• প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ
Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • প্রবাস
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • প্রবাস
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result
Home প্রবাস

চাঁদপুর জেলা পরিষদ নির্বাচন

Barta71.com by Barta71.com
November 24, 2016
in প্রবাস
0
চাঁদপুর জেলা পরিষদ নির্বাচন
0
SHARES
18
VIEWS
Share on FacebookShare on Twitter


বার্তা৭১ ডটকমঃ
আগামী ২৮ ডিসেম্বর বুধবার সারাদেশে জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সে সাথে চাঁদপুর জেলাও রয়েছে। এ নির্বাচনে ভোটার হচ্ছেন জনপ্রতিনিধিরা। অর্থাৎ সিটি কর্পোরেশন (থাকলে) ও পৌরসভার মেয়র, সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত ওয়ার্ড সদস্যরা এ নির্বাচনের ভোটার। এ হিসেবে চাঁদপুর জেলার ৮টি উপজেলা, ৭টি পৌরসভা ও ৮৮ ইউনিয়ন পরিষদের মোট ভোটার হচ্ছে ১ হাজার ২শ’ ৬০জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯শ’ ৬৯ ও নারী ভোটার ২শ’ ৯১জন।

চাঁদপুর জেলার ৭ পৌরসভা ও ৮৯টি ইউনিয়নকে জেলা পরিষদের ১৫টি ওয়ার্ডে বিভাজন করা হয়েছে। এই ১৫টি ওয়ার্ডকে আবার পাঁচটি সংরক্ষিত ওয়ার্ড করা হয়েছে। এই ১৫টি ওয়ার্ডেরই মোট ভোটার হচ্ছে ১ হাজার ২শ’ ৬০জন। প্রতি কেন্দ্রে একটি করে ভোটকেন্দ্র থাকবে। তাই জেলার ১৫টি ওয়ার্ডে ১৫টি ভোট কেন্দ্রে ২৮ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। জেলা নির্বাচন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

জেলার ১৫টি ওয়ার্ডের সীমা এবং ওয়ার্ড ভিত্তিক ভোটার সংখ্যা হচ্ছে : ১নং ওয়ার্ড মতলব উত্তরের ছেঙ্গারচর পৌরসভা, ষাটনল, বাগানবাড়ি, সাদুল্লাপুর, দুর্গাপুর, কলাকান্দা ও মোহনপুর ইউনিয়ন (ভোটার সংখ্যা ৯২); ২নং ওয়ার্ড মতলব উত্তর উপজেলার একলাসপুর, জহিরাবাদ, ফতেপুর পূর্ব, ফতেপুর পশ্চিম, গজরা, ফরাজিকান্দি ও ইসলামাবাদ ইউনিয়ন (ভোটার সংখ্যা ৮৯); ৩নং ওয়ার্ড মতলব উত্তরের সুলতানাবাদ ইউনিয়ন, মতলব পৌরসভা ও মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও উত্তর, নায়েরগাঁও দক্ষিণ, নারায়ণপুর, উপাদী উত্তর ও খাদেরগাঁও ইউনিয়ন (ভোটার সংখ্যা ৯৩); ৪নং ওয়ার্ড মতলব দক্ষিণের উপাদী দক্ষিণ ইউনিয়ন এবং সদর উপজেলার বিষ্ণুপুর, আশিকাটি, কল্যাণপুর, শাহমাহমুদপুর, রামপুর ও মৈশাদী ইউনিয়ন (ভোটার সংখ্যা ৯১); ৫নং ওয়ার্ড চাঁদপুর পৌরসভা, সদর উপজেলার লক্ষ্মীপুর, ইব্রাহীমপুর, হানারচর, রাজরাজেশ্বর ও তরপুরচন্ডী ইউনিয়ন (ভোটার সংখ্যা ৮৯); ৬নং ওয়ার্ড সদর উপজেলার চান্দ্রা ইউনিয়ন এবং হাইমচর উপজেলার গাজীপুর, আলগী দুর্গাপুর উত্তর, আলগী দুর্গাপুর দক্ষিণ, হাইমচর, নীলকমল ও চরভৈরবী ইউনিয়ন (ভোটার সংখ্যা ৯২); ৭নং ওয়ার্ড ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া উত্তর, পাইকপাড়া দক্ষিণ, সুবিদপুর পূর্ব, সুবিদপুর পশ্চিম, গুপ্টি উত্তর ও গুপ্টি দক্ষিণ ইউনিয়ন (ভোটার সংখ্যা ৭৯); ৮নং ওয়ার্ড ফরিদগঞ্জ পৌরসভা, উপজেলার ফরিদগঞ্জ দক্ষিণ, রূপসা উত্তর, রূপসা দক্ষিণ, চরদুঃখিয়া পূর্ব ও চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়ন (ভোটার সংখ্যা ৭৭); ৯নং ওয়ার্ড ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব, বালিথুবা পশ্চিম, গোবিন্দপুর উত্তর ও গোবিন্দপুর দক্ষিণ এবং সদর উপজেলার বাগাদী ও বালিয়া ইউনিয়ন (ভোটার সংখ্যা ৭৯); ১০নং ওয়ার্ড হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও উত্তর, বাকিলা, কালচোঁ দক্ষিণ, কালচোঁ উত্তর, হাজীগঞ্জ ও দ্বাদশ গ্রাম ইউনিয়ন (ভোটার সংখ্যা ৬৬); ১১নং ওয়ার্ড হাজীগঞ্জ পৌরসভা, উপজেলার হাটিলা পূর্ব, হাটিলা পশ্চিম, বড়কূল পূর্ব, বড়কূল পশ্চিম ও গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন (ভোটার সংখ্যা ৮৪); ১২নং ওয়ার্ড হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর ইউনিয়ন, শাহরাস্তি পৌরসভা এবং উপজেলার মেহের দক্ষিণ, মেহের উত্তর, টামটা উত্তর ও টামটা দক্ষিণ ইউনিয়ন (ভোটার সংখ্যা ৮৪); ১৩নং ওয়ার্ড শাহরাস্তি উপজেলার রায়শ্রী উত্তর, রায়শ্রী দক্ষিণ, চিতোষী পূর্ব, চিতোষী পশ্চিম, সূচীপাড়া উত্তর ও সূচীপাড়া দক্ষিণ ইউনিয়ন (ভোটার সংখ্যা ৭৩); ১৪নং ওয়ার্ড কচুয়া উপজেলার সাচার, পাথৈর, বিতারা, সহদেবপুর পূর্ব, সহদেবপুর পশ্চিম, কচুয়া উত্তর ও কচুয়া দক্ষিণ ইউনিয়ন (ভোটার সংখ্যা ৯২) এবং ১৫নং ওয়ার্ড কচুয়া পৌরসভা, উপজেলার কাদলা, কড়ইয়া, গোহট উত্তর, গোহট দক্ষিণ ও আশ্রাফপুর ইউনিয়ন (ভোটার সংখ্যা ৮০)।

