায়। খিলগাওঁয়ে বিআরটিসির একটি দোতলা বাসে পিকেটাররা আগুন ধরিয়ে দেয়ার চেষ্টা করে, তবে বাসটি অল্পের জন্য রক্ষা পায়। বিমানবন্দর এলাকা থেকে এক পিকেটারকে আটক করা হয়।

ভোর সাড়ে পাঁচটার দিকে মিরপুর ১ নম্বর মোড়ে গার্মেন্টস কর্মীদের বহনকারী একটি বাসে আগুন দেয়া হয়। সাড়ে ৬টার দিকে মিরপুর-২ নম্বরের সনি সিনেমা হলের সামনে পুড়িয়ে দেয়া হয় আরেকটি বাস।

ভোর ৬টার পর পর রাজধানীর পান্থপথে স্কয়ার হাসপাতালের কাছে পুলিশের সঙ্গে অবরোধকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় পিকেটাররা পুলিশের একটি ভ্যানে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুড়লে অবরোধকারীরা বিভিন্ন গলিতে চলে যায়।

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুরে পুলিশের সাথে জামায়াত শিবির কর্মীদের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শিবিরকর্মীর বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে ও কয়েক রাউন্ড রাবার বুলেট ছুড়ে। এসময় কাঁচপুর এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের পাশের শিবতলা এলাকায় অবরোধকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত ৭ জন আহত হয়েছেন। অবরোধকারীরা পুলিশ ভ্যানে অগ্নিসংযোগ করে। রবিবার বেলা ১১টার দিকে এ সংঘর্ষ হয়।
এদিকে, দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলন করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনগণ স্বতস্ফূর্তভাবে অবরোধ কর্মসূচি পালন করেছে বলে দাবি করেন তিনি। সরকার দলীয় লোকজন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উস্কানিতেই অপ্রীতিকর ঘটনা ঘটেছে বলে তিনি অভিযোগ করেন।

Previous Post

অবরোধের সংঘর্ষে রাজধানীতে একজন নিহত

Next Post

বার ড্যান্সার-মডেল প্রিয়াঙ্কা

Barta71.com

Barta71.com

Next Post

বার ড্যান্সার-মডেল প্রিয়াঙ্কা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected test

  • 134 Followers
  • 207k Subscribers
  • 24k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest
বাংলাদেশের সেরা দশ মডেলের সেক্স ভিডিও স্ক্যান্ডাল

বাংলাদেশের সেরা দশ মডেলের সেক্স ভিডিও স্ক্যান্ডাল

July 19, 2015
সাংবাদিক হাসান সুমনের ওপর নির্যাতনকারী পুলিশের শাস্তির দাবি

সাংবাদিক হাসান সুমনের ওপর নির্যাতনকারী পুলিশের শাস্তির দাবি

March 15, 2018
কার সাথে বিয়ে হবে, তা কি জন্মের আগেই নির্ধারিত?

কার সাথে বিয়ে হবে, তা কি জন্মের আগেই নির্ধারিত?

March 14, 2018
গুলশান থেকে ২ থাই তরুণীসহ গ্রেফতার ১৫

গুলশান থেকে ২ থাই তরুণীসহ গ্রেফতার ১৫

July 7, 2015
দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

26
ডলার। ডুল্যান্সার

ডলার। ডুল্যান্সার

7

হরতাল

5

দাম্পত্য জীবনের একজ্যাক্ট গ্রাফ

2
বাইডেন ও কমলাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন

প্রতিবন্ধীদের সার্বিক উন্নয়নে সমন্বিতভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

December 3, 2020
ভাস্কর্যের বিরোধীতা বঙ্গবন্ধুর প্রতি অবজ্ঞা প্রদর্শন: ঢাবি শিক্ষক সমিতি

ভাস্কর্যের বিরোধীতা বঙ্গবন্ধুর প্রতি অবজ্ঞা প্রদর্শন: ঢাবি শিক্ষক সমিতি

December 3, 2020
দেশে করোনায় আরও ১৩ জনের মৃত্যু, শনাক্ত ১৮৪৫

বিশ্বজুড়ে করোনা শনাক্তের সংখ্যা ৬ কোটি ৪১ লাখ ছাড়ালো

December 2, 2020
নির্বাচনে অনিয়ম হয়নি: মার্কিন অ্যাটর্নি

নির্বাচনে অনিয়ম হয়নি: মার্কিন অ্যাটর্নি

December 2, 2020

Recent News

বাইডেন ও কমলাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন

প্রতিবন্ধীদের সার্বিক উন্নয়নে সমন্বিতভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

December 3, 2020
ভাস্কর্যের বিরোধীতা বঙ্গবন্ধুর প্রতি অবজ্ঞা প্রদর্শন: ঢাবি শিক্ষক সমিতি

ভাস্কর্যের বিরোধীতা বঙ্গবন্ধুর প্রতি অবজ্ঞা প্রদর্শন: ঢাবি শিক্ষক সমিতি

December 3, 2020
দেশে করোনায় আরও ১৩ জনের মৃত্যু, শনাক্ত ১৮৪৫

বিশ্বজুড়ে করোনা শনাক্তের সংখ্যা ৬ কোটি ৪১ লাখ ছাড়ালো

December 2, 2020
নির্বাচনে অনিয়ম হয়নি: মার্কিন অ্যাটর্নি

নির্বাচনে অনিয়ম হয়নি: মার্কিন অ্যাটর্নি

December 2, 2020
Barta71.com

Online Newspaper in Bangladesh

Follow Us

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • প্রবাস
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

বাইডেন ও কমলাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন

প্রতিবন্ধীদের সার্বিক উন্নয়নে সমন্বিতভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

December 3, 2020
ভাস্কর্যের বিরোধীতা বঙ্গবন্ধুর প্রতি অবজ্ঞা প্রদর্শন: ঢাবি শিক্ষক সমিতি

ভাস্কর্যের বিরোধীতা বঙ্গবন্ধুর প্রতি অবজ্ঞা প্রদর্শন: ঢাবি শিক্ষক সমিতি

December 3, 2020
  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • আইন ও অপরাধ
  • সাক্ষাতকার
  • আঞ্চলিক সংবাদ
  • প্রবাস
  • মতামত

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।