• প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ
Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • প্রবাস
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • প্রবাস
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result

জামায়াত নেতা আজহার ট্রাইব্যুনালে, দুপুরে শুনানি

Barta71.com by Barta71.com
August 23, 2012
in Uncategorized
0
জামায়াত নেতা আজহার ট্রাইব্যুনালে, দুপুরে শুনানি
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

ঢাকা, ২৩ আগস্ট: মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে তাকে মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয় থেকে ট্রাইব্যুনালে আনা হয়। তার জামিন বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

বৃহস্পতিবার ট্রাইব্যুনাল-১এর চেয়ারম্যান বিচারক নিজামুল হকের নেতৃত্বে এই মামলার শুনানি অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বেঞ্চ অফিসার জানিয়েছেন।

পরে এ বিষয়ে জানতে চাইলে এটিএম আজহারুলের আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, বেলা দুইটায় আদালত বসবে এবং মামলার শুনানি করবেন। আমরা তার পক্ষ থেকে জামিন আবেদনের শুনানি করবো বলে আশা করছি।

ট্রাইব্যুনালের রেজিস্ট্রার নাসিরউদ্দিন বলেনম “এটিএম আজহারুল ইসলামকে নিয়ে আসার পরে বলা যাবে কখন শুনানি হয়। এর আগে আমরা বলতে পারছি না।”

বৃহস্পতিবার বেলা ১১টা ১৫ মিনিটে দিকে তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় এনে হাজির করা হয়।

এর আগে বুধবার এটিএম আজহারুল ইসলামকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।

বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর তাকে তার মগবাজারস্থ বাসা থেকে গ্রেফতার করা হয়।

মানবতাবিরোধী অপরাধের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১এ রাষ্ট্রপক্ষের আইনজীবীদের পক্ষ থেকে এটিএম আজহারুল ইসলামকে গ্রেফতারের আবেদন জানানো হয়। তার বিরুদ্ধে ১৯৭১ সালে হত্যা, গণহত্যা, নির্যাতন, মানবতাবিরোধী অপরাধে নেতৃত্ব দান এবং সহায়তার অভিযোগ আনা হয় রাষ্ট্রপক্ষ থেকে।

রাষ্ট্রপক্ষের প্রসিকিউটরের গ্রেফতারের আবেদনে বলা হয়, তার বিরুদ্ধে তদন্ত চলছে। তদন্তে তার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এ অবস্থায় তাকে গ্রেফতার করা না হলে তদন্ত কাজ বাধাগ্রস্ত হতে পারে এবং সাক্ষীদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। তাকে গ্রেফতার করা না হলে তিনি মানবতাবিরোধী অপরাধের বিচারকে বাধাগ্রস্ত করতে ভূমিকা পালন করবেন।

ট্রাইব্যুনাল চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আবেদন গ্রহণ করে বুধবার সকাল ১১টার দিকে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

গ্রেফতারি পরোয়ানা জারির পর দুপুর দুইটার পর রমনা থানা পুলিশ এটিএম আজহারুল ইসলামকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) অফিসে নিয়ে যায়। সকালে গ্রেফতারি পরোয়ানা জারির পরপরই এটিএম আজহারুল ইসলামের বাসার সামনে বিপুলসংখ্যক পুলিশ অবস্থান নেয়।

গ্রেফতারের পূর্বে এটিএম আজহারুল ইসলাম বাসার সামনে অপেক্ষমাণ সাংবাদিকদের জানিয়েছেন, তাকে মিথ্যা অভিযোগে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে।

অন্য মামলায় ১০ মাস ২৭ দিন বন্দি থাকার পর গত ১৬ আগস্ট বৃহস্পতিবার তিনি জামিনে মুক্তি পান।

বুধবার সকালে রাষ্ট্রপক্ষের আইনজীবী নূরজাহান বেগম মুক্তা ট্রাইব্যুনালে এটিএম আজহারুল ইসলামকে গ্রেফতারের আবেদন করেন। বন্দি জামায়াত নেতাদের পক্ষে নিযুক্ত আইনজীবী প্যানেলের সদস্য ফরিদ উদ্দিন খান বলেনম সকালে কোর্ট শেষ হবার সামান্য পূর্বে তিনি খবর পেয়ে ট্রাইব্যুনালে পৌঁছেন। তিনি ছাড়া তখন অভিযুক্ত পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।

