• প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ
Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • প্রবাস
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • প্রবাস
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result

আমাকে টেনেহিঁচড়ে রুমে নিয়ে যেতে চাইছিল কয়েক যুবক !

Barta71.com by Barta71.com
January 5, 2013
in Uncategorized
0
আমাকে টেনেহিঁচড়ে রুমে নিয়ে যেতে চাইছিল কয়েক যুবক !
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

ডটকমঃ কয়েক যুবকের বেসামাল আচমকা আচরণে হতবাক সিলেটে ডিজে মডেল ফাতেমা ইয়াসমিন রুমি। রিহার্সেলে তার দিকে অপলক তাকিয়ে থাকে ওই যুবকরা। এরপর যখন রিহার্সেল শেষে তিনি শো’র জন্য প্রস্তুত হচ্ছিলেন তখন ওই যুবকরা তাকে আক্রমণ করে। তাকে টেনে হিঁচড়ে নিয়ে যায় একটি কক্ষে। এতে বিরক্ত ও বিব্রত হন মডেল রুমি। নিজেকে ক্রমেই অনিরাপদ মনে হয় তার। এ কারণে তিনি নিজের বাসায় ফোন করেন। বাসা থেকে ছুটে যান নিকটজনেরা। গত ৯ই ডিসেম্বর রাতে সিলেটের পাঁচ তারকা হোটেল রোজভিউয়ে এ ঘটনা ঘটে। শুধু তাই নয় শেষে রুমিকে ওই যুবকরা শো-ও প্রদর্শন করতে দেয়নি। এ কারণে ক্ষুব্ধ রুমি সিলেটের কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন। গতকাল রুমি   তার বক্তব্য তুলে ধরেন। ফাতেমা ইয়াসমিন রুমি বর্তমানে সিলেটের ডিজে মডেল। বিভিন্ন অনুষ্ঠানে ফ্যাশন শোতে অংশ নেন তিনি। তবে খুব বেশি দিন হয়নি তার এ পথে যাত্রা। সবে মাত্র শুরু। একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের ফ্যাশন শোতে অংশ নেয়া ছিল তার দ্বিতীয় অংশগ্রহণ। এর আগে তিনি আরও একটি ফ্যাশন শোতে অংশ নেন। তবে নাটকের সঙ্গে বেশ পরিচিত। তিন বছর ধরে নবশিখা নাট্যদলের হয়ে নাটকেই কাজ করছেন। ঢাকার মিডিয়াতে সমপ্রতি তার অন্তর্ভুক্তি ঘটেছে। ঢাকায় নির্মিত ‘ফায়ার ফ্লাই’ নামে একটি নাটকে তিনি অভিনয় করেছেন। এছাড়া সিলেটী নাটকেও সমপ্রতি পদচারণা বেড়েছে। সিলেটী নাটক ফকির মেলাতেও অভিনয় করেছেন। রুমি গতকাল জানিয়েছেন, ৯ই ডিসেম্বর তিনি হোটেল রোজভিউ’র শোতে অংশ নিতে যান। সঙ্গে ছিল তার বোন সুমি। সুমি ক্লাস সেভেনে পড়ে। তিনি বোনকে নিয়ে প্রথমে রোজভিউয়ের চতুর্থ তলায় রিহার্সেলে অংশ নেন। ওই সময় কয়েক যুবক তার দিকে অপলক তাকিয়ে থাকে। তবে এতে পাত্তা দেননি রুমি। রিহার্সেল শেষে যখন তিনি বাইরে বের হয়ে আসেন তখন ওই যুবকরা তার সঙ্গে খারাপ আচরণ শুরু করে। খারাপ ভাবভঙ্গি প্রদর্শন করে। একপর্যায়ে তাকে টেনে-হিঁচড়ে একটি কক্ষে নিয়ে যেতে চায়। উপস্থিত লোকজন তাকে রক্ষা করে। এই ঘটনার পর তিনি ৫ম তলার রেস্টুরেন্টে চলে যান। সেখানে বোনকে নিয়ে জুস পান