• প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ
Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • প্রবাস
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • প্রবাস
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result
Home আন্তর্জাতিক

এ বছর নোবেল সাহিত্য পুরস্কার স্থগিত

Barta71.com by Barta71.com
May 4, 2018
in আন্তর্জাতিক
0
এ বছর নোবেল সাহিত্য পুরস্কার স্থগিত
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

বার্তা৭১ ডটকমঃ এই বছর সাহিত্যে নোবেল পুরস্কার দেয়া হবে না বলে জানিয়েছে সুইডিশ একাডেমি। এই পুরস্কার প্রদান করা হবে আগামী বছর। অর্থাৎ, ২০১৯ সালে একই সঙ্গে সাহিত্যে নোবেল পুরস্কার দেয়া হবে দুই বিজয়ীকে। যৌন কেলেঙ্কারি, নোবেল বিজয়ীদের নাম ফাঁস, ইত্যাদি সংকটের সম্মুখীন হয়ে এই সিদ্ধান্ত নিয়েছে একাডেমি।

বিবিসির খবরে বলা হয়, সাহিত্যে নোবেল পুরস্কারের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণকারী সংগঠন হচ্ছে সুইডিশ একাডেমি। সংগঠনটি সম্প্রতি তাদের এক সদস্য, কাটারিনা ফ্রস্টেনসনের স্বামী জিন-ক্লড আর্নল্টের বিরুদ্ধে আনীত অভিযোগ সামলাতে গিয়ে কঠিন সংকটের সম্মুখীন হয়েছে। তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হওয়ার পর কমিটি সদস্যরা ফ্রস্টেনসনের পদত্যাগের পক্ষে ভোট দেন। ফ্রস্টেনসনের পাশাপাশি পদত্যাগ করেন একাডেমির প্রধান, অধ্যাপক সাড়া ড্যানিয়াস ও আরো চার সদস্য।

এমতাবস্থায় একাডেমি জানিয়েছে, তারা চলতি বছর সাহিত্যে নোবেল পুরস্কার ঘোষণা করবে না। এই বছরের বিজয়ীকে সামনের বছরের বিজয়ীর সঙ্গে একসাথে পুরস্কৃত করা হবে। একাডেমি জানিয়েছে, জনগণের আস্থার অভাব থাকার কারণে কারণে তারা এমন সিদ্ধান্ত নিয়েছে।

১৯০১ সাল থেকে সাহিত্যে নোবেল পুরস্কার দেয়া শুরু হয়। তখন থেকে বর্তমান অবধি এই পুরস্কারের জন্য সংকট সৃষ্টিকারী সবচেয়ে বড় কেলেঙ্কারির ঘটনা এটি। একাডেমি সদস্যদের কেউ কেউ যুক্তি দেখিয়েছেন যে, ঐতিহ্য রক্ষার খাতিরে পুরস্কার প্রদান করা উচিত। তবে অন্যদের মতে, বর্তমানে সংগঠনটি এই পুরস্কার প্রদানের মতো অবস্থায় নেই। এর আগে বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে টানা ছয় বছর কোন পুরস্কার দেয়া হয়নি। এছাড়া ১৯৩৫ সালে কোন উপযুক্ত বিজয়ী পাওয়া যায়নি।

কেলেঙ্কারি
গত নভেম্বরে ফরাসি আলোকচিত্রকর জিন-ক্লড আর্নল্টের বিরুদ্ধে ১৮জন নারী যৌন নির্যাতনের অভিযোগ আনেন। প্রসঙ্গত, আর্নল্ট সুইডিশ একাডেমির অর্থায়নে একটি সাংস্কৃতিক প্রকল্প চালিয়ে ছিলেন। অভিযোগকারীদের ভাষ্যমতে, বেশিরভাগ ঘটনাই ঘটেছে একাডেমির মালিকানাধীন সম্পত্তিতে। আর্নল্ট অবশ্য তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ অস্বীকার করেছেন।

পরবর্তীতে একাডেমি সদস্যরা আর্নল্ট এর স্ত্রী, কবি ও লেখিকা কাটারিনা ফ্রস্টেনসনকে তাদের কমিটি থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয়। এর সঙ্গে স্বার্থের সংঘাত এর অভিযোগ ও নোবেল বিজয়ীদের নাম ফাঁস করে দেয়ার ঘটনা সংগঠনটিকে বিভক্ত করে দেয়।