গত রোববার দুপুরে নির্বাচন কমিশন জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করে। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষদিন ১ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাই ৩ ও ৪ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১১ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১২ ডিসেম্বর, এবং ভোটগ্রহণ ২৮ ডিসেম্বর। এ নির্বাচনের রিটার্নিং অফিসার হচ্ছেন জেলা প্রশাসক এবং সহকারী রিটার্নিং অফিসার হচ্ছেন জেলা নির্বাচন কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা।

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আতাউর রহমান জানান, ১৫টি ওয়ার্ডের প্রতিটিতে একটি করে ভোট কেন্দ্র হবে। ভোট কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হবে উপজেলা পরিষদ কমপ্লেঙ্ এবং শিক্ষা প্রতিষ্ঠান। গতকাল তাঁর কার্যালয়ে গিয়ে তাঁর সাথে কথা হলে তিনি জানান, মনোনয়নপত্র বিতরণ এবং জমা নিতে আমরা প্রস্তুত রয়েছি। মনোনয়ন ফরম আজ জেলা অফিসে চলে আসবে। ১ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ ও জমাদান কার্যক্রম চলবে। তিনি আরো জানান, চেয়ারম্যান প্রার্থীর জন্যে জামানত ২০ হাজার টাকা, আর সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ড সদস্যের জন্যে জামানত ৫ হাজার টাকা করে। এছাড়া ভোটার তালিকার সিডি ক্রয় বাবদ পৌরসভার প্রতিটি ওয়ার্ডের জন্য ৫শ’ টাকা এবং প্রতিটি ইউনিয়নের জন্যে ৫শ’ টাকা সরকারি চালান জমা দিতে হবে। আগ্রহী প্রার্থীদের মনোনয়ন ফরম উত্তোলনের সময়ই ভোটার তালিকার সিডি ক্রয়ের চালান কপি জেলা বা সদর উপজেলা নির্বাচন অফিসে জমা দিতে হবে।