করেন। ওই সময় অনুষ্ঠানস্থলে আসে ওই যুবকরা। তারা অনুষ্ঠানে উপস্থিত থাকা অন্যদের জানায়, রুমিকে তাদের অনুষ্ঠানে পারফর্ম করতে দেয়া যাবে না। যদি তারা পারফর্ম করতে দেয় তাহলে অনুষ্ঠান পণ্ড করে দেয়া হবে। এ রকম হুমকির কারণে শেষ পর্যন্ত রুমি অনুষ্ঠানে যোগ দিতে পারেননি। নিকট আত্মীয়রা গিয়ে তাকে উদ্ধার করে কোতোয়ালি থানায় নিয়ে আসেন। এদিকে, কোতোয়ালি থানায় দায়ের করা জিডিতে আখালিয়ার নেহারীপাড়া ১২/এ রশিদ মঞ্জিলের বাসিন্দা ফাতেমা ইয়াসমিন রুমি উল্লেখ করেন, হোটেল রোজভিউতে যাওয়ার পর কয়েক অজ্ঞাতনামা যুবক তাকে উত্ত্যক্ত করে। এতে তিনি তাদের আচরণের প্রতিবাদ করেন। একপর্যায়ে ওই যুবকরা অনুষ্ঠানে যোগ দিতে বাধা দেয় এবং তখন ওরা জানায়, সে যদি অনুষ্ঠানে অংশ নেয় তাহলে অনুষ্ঠান শেষে তাকে ধরে নিয়ে যাবে। এবং অনুষ্ঠান শেষে হাত-পা ভেঙে ফেলবে। জিডিতে তিনি জানান, এতে তিনি অনুষ্ঠানে যোগ দেননি। শেষে খোঁজ নিয়ে ওই যুবকদের নাম পরিচয় বের করেন। এর মধ্যে একজন হচ্ছে লিটু। তার সঙ্গে আরও কয়েকজন ছিল বলে জিডিতে উল্লেখ করা হয়। জিডিতে রুমি তার প্রতি উত্ত্যক্ত আচরণের সুবিচার প্রার্থনা করেন। তবে রুমি  জানান, লিটুকে তিনি মুখ পরিচয়ে চিনতেন না। জিন্দাবাজারে একটি মার্কেটে হয়তো দেখা হয়েছে। হয়তো দোকানি হিসেবে তার সঙ্গে কথাবার্তা হয়েছে। এর বেশি কিছু নয়। এছাড়া কয়েক মাস আগে লিটুর এক বন্ধু ফোন করে তাদের ফ্যাশন শোতে অংশ নেয়ার আহ্বান জানিয়েছিল। কিন্তু ওই সময় রুমি তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এ কারণে হয়তো লিটু তার ওপর ক্ষুব্ধ রয়েছেন বলে দাবি করেন রুমি। এছাড়া ওই দিন হোটেল রোজভিউতে শুধু রুমিই উপস্থিত ছিলেন না, ছিলেন প্রায় এক ডজন তরুণ-তরুণী মডেল। এদের মধ্যে উপস্থিত ছিলেন টুসি, শোভা, মনি, তৃষা, বিশ্ব, রাজু ও শাওন। এদিকে ডিজে পার্টি সবসময় সিলেটে বিতর্ক ছড়াচ্ছে। এতে করে শোবিজ অঙ্গনে ছড়িয়ে পড়ছে স্ক্যান্ডালও। উগ্র তরুণ-তরুণীদের আচরণে প্রায়ই ঘটছে বিতর্কিত ঘটনা। আর শোবিজ অঙ্গনে সুন্দরী ললনাদের খপ্পড়ে পড়ে অনেকেই হচ্ছে নিঃস্ব। তবে লিটু গতকাল তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, খারাপ ব্যাকগ্রাউন্ডের মেয়েরা সিলেটের শোবিজ অঙ্গনকে কুলষিত করেছে। রুমির ব্যাকগ্রাউন্ড মোটেও ভাল নয়। সে কয়েক মাস আগে পুরুষ সঙ্গীসহ আটক হয়েছিল। ওই দিন হোটেল রোজভিউতে যারা আয়োজক ছিল তারা ছিল আমার ছোট ভাইরা। এ কারণে আমি রুমিকে তাদের অনুষ্ঠানে অংশ না নেয়ার জন্য বলে দেই। আমার প্রতি সম্মান প্রদর্শন করে আয়োজকরা তাকে অংশগ্রহণের অনুমতি দেয়নি। আর এ কারণেই রুমি ক্ষুব্ধ হয়ে কুৎসা রটাচ্ছে। যা আদৌ ঠিক নয় বলে দাবি করেন লিটু।