ফলশ্রুতিতে একাডেমির প্রধান অধ্যাপক সারা ড্যানিয়াস, ফ্রস্টেনসনসহ বেশ কয়েকজন কমিটি সদস্য পদত্যাগ করেন। বর্তমানে কমিটির সদস্য সংখ্যা হচ্ছে মাত্র ১১জন। তাদের মধ্যে একজন হচ্ছে কেরস্টিন একমান। তিনি ১৯৮৯ সাল থেকে নিষ্ক্রিয় ভূমিকা পালন করছেন। কমিটি সংবিধি অনুসারে, নতুন সদস্য যোগ করার দেয়ার জন্য অন্তত ১২ সদস্যের অনুমোদন প্রয়োজন।

মূলত, সুইডিশ একাডেমির কমিটি সদস্যরা আজীবন সদস্যপদ থাকার কারণে পদত্যাগ করতে পারেন না। তারা চাইলে কোন কার্যক্রমে অংশগ্রহণ করা থেকে বিরত থাকতে পারবেন। কিন্তু একাডেমির রক্ষাকর্তা রাজা কার্ল ষোড়শ জানিয়েছেন, তিনি তাদের পদত্যাগ করার সুবিধার্থে নিয়মে পরিবর্তন আনবেন। এই পরিস্থিতিতে স্থগিত করা হয়েছে এই বছরের সাহিত্যে নোবেল পুরস্কার প্রদান। যার মানে হচ্ছে, ২০১৯ সালে এই খাতে দুইজন বিজয়ীকে পুরস্কৃত করা হবে।

Previous Post

আসুন দলমত নির্বিশেষে একটা সুষ্ঠু নির্বাচনের পক্ষে ঐক্যবদ্ধ হই: ড. কামাল

Next Post

৩ জেলায় বজ্রপাতে ২ শিশুসহ নিহত ৩

Barta71.com

Barta71.com

Next Post
৩ জেলায় বজ্রপাতে ২ শিশুসহ নিহত ৩

৩ জেলায় বজ্রপাতে ২ শিশুসহ নিহত ৩

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected test

  • 138 Followers
  • 207k Subscribers
  • 23.9k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest
বাংলাদেশের সেরা দশ মডেলের সেক্স ভিডিও স্ক্যান্ডাল

বাংলাদেশের সেরা দশ মডেলের সেক্স ভিডিও স্ক্যান্ডাল

July 19, 2015
সাংবাদিক হাসান সুমনের ওপর নির্যাতনকারী পুলিশের শাস্তির দাবি

সাংবাদিক হাসান সুমনের ওপর নির্যাতনকারী পুলিশের শাস্তির দাবি

March 15, 2018
কার সাথে বিয়ে হবে, তা কি জন্মের আগেই নির্ধারিত?

কার সাথে বিয়ে হবে, তা কি জন্মের আগেই নির্ধারিত?

March 14, 2018
গুলশান থেকে ২ থাই তরুণীসহ গ্রেফতার ১৫

গুলশান থেকে ২ থাই তরুণীসহ গ্রেফতার ১৫

July 7, 2015
দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

26
ডলার। ডুল্যান্সার

ডলার। ডুল্যান্সার

7

হরতাল

5

দাম্পত্য জীবনের একজ্যাক্ট গ্রাফ

2
বাইডেন ও কমলাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন

প্রতিবন্ধীদের সার্বিক উন্নয়নে সমন্বিতভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

December 3, 2020
ভাস্কর্যের বিরোধীতা বঙ্গবন্ধুর প্রতি অবজ্ঞা প্রদর্শন: ঢাবি শিক্ষক সমিতি

ভাস্কর্যের বিরোধীতা বঙ্গবন্ধুর প্রতি অবজ্ঞা প্রদর্শন: ঢাবি শিক্ষক সমিতি

December 3, 2020
দেশে করোনায় আরও ১৩ জনের মৃত্যু, শনাক্ত ১৮৪৫

বিশ্বজুড়ে করোনা শনাক্তের সংখ্যা ৬ কোটি ৪১ লাখ ছাড়ালো

December 2, 2020
নির্বাচনে অনিয়ম হয়নি: মার্কিন অ্যাটর্নি

নির্বাচনে অনিয়ম হয়নি: মার্কিন অ্যাটর্নি

December 2, 2020

Recent News

Online Newspaper in Bangladesh

Follow Us

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • প্রবাস
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

বাইডেন ও কমলাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন

প্রতিবন্ধীদের সার্বিক উন্নয়নে সমন্বিতভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

December 3, 2020
ভাস্কর্যের বিরোধীতা বঙ্গবন্ধুর প্রতি অবজ্ঞা প্রদর্শন: ঢাবি শিক্ষক সমিতি

ভাস্কর্যের বিরোধীতা বঙ্গবন্ধুর প্রতি অবজ্ঞা প্রদর্শন: ঢাবি শিক্ষক সমিতি

December 3, 2020
  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।