• প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ
Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • প্রবাস
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • প্রবাস
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result

মীরসরাইয়ে নলকূপের পাইপে গ্যাস!

Barta71.com by Barta71.com
December 20, 2012
in Uncategorized
0
মীরসরাইয়ে নলকূপের পাইপে গ্যাস!
0
SHARES
21
VIEWS
Share on FacebookShare on Twitter

বার্তা৭১ ডটকমঃ চট্টগ্রামের মীরসরাইয়ে আবারও নলকূপের পাইপ দিয়ে নির্গত হচ্ছে প্রাকৃতিক গ্যাস। উপজেলার ইছাখালী ইউনিয়নের সাধুর চরে একটি খামার বাড়িতে স্থাপিত নলকূপের পাইপ দিয়ে অনবরত নির্গত হচ্ছে গ্যাস। উপজেলার বিভিন্ন জায়গায় একের পর এক নলকূপের পাইপে গ্যাস নির্গমনে মীরসরাইবাসী আগামী দিনের উজ্জ্বল সম্ভাবনার কথা ভাবছেন।

সরেজমিনে বৃহষ্পতিবার বিকেলে ইছাখালী ইউনিয়নের পূর্ব ইছাখালীর সাধুরচরে গিয়ে দেখা গেছে, নির্গত গ্যাস নিয়ে স্থানীয় জনতার নানা কৌতূহল। স্থানীয়রা পাইপের মুখে আগুন জ্বালিয়ে তা উপভোগ করছেন। গত দুই দিন ধরে নলকূপের পাইপ দিয়ে গ্যাস বের হচ্ছে বলে জানান স্থানীয়রা।

ইছাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইউসুফ জানান, বিশ্বব্যাংকের অর্থায়নে ইউএফ ফান্ডের আওতায় পূর্ব ইছাখালী মৌজায় সাধুর বাজার চরে ৫ একর আয়তনে স্বরনিকা কৃষি খামার লিমিটেড প্রকল্প গড়ে তোলা হচ্ছে। তিনি ওই প্রকল্পের পরিচালকের দায়িত্বে রয়েছেন। প্রকল্প নিয়ন্ত্রন করা জন্য সেখানে একটি খামার বাড়ি তৈরি করা হচ্ছে। গত ১৪ ডিসেম্বর খামার বাড়িতে নলকূপের মিস্ত্রিরা ৬ ইঞ্চি প্রস্থ বিশিষ্ট পাইপে ৭২ ফুট পর্যমত্ম বোরিং করে একটি নলকূপ স্থাপন করেন। সেই পাইপ দিয়ে পাম্পের মাধ্যমে প্রকল্প এলাকায় পানির সুব্যবস্থার জন্য চেষ্টা করা দেখা যায় পানি উঠছে না। পরদিন পাইপের মুখ দিয়ে বুদবুদ উঠতে দেখে সন্দেহ হলে দেশলাই কাঠি জ্বালালে আগুন ধরে ওঠে। পাইপ দিয়ে গ্যাস বের হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর প্রতিদিন উপজেলার বিভিন্ন এলাকা থেকে লোকজন এসে ইউসুফের খামার বাড়িতে সমবেত হচ্ছে।

ইছাখালীর মত উপজেলার বিভিন্ন স্থানে প্রাকৃতিক গ্যাসের সম্ভাবনার বিষয়টিকে কোনভাবেই আমলে নিচ্ছেনা সরকারের তেল-গ্যাস অনুসন্ধান ও উৎপাদনকারী প্রতিষ্ঠান। সর্বশেষ চলতি বছরের ৫ জুন উপজেলার ১৩ নম্বর মায়ানী ইউনিয়নের মধ্যম মায়ানী গ্রামের আব্দুল হাকিমের বাড়িতে সদ্য স্থাপতি একটি নলকূপের একপাশ দিয়ে বুদ বুদ করে গ্যাস নির্গত হচ্ছে অন্য পাশ দিয়ে নির্গত হচ্ছে স্বচচ্ছ পানি।