Previous Post

মঙ্গলবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল

Next Post

আজ সারাদেশে বিএনপির বিক্ষোভ সমাবেশ

Barta71.com

Barta71.com

Next Post
আজ সারাদেশে বিএনপির বিক্ষোভ সমাবেশ

আজ সারাদেশে বিএনপির বিক্ষোভ সমাবেশ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected test

  • 134 Followers
  • 207k Subscribers
  • 24k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest
বাংলাদেশের সেরা দশ মডেলের সেক্স ভিডিও স্ক্যান্ডাল

বাংলাদেশের সেরা দশ মডেলের সেক্স ভিডিও স্ক্যান্ডাল

July 19, 2015
সাংবাদিক হাসান সুমনের ওপর নির্যাতনকারী পুলিশের শাস্তির দাবি

সাংবাদিক হাসান সুমনের ওপর নির্যাতনকারী পুলিশের শাস্তির দাবি

March 15, 2018
কার সাথে বিয়ে হবে, তা কি জন্মের আগেই নির্ধারিত?

কার সাথে বিয়ে হবে, তা কি জন্মের আগেই নির্ধারিত?

March 14, 2018
গুলশান থেকে ২ থাই তরুণীসহ গ্রেফতার ১৫

গুলশান থেকে ২ থাই তরুণীসহ গ্রেফতার ১৫

July 7, 2015
দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

26
ডলার। ডুল্যান্সার

ডলার। ডুল্যান্সার

7

হরতাল

5

দাম্পত্য জীবনের একজ্যাক্ট গ্রাফ

2
বাইডেন ও কমলাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন

প্রতিবন্ধীদের সার্বিক উন্নয়নে সমন্বিতভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

December 3, 2020
ভাস্কর্যের বিরোধীতা বঙ্গবন্ধুর প্রতি অবজ্ঞা প্রদর্শন: ঢাবি শিক্ষক সমিতি

ভাস্কর্যের বিরোধীতা বঙ্গবন্ধুর প্রতি অবজ্ঞা প্রদর্শন: ঢাবি শিক্ষক সমিতি

December 3, 2020
দেশে করোনায় আরও ১৩ জনের মৃত্যু, শনাক্ত ১৮৪৫

বিশ্বজুড়ে করোনা শনাক্তের সংখ্যা ৬ কোটি ৪১ লাখ ছাড়ালো

December 2, 2020
নির্বাচনে অনিয়ম হয়নি: মার্কিন অ্যাটর্নি

নির্বাচনে অনিয়ম হয়নি: মার্কিন অ্যাটর্নি

December 2, 2020

Recent News

বাইডেন ও কমলাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন

প্রতিবন্ধীদের সার্বিক উন্নয়নে সমন্বিতভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

December 3, 2020
ভাস্কর্যের বিরোধীতা বঙ্গবন্ধুর প্রতি অবজ্ঞা প্রদর্শন: ঢাবি শিক্ষক সমিতি

ভাস্কর্যের বিরোধীতা বঙ্গবন্ধুর প্রতি অবজ্ঞা প্রদর্শন: ঢাবি শিক্ষক সমিতি

December 3, 2020
দেশে করোনায় আরও ১৩ জনের মৃত্যু, শনাক্ত ১৮৪৫

বিশ্বজুড়ে করোনা শনাক্তের সংখ্যা ৬ কোটি ৪১ লাখ ছাড়ালো

December 2, 2020
নির্বাচনে অনিয়ম হয়নি: মার্কিন অ্যাটর্নি

নির্বাচনে অনিয়ম হয়নি: মার্কিন অ্যাটর্নি

December 2, 2020
Barta71.com

Online Newspaper in Bangladesh

Follow Us

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • প্রবাস
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

বাইডেন ও কমলাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন

প্রতিবন্ধীদের সার্বিক উন্নয়নে সমন্বিতভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

December 3, 2020
ভাস্কর্যের বিরোধীতা বঙ্গবন্ধুর প্রতি অবজ্ঞা প্রদর্শন: ঢাবি শিক্ষক সমিতি

ভাস্কর্যের বিরোধীতা বঙ্গবন্ধুর প্রতি অবজ্ঞা প্রদর্শন: ঢাবি শিক্ষক সমিতি

December 3, 2020
  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • আইন ও অপরাধ
  • সাক্ষাতকার
  • আঞ্চলিক সংবাদ
  • প্রবাস
  • মতামত

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।