এটিএম আজহারুল ইসলামকে গ্রেফতার করার ২৪ ঘণ্টার মধ্যে তাকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। আদেশ অনুযায়ী গ্রেফতারের সময় এটিএম আজহার এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের বলেন, “আমাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। এই সরকারের পতন আন্দোলনের মাধ্যমেই ঘটবে।”

তিনি বলেন, “জনসমর্থনই প্রমাণ করবে যে, সরকারের এসব সাজানো নাটক।”

দুপুর ২টা ২৫ মিনিটের দিকে জামায়াত নেতা এটিএম আজহারকে পুলিশের একটি প্রিজনভ্যানে করে মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। ২টা ৩৫ মিনিটের দিকে প্রিজনভ্যানটি ডিবি কার্যালয়ে প্রবেশ করে। ডিএমপি’র রমনা জোনের ডিসি নুরুল ইসলাম এ সময় সাংবাদিকদের জানান, আদালতের রাযের কপি হাতে পৌঁছার পরেই পুলিশ তাকে গ্রেফতার করেছে।

তিনি বলেন, “আদালতের রায় অনুযায়ী ২৪ ঘণ্টার মধ্যেই এটিএম আজহারকে আদালতে হাজির করা হবে। জামিনে বের হওয়ার পর থেকেই পুলিশের নজরদারিতে ছিলেন জামায়াতের এই নেতা।”

Previous Post

ঈদে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

Next Post

প্রকাশ্যে ধূমপানের জরিমানা বাড়ানো হচ্ছে

Barta71.com

Barta71.com

Next Post

প্রকাশ্যে ধূমপানের জরিমানা বাড়ানো হচ্ছে

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected test

  • 134 Followers
  • 207k Subscribers
  • 24k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest
বাংলাদেশের সেরা দশ মডেলের সেক্স ভিডিও স্ক্যান্ডাল

বাংলাদেশের সেরা দশ মডেলের সেক্স ভিডিও স্ক্যান্ডাল

July 19, 2015
সাংবাদিক হাসান সুমনের ওপর নির্যাতনকারী পুলিশের শাস্তির দাবি

সাংবাদিক হাসান সুমনের ওপর নির্যাতনকারী পুলিশের শাস্তির দাবি

March 15, 2018
কার সাথে বিয়ে হবে, তা কি জন্মের আগেই নির্ধারিত?

কার সাথে বিয়ে হবে, তা কি জন্মের আগেই নির্ধারিত?

March 14, 2018
গুলশান থেকে ২ থাই তরুণীসহ গ্রেফতার ১৫

গুলশান থেকে ২ থাই তরুণীসহ গ্রেফতার ১৫

July 7, 2015
দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

26
ডলার। ডুল্যান্সার

ডলার। ডুল্যান্সার

7

হরতাল

5

দাম্পত্য জীবনের একজ্যাক্ট গ্রাফ

2
বাইডেন ও কমলাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন

প্রতিবন্ধীদের সার্বিক উন্নয়নে সমন্বিতভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

December 3, 2020
ভাস্কর্যের বিরোধীতা বঙ্গবন্ধুর প্রতি অবজ্ঞা প্রদর্শন: ঢাবি শিক্ষক সমিতি

ভাস্কর্যের বিরোধীতা বঙ্গবন্ধুর প্রতি অবজ্ঞা প্রদর্শন: ঢাবি শিক্ষক সমিতি

December 3, 2020
দেশে করোনায় আরও ১৩ জনের মৃত্যু, শনাক্ত ১৮৪৫

বিশ্বজুড়ে করোনা শনাক্তের সংখ্যা ৬ কোটি ৪১ লাখ ছাড়ালো

December 2, 2020
নির্বাচনে অনিয়ম হয়নি: মার্কিন অ্যাটর্নি

নির্বাচনে অনিয়ম হয়নি: মার্কিন অ্যাটর্নি

December 2, 2020

Recent News

Online Newspaper in Bangladesh

Follow Us

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • প্রবাস
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

বাইডেন ও কমলাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন

প্রতিবন্ধীদের সার্বিক উন্নয়নে সমন্বিতভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

December 3, 2020
ভাস্কর্যের বিরোধীতা বঙ্গবন্ধুর প্রতি অবজ্ঞা প্রদর্শন: ঢাবি শিক্ষক সমিতি

ভাস্কর্যের বিরোধীতা বঙ্গবন্ধুর প্রতি অবজ্ঞা প্রদর্শন: ঢাবি শিক্ষক সমিতি

December 3, 2020
  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।