• প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ
Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • প্রবাস
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • প্রবাস
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result
Home জাতীয়

আশরাফের বাসায় গিয়ে তার সঙ্গে করে দপ্তরে মোশাররফ

Barta71.com by Barta71.com
July 12, 2015
in জাতীয়
0
আশরাফের বাসায় গিয়ে তার সঙ্গে করে দপ্তরে মোশাররফ
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

mosarreff9-1423488260
বার্তা৭১ ডটকমঃ দপ্তর হারানো সৈয়দ আশরাফুল ইসলামের বাসায় গিয়ে তার সঙ্গে সাক্ষাতের পর সচিবালয়ে এসে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব বুঝে নিয়েছেন খন্দকার মোশাররফ হোসেন। রোববার সকালে ১৫ মিনিটের ওই সাক্ষাতের পর খন্দকার মোশাররফ সাংবাদিকদের জানান, নতুন মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার আগে তিনি সাবেক মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করতে গিয়েছিলেন।

আর সৈয়দ আশরাফ বলেন, “এক সরকারের সদস্য, এক সংসদের এমপি… আমাদের কোঅপারেশন তো অবশ্যই থাকবে।”

ক্ষমতাসীন আওয়ামী লীগে সভানেত্রীর পর সবচেয়ে গুরুত্বপূর্ণ পদধারী সৈয়দ আশরাফকে গত বৃহস্পতিবার স্থানীয় সরকারের মন্ত্রীর দপ্তর থেকে সরিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্থানীয় সরকারের দায়িত্ব দেওয়া হয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনকে, যিনি শেখ হাসিনার মেয়ে সায়মা হোসেন পুতুলের শ্বশুর।

মন্ত্রণালয় ও সরকারের গুরুত্বপূর্ণ বিভিন্ন বৈঠকে অনুপস্থিতি নিয়ে দলের ভেতরেই আশরাফের সমালোচনা ছিল। তবে তাকে আকষ্মিকভাবে দপ্তরছাড়া করার বিষয়টি দেশের রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের আলোড়ন তুলেছে, যা নিয়ে আলোচনা চলতে গত তিন দিন ধরেই।

এ বিষয়ে একাত্তরের প্রবাসী সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের ছেলে আশরাফ শুধু বলেছেন, তার বাবা বঙ্গবন্ধুর জন্য জীবন দিয়েছেন। তিনি সেই রক্তের উত্তরসূরি।

সৈয়দ আশরাফের ব্যক্তিগত কর্মকর্তা সৈয়দ তোফাজ্জল হোসেন জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন রোববার বেলা ১১টা ৫ মিনিটে বেইলি রোডের বাসায় যান।

“সাক্ষাতের সময় আগেই ঠিক করা ছিল। উনি ১১টা ২০ পর্যন্ত ছিলেন।”

সরকারি ওই বাসা স্থানীয় সরকার মন্ত্রী হিসাবেই বরাদ্দ পেয়েছিলেন আশরাফ। বিগত চার দলীয় জোট সরকারের স্থানীয় সরকার মন্ত্রী আবদুল মান্নান ভূঁইয়াও ওই বাসায় ছিলেন।

আশরাফের নির্বাচনী এলাকার এক নেতা, যিনি সাক্ষাতের সময় ওই বাসায় ছিলেন, বার্তা৭১ ডটকমকে বলেন, “সৈয়দ আশরাফ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার মতো একটি বড় মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন দীর্ঘ সাড়ে ছয় বছর। তাই নতুন মন্ত্রী তার সঙ্গে দেখা করেই মন্ত্রণালয়ে গেছেন।”

সাক্ষাৎ শেষ করেই সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রীর দপ্তরে যান খন্দকার মোশাররফ, যিনি আগের দপ্তর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ও দেখভাল করবেন।

আমাদের সচিবালয় প্রতিবেদক জানান, নতুন দায়িত্ব বুঝে নিয়ে খন্দকার মোশাররফ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন।