Previous Post

বৃহস্পতিবার মার্কিন দূতাবাস বন্ধ

Next Post

বাংলাদেশের ১ হাজার চিকিৎসক চায় সৌদি সরকার

Barta71.com

Barta71.com

Next Post
বাংলাদেশের ১ হাজার চিকিৎসক চায় সৌদি সরকার

বাংলাদেশের ১ হাজার চিকিৎসক চায় সৌদি সরকার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected test

  • 134 Followers
  • 207k Subscribers
  • 24k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest
বাংলাদেশের সেরা দশ মডেলের সেক্স ভিডিও স্ক্যান্ডাল

বাংলাদেশের সেরা দশ মডেলের সেক্স ভিডিও স্ক্যান্ডাল

July 19, 2015
সাংবাদিক হাসান সুমনের ওপর নির্যাতনকারী পুলিশের শাস্তির দাবি

সাংবাদিক হাসান সুমনের ওপর নির্যাতনকারী পুলিশের শাস্তির দাবি

March 15, 2018
কার সাথে বিয়ে হবে, তা কি জন্মের আগেই নির্ধারিত?

কার সাথে বিয়ে হবে, তা কি জন্মের আগেই নির্ধারিত?

March 14, 2018
গুলশান থেকে ২ থাই তরুণীসহ গ্রেফতার ১৫

গুলশান থেকে ২ থাই তরুণীসহ গ্রেফতার ১৫

July 7, 2015
দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

26
ডলার। ডুল্যান্সার

ডলার। ডুল্যান্সার

7

হরতাল

5

দাম্পত্য জীবনের একজ্যাক্ট গ্রাফ

2
বাইডেন ও কমলাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন

প্রতিবন্ধীদের সার্বিক উন্নয়নে সমন্বিতভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

December 3, 2020
ভাস্কর্যের বিরোধীতা বঙ্গবন্ধুর প্রতি অবজ্ঞা প্রদর্শন: ঢাবি শিক্ষক সমিতি

ভাস্কর্যের বিরোধীতা বঙ্গবন্ধুর প্রতি অবজ্ঞা প্রদর্শন: ঢাবি শিক্ষক সমিতি

December 3, 2020
দেশে করোনায় আরও ১৩ জনের মৃত্যু, শনাক্ত ১৮৪৫

বিশ্বজুড়ে করোনা শনাক্তের সংখ্যা ৬ কোটি ৪১ লাখ ছাড়ালো

December 2, 2020
নির্বাচনে অনিয়ম হয়নি: মার্কিন অ্যাটর্নি

নির্বাচনে অনিয়ম হয়নি: মার্কিন অ্যাটর্নি

December 2, 2020

Recent News

বাইডেন ও কমলাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন

প্রতিবন্ধীদের সার্বিক উন্নয়নে সমন্বিতভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

December 3, 2020
ভাস্কর্যের বিরোধীতা বঙ্গবন্ধুর প্রতি অবজ্ঞা প্রদর্শন: ঢাবি শিক্ষক সমিতি

ভাস্কর্যের বিরোধীতা বঙ্গবন্ধুর প্রতি অবজ্ঞা প্রদর্শন: ঢাবি শিক্ষক সমিতি

December 3, 2020
দেশে করোনায় আরও ১৩ জনের মৃত্যু, শনাক্ত ১৮৪৫

বিশ্বজুড়ে করোনা শনাক্তের সংখ্যা ৬ কোটি ৪১ লাখ ছাড়ালো

December 2, 2020
নির্বাচনে অনিয়ম হয়নি: মার্কিন অ্যাটর্নি

নির্বাচনে অনিয়ম হয়নি: মার্কিন অ্যাটর্নি

December 2, 2020
Barta71.com

Online Newspaper in Bangladesh

Follow Us

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • প্রবাস
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

বাইডেন ও কমলাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন

প্রতিবন্ধীদের সার্বিক উন্নয়নে সমন্বিতভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

December 3, 2020
ভাস্কর্যের বিরোধীতা বঙ্গবন্ধুর প্রতি অবজ্ঞা প্রদর্শন: ঢাবি শিক্ষক সমিতি

ভাস্কর্যের বিরোধীতা বঙ্গবন্ধুর প্রতি অবজ্ঞা প্রদর্শন: ঢাবি শিক্ষক সমিতি

December 3, 2020
  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • আইন ও অপরাধ
  • সাক্ষাতকার
  • আঞ্চলিক সংবাদ
  • প্রবাস
  • মতামত

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।