• প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ
Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • প্রবাস
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • প্রবাস
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result
Home আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় সিআইএ প্রধানের গোপন সফর

Barta71.com by Barta71.com
April 19, 2018
in আন্তর্জাতিক
0
উত্তর কোরিয়ায় সিআইএ প্রধানের গোপন সফর
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on Twitter

বার্তা৭১ ডটকমঃ উত্তর কোরিয়ায় এক গোপন সফর করেছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ’র পরিচালক মাইক পম্পেও। শুধু তাই নয় এ সফরে দেশটির নেতা কিম জং আনের সঙ্গেও সাক্ষাৎ করেছেন তিনি। চলতি মাসের শুরুর দিকে পম্পেও এ সফর করেছিলেন বলে ধারণা করা হচ্ছে। প্রায় তিন সপ্তাহ পর এ ঘটনা ফাঁস হলেও এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউস। যুক্তরাষ্ট্রের বহু দিনের শত্রু উত্তর কোরিয়ার শীর্ষ নেতার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো শীর্ষ কর্মকতার বৈঠকের ঘটনা খুবই বিরল।

ওয়াশিংটন পোস্ট প্রথম এ খবরটি প্রকাশ করে। পরে বার্তা সংস্থা রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ খবর নিশ্চিত করেছেন। বুধবার এক প্রতিবেদনে বিবিসি জানায়, ধারণা করা হচ্ছে পম্পেও তিন সপ্তাহ আগে দক্ষিণ কোরিয়ার একটি যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি থেকে বিমানযোগে পিয়ংইয়ং যান। এর ক’দিন আগেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে বরখাস্ত করে তদস্থলে নতুন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে পম্পেওর নাম ঘোষণা করেন। নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন, ট্রাম্প ও কিমের মধ্যে চলতি বছরের মে বা জুন মাস নাগাদ সরাসরি যে শীর্ষ বৈঠক হওয়ার কথা রয়েছে তার পূর্ব প্রস্তুতি হিসেবে পম্পেওর এ গোপন সফর।

তবে পম্পেওর গোপন সফরের ব্যাপারে হোয়াইট হাউস এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচনের পর থেকে পরমাণু শক্তিধর উত্তর কোরিয়ার সঙ্গে কথার যুদ্ধে আবদ্ধ রয়েছে যুক্তরাষ্ট্র। গত ফেব্রুয়ারিতে দক্ষিণ কোরিয়ায় শীতকালীন অলিম্পিকের সুবাদে দেশ দুটির সম্পর্ক কিছুটা স্বাভাবিক হয়েছে। পিয়ংইয়ংয়ের ক্ষেপণাস্ত্র ও পরমাণু কর্মসূচি বন্ধ করার লক্ষ্যে ট্রাম্পের সঙ্গে কিমের বৈঠকের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে সিউল।

উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের যোগাযোগের ইঙ্গিত ট্রাম্পও দিয়েছিলেন। কিছু দিন আগে তিনি নিজেই বলেন, তার প্রশাসন পিয়ংইয়ংয়ের সঙ্গে উচ্চ পর্যায়ের সরাসরি যোগাযোগ চালিয়ে যাচ্ছে। তবে সিআইএ প্রধানের এ সফর হচ্ছে, ২০০০ সালের পর এ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়র সর্বোচ্চ স্তরের যোগাযোগ।

এদিকে বুধবারের এক প্রতিবেদনে সিএনএন জানায়, শিগগিরই উত্তর কোরিয়ায় এক সফরে যাওয়ার পরিকল্পনা করছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিংও। কয়েক সপ্তাহ আগেই কিম নিজেও বেইজিং সফর করে এসেছেন। আগামী সপ্তাহেই দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের সঙ্গে কিমের এক শীর্ষ বৈঠক হওয়ার কথা এবং একে সামনে রেখেই নানামুখী কূটনৈতিক তৎপরতা চলছে।