দায়িত্ব পাওয়ার পরদিন শুক্রবার নিজের জেলা ফরিদপুরে এক অনুষ্ঠানে তিনি দাবি করেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কে তিনি ‘সম্পূর্ণ দুর্নীতিমুক্ত’ করেছেন।

এবার স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে দুর্নীতি তাড়াবেন বলেও ঘোষণা দেন মোশাররফ, যিনি এই মন্ত্রণালয়ের অধীন রুরাল ওয়ার্কাস প্রোগ্রামের প্রথম প্রধান প্রকৌশলী হিসেবে এলজিইডি বিভাগ প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছিলেন।

২০০৮ সালের ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের পর শেখ হাসিনার সরকারে স্থান হয় খন্দকার মোশাররফের। ২০০৯ সালের মন্ত্রিসভায়ও তিনি শুরু থেকে রয়েছেন।

Previous Post

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে গুলির পর একজনকে ধরে নিয়েছে বিএসএফ

Next Post

মাশরাফির নতুন রেকর্ড

Barta71.com

Barta71.com

Next Post
মাশরাফির নতুন রেকর্ড

মাশরাফির নতুন রেকর্ড

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected test

  • 134 Followers
  • 207k Subscribers
  • 24k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest
বাংলাদেশের সেরা দশ মডেলের সেক্স ভিডিও স্ক্যান্ডাল

বাংলাদেশের সেরা দশ মডেলের সেক্স ভিডিও স্ক্যান্ডাল

July 19, 2015
সাংবাদিক হাসান সুমনের ওপর নির্যাতনকারী পুলিশের শাস্তির দাবি

সাংবাদিক হাসান সুমনের ওপর নির্যাতনকারী পুলিশের শাস্তির দাবি

March 15, 2018
কার সাথে বিয়ে হবে, তা কি জন্মের আগেই নির্ধারিত?

কার সাথে বিয়ে হবে, তা কি জন্মের আগেই নির্ধারিত?

March 14, 2018
গুলশান থেকে ২ থাই তরুণীসহ গ্রেফতার ১৫

গুলশান থেকে ২ থাই তরুণীসহ গ্রেফতার ১৫

July 7, 2015
দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

26
ডলার। ডুল্যান্সার

ডলার। ডুল্যান্সার

7

হরতাল

5

দাম্পত্য জীবনের একজ্যাক্ট গ্রাফ

2
বাইডেন ও কমলাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন

প্রতিবন্ধীদের সার্বিক উন্নয়নে সমন্বিতভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

December 3, 2020
ভাস্কর্যের বিরোধীতা বঙ্গবন্ধুর প্রতি অবজ্ঞা প্রদর্শন: ঢাবি শিক্ষক সমিতি

ভাস্কর্যের বিরোধীতা বঙ্গবন্ধুর প্রতি অবজ্ঞা প্রদর্শন: ঢাবি শিক্ষক সমিতি

December 3, 2020
দেশে করোনায় আরও ১৩ জনের মৃত্যু, শনাক্ত ১৮৪৫

বিশ্বজুড়ে করোনা শনাক্তের সংখ্যা ৬ কোটি ৪১ লাখ ছাড়ালো

December 2, 2020
নির্বাচনে অনিয়ম হয়নি: মার্কিন অ্যাটর্নি

নির্বাচনে অনিয়ম হয়নি: মার্কিন অ্যাটর্নি

December 2, 2020

Recent News

Online Newspaper in Bangladesh

Follow Us

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • প্রবাস
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

বাইডেন ও কমলাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন

প্রতিবন্ধীদের সার্বিক উন্নয়নে সমন্বিতভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

December 3, 2020
ভাস্কর্যের বিরোধীতা বঙ্গবন্ধুর প্রতি অবজ্ঞা প্রদর্শন: ঢাবি শিক্ষক সমিতি

ভাস্কর্যের বিরোধীতা বঙ্গবন্ধুর প্রতি অবজ্ঞা প্রদর্শন: ঢাবি শিক্ষক সমিতি

December 3, 2020
  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।