• প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ
Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • প্রবাস
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • প্রবাস
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result

তত্ত্বাবধায়ক ইস্যুতে দেশ অচল করা হবে:মির্জা ফখরুল

Barta71.com by Barta71.com
November 23, 2012
in Uncategorized
0
তত্ত্বাবধায়ক ইস্যুতে দেশ অচল করা হবে:মির্জা ফখরুল
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে চলমান আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করে গোটা দেশকে অচল করে দেওয়ার আহবান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, “আন্দোলন বেগবান করতে হবে। ঢাকা হচ্ছে আন্দোলনের প্রাণ কেন্দ্র। আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করে ঢাকাকে অচল করতে হবে। গোটা দেশকে অচল করে দিতে হবে।”

আগামী ২৮ নভেম্বর ১৮দলীয় জোটের জনসভা সফল করতে বৃহস্পতিবার রাজধানীর ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর বিএনপির প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।

ঢাকা মহানগর বিএনপির আহবায়ক সাদেক হোসেন খোকার সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে সদস্য সচিব আব্দুস সালামসহ বিভিন্ন পর্যায়ের নেতারা  বক্তব্য রাখেন।

মির্জা ফখরুল বলেন, “আমরা একটার পর একটা আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করার চেষ্টা করছি।”

তিনি বলেন, “নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা থাকলে আওয়ামী লীগ নেতাকর্মীদের রাস্তায় খুঁজে পাওয়া যেত না।”

দলীয় নেতাকর্মীদের সুসংগঠিত করে জনগণকে সাহস যোগানোর আহবান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “২৮ নভেম্বরের জনসভা থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আন্দোলনের পুরোপুরি পরিকল্পনা ঘোষণা করবেন। ওই পরিকল্পনায় সরকার দাবি মানতে বাধ্য হবে। নইলে জনগণের উত্তাল তরঙ্গে ভেসে যেতে হবে।”

রুখে দাঁড়ানোর সময় এসেছে উল্লেখ করে তিনি বলেন, “আমাদের শরিক দলের ওপর অত্যাচার হয়েছে তারা যখন রুখে দাঁড়িয়েছে। পুলিশ বাহিনী তখন পিছু হটছে।”

মির্জা ফখরুল বলেন, “আমাদের আন্দোলন থেকে পিছু হটার কোনো সুযোগ নেই।”

এর আগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৪৮তম জন্মদিন উপলক্ষে আয়োজিত র‌্যালির উদ্বোধন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে দেশকে রক্ষা করতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, শেখ হাসিনার হাত রক্তে রঞ্জিত। তাই ফ্যাসিবাদী হাসিনার হাত থেকে দেশকে রক্ষা করতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।

জাতীয়তাবাদী যুবদল আয়োজিত র‌্যালি পূর্বক সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের  সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম প্রমুখ বক্তব্য রাখেন।

তারেক রহমান দেশে সৃজনশীল রাজনীতি শুরু করেছিলেন উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, অতীতের চেয়ে তারেক রহমান অনেক বেশি শক্তিশালী। তিনি এখন দেশের ১৬