এদিকে দীর্ঘ ৪৮ বছর পর উত্তর কোরিয়ার ‘ফার্স্ট লেডি’র পদ পেলেন সর্বোচ্চ নেতার স্ত্রী রি সোল জু। এর আগে ১৯৭০ সালে সর্বশেষ কিমের বাবা কিম জং ইল তার স্ত্রী কিম সং অ্যা’কে এ উপাধি দিয়েছিলেন। স্থানীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছে। কোরিয়া অর্থনৈতিক প্রতিষ্ঠানের পরিচালক টরি স্ট্যাঙ্গেরন সিএনএনকে বলেন, কোরিয়া সরকার কখনও কোনো সিদ্ধান্ত সুনির্দিষ্ট কারণ ও রাষ্ট্রীয় স্বার্থ ছাড়া গ্রহণ করে না।

Previous Post

ফারমার্স ব্যাংকের অর্থ আত্মসাৎ: চিশতী ফের রিমান্ডে

Next Post

উইমেন্স ফেডারেশনের দুই নেত্রী উদ্ধার

Barta71.com

Barta71.com

Next Post
উইমেন্স ফেডারেশনের দুই নেত্রী উদ্ধার

উইমেন্স ফেডারেশনের দুই নেত্রী উদ্ধার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected test

  • 137 Followers
  • 207k Subscribers
  • 23.9k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest
বাংলাদেশের সেরা দশ মডেলের সেক্স ভিডিও স্ক্যান্ডাল

বাংলাদেশের সেরা দশ মডেলের সেক্স ভিডিও স্ক্যান্ডাল

July 19, 2015
সাংবাদিক হাসান সুমনের ওপর নির্যাতনকারী পুলিশের শাস্তির দাবি

সাংবাদিক হাসান সুমনের ওপর নির্যাতনকারী পুলিশের শাস্তির দাবি

March 15, 2018
কার সাথে বিয়ে হবে, তা কি জন্মের আগেই নির্ধারিত?

কার সাথে বিয়ে হবে, তা কি জন্মের আগেই নির্ধারিত?

March 14, 2018
গুলশান থেকে ২ থাই তরুণীসহ গ্রেফতার ১৫

গুলশান থেকে ২ থাই তরুণীসহ গ্রেফতার ১৫

July 7, 2015
দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

26
ডলার। ডুল্যান্সার

ডলার। ডুল্যান্সার

7

হরতাল

5

দাম্পত্য জীবনের একজ্যাক্ট গ্রাফ

2
বাইডেন ও কমলাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন

প্রতিবন্ধীদের সার্বিক উন্নয়নে সমন্বিতভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

December 3, 2020
ভাস্কর্যের বিরোধীতা বঙ্গবন্ধুর প্রতি অবজ্ঞা প্রদর্শন: ঢাবি শিক্ষক সমিতি

ভাস্কর্যের বিরোধীতা বঙ্গবন্ধুর প্রতি অবজ্ঞা প্রদর্শন: ঢাবি শিক্ষক সমিতি

December 3, 2020
দেশে করোনায় আরও ১৩ জনের মৃত্যু, শনাক্ত ১৮৪৫

বিশ্বজুড়ে করোনা শনাক্তের সংখ্যা ৬ কোটি ৪১ লাখ ছাড়ালো

December 2, 2020
নির্বাচনে অনিয়ম হয়নি: মার্কিন অ্যাটর্নি

নির্বাচনে অনিয়ম হয়নি: মার্কিন অ্যাটর্নি

December 2, 2020

Recent News

Online Newspaper in Bangladesh

Follow Us

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • প্রবাস
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

বাইডেন ও কমলাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন

প্রতিবন্ধীদের সার্বিক উন্নয়নে সমন্বিতভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

December 3, 2020
ভাস্কর্যের বিরোধীতা বঙ্গবন্ধুর প্রতি অবজ্ঞা প্রদর্শন: ঢাবি শিক্ষক সমিতি

ভাস্কর্যের বিরোধীতা বঙ্গবন্ধুর প্রতি অবজ্ঞা প্রদর্শন: ঢাবি শিক্ষক সমিতি

December 3, 2020
  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।