উপজেলার ১২নং খৈয়াছরা ইউনিয়নের পশ্চিম পোলমোগরা জহুরল আমিনের বাড়ির ভূট্টো ড্রাইভার তার ঘরের পেছনে একটি টিউবওয়েল স্থাপন করেছিল গত ২ ফেব্রুয়ারী। পাইপ বোরিং ৫৩ ফুট গভীরে পৌছলে নির্গত পানিতে একধরণের উৎকট গন্ধ ছড়ালে দিয়াশলাই জালাতেই অনর্গল আগুল জলতে থাকে। এছাড়াও ১২ নম্বর খৈয়াছরা ইউনিয়ন, ১৬ নম্বর শাহেরখালী ইউনিয়নের গ্রামীন ব্যাংকের পাশের একটি জমিতে গ্যাস নির্গত হয়।

ইতিপূর্বে ২০০৪ সালে উপজেলার মমত্মাননগর শহীদ মেম্বার বাড়িতে নলকূপের পানিতে একই ভাবে অনেকদিন গ্যাস নির্গত হয়েছিল, এছাড়া হাইতকান্দি বাপনা পুকুর আবুল হোসেন মিয়ার বাড়িতে ও সাহেরখালী গ্রামীণ ব্যাংকের পূর্ব পাশ্বে একইভাবে স্থানীয় জনগন গ্যাসের আলামত পেয়েছে এবং জনতা সেখানে মাটির গর্তে আগুন ধরিয়ে দিত।

অনুসন্ধানে জানা গেছে, বাংলাদেশে গ্যাস অনুসন্ধানে বিদেশী গ্যাস কোম্পানীগুলোর গত দুই দশকের ভূমিকায় দেশে যে সব গ্যাস ক্ষেত্র আবিষ্কার করছে তার মধ্যে সাঙ্গু বিবিয়ানা ও মৌলভী বাজার গ্যাস ক্ষেত্র আবিষ্কারের পর চট্টগ্রামে সিমুতাং ছাড়া আর কোন গ্যাস ক্ষেত্র আবিষ্কার হয়নি। দেশের একমাত্র তেলগ্যাস অনুসন্ধ্যান ও উৎপাদন কোম্পানী বাপেক্স-এর কাজ চলছে অনেকটা ঢিলেঢালা তালে। যার প্রমাণ মিলে মীরসরাই ও সীতাকুন্ড উপজেলার কয়েকটি স্থানে এর পূর্বে গ্যাসের আলামত নিয়ে সঠিক অনুসন্ধান আজো হয়নি ।

গ্যাসের অনুসন্ধান বিষয়ে বাপেক্সের জিওলোজিক্যাল বিভাগের দায়িত্বরত আলমগীর হোসেন জানান, এই অঞ্চলে বিভিন্ন স্থানে বিভিন্ন সময় যেসব গ্যাসের পকেট মুখ পাওয়া গেছে তার ভিত্তিতে পর্যাপ্ত অনুসন্ধান হলেই এখানে প্রাকৃতিক খনি রয়েছে কিনা তা সঠিকভাবে বলা যাবে। তিনি আরও বলেন, এই সব লক্ষণ গুলোর প্রেক্ষিতে আপাতত সম্ভাবনা উজ্জল বলা চলে।

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেন, এই বিষয়ে খনিজ মন্ত্রণালয়কে পর্যবেক্ষন করে সার্বিক উদ্যোগ নেয়ার প্রস্তাব করছি। এছাড়া বিষয়টি তিনি সংসদে উত্থাপন করার ঘোষনা দেন। সব মিলিয়ে চট্টগ্রামের এই মীরসরায়ে গ্যাস আহরণের জন্য প্রয়োজনীয় অনুসন্ধান এখন সময়ের দাবী।এ প্রসঙ্গে মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফ হোসেন বলেন, আমি বিষয়টি শুনেছি। সরেজমিনে পরিদর্শন করে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাবেন বলেও নির্বাহী কর্মকর্তা আশরাফ হোসেন ইনিউজকে জানিয়েছেন।

 

Previous Post

বিরোধী দল দেশকে অন্ধকারে ঠেলে দিচ্ছে : প্রধানমন্ত্রী

Next Post

১ জানুয়ারিই শিক্ষার্থীদের হাতে নতুন কারিকুলামের বই

Barta71.com

Barta71.com

Next Post
১ জানুয়ারিই শিক্ষার্থীদের হাতে নতুন কারিকুলামের বই

১ জানুয়ারিই শিক্ষার্থীদের হাতে নতুন কারিকুলামের বই

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected test

  • 136 Followers
  • 207k Subscribers
  • 24k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest
বাংলাদেশের সেরা দশ মডেলের সেক্স ভিডিও স্ক্যান্ডাল

বাংলাদেশের সেরা দশ মডেলের সেক্স ভিডিও স্ক্যান্ডাল

July 19, 2015
সাংবাদিক হাসান সুমনের ওপর নির্যাতনকারী পুলিশের শাস্তির দাবি

সাংবাদিক হাসান সুমনের ওপর নির্যাতনকারী পুলিশের শাস্তির দাবি

March 15, 2018
কার সাথে বিয়ে হবে, তা কি জন্মের আগেই নির্ধারিত?

কার সাথে বিয়ে হবে, তা কি জন্মের আগেই নির্ধারিত?

March 14, 2018
গুলশান থেকে ২ থাই তরুণীসহ গ্রেফতার ১৫

গুলশান থেকে ২ থাই তরুণীসহ গ্রেফতার ১৫

July 7, 2015
দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

26
ডলার। ডুল্যান্সার

ডলার। ডুল্যান্সার

7

হরতাল

5

দাম্পত্য জীবনের একজ্যাক্ট গ্রাফ

2
বাইডেন ও কমলাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন

প্রতিবন্ধীদের সার্বিক উন্নয়নে সমন্বিতভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

December 3, 2020
ভাস্কর্যের বিরোধীতা বঙ্গবন্ধুর প্রতি অবজ্ঞা প্রদর্শন: ঢাবি শিক্ষক সমিতি

ভাস্কর্যের বিরোধীতা বঙ্গবন্ধুর প্রতি অবজ্ঞা প্রদর্শন: ঢাবি শিক্ষক সমিতি

December 3, 2020
দেশে করোনায় আরও ১৩ জনের মৃত্যু, শনাক্ত ১৮৪৫

বিশ্বজুড়ে করোনা শনাক্তের সংখ্যা ৬ কোটি ৪১ লাখ ছাড়ালো

December 2, 2020
নির্বাচনে অনিয়ম হয়নি: মার্কিন অ্যাটর্নি

নির্বাচনে অনিয়ম হয়নি: মার্কিন অ্যাটর্নি

December 2, 2020

Recent News

বাইডেন ও কমলাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন

প্রতিবন্ধীদের সার্বিক উন্নয়নে সমন্বিতভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

December 3, 2020
ভাস্কর্যের বিরোধীতা বঙ্গবন্ধুর প্রতি অবজ্ঞা প্রদর্শন: ঢাবি শিক্ষক সমিতি

ভাস্কর্যের বিরোধীতা বঙ্গবন্ধুর প্রতি অবজ্ঞা প্রদর্শন: ঢাবি শিক্ষক সমিতি

December 3, 2020
দেশে করোনায় আরও ১৩ জনের মৃত্যু, শনাক্ত ১৮৪৫

বিশ্বজুড়ে করোনা শনাক্তের সংখ্যা ৬ কোটি ৪১ লাখ ছাড়ালো

December 2, 2020
নির্বাচনে অনিয়ম হয়নি: মার্কিন অ্যাটর্নি

নির্বাচনে অনিয়ম হয়নি: মার্কিন অ্যাটর্নি

December 2, 2020
Barta71.com

Online Newspaper in Bangladesh

Follow Us

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • প্রবাস
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

বাইডেন ও কমলাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন

প্রতিবন্ধীদের সার্বিক উন্নয়নে সমন্বিতভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

December 3, 2020
ভাস্কর্যের বিরোধীতা বঙ্গবন্ধুর প্রতি অবজ্ঞা প্রদর্শন: ঢাবি শিক্ষক সমিতি

ভাস্কর্যের বিরোধীতা বঙ্গবন্ধুর প্রতি অবজ্ঞা প্রদর্শন: ঢাবি শিক্ষক সমিতি

December 3, 2020
  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • আইন ও অপরাধ
  • সাক্ষাতকার
  • আঞ্চলিক সংবাদ
  • প্রবাস
  • মতামত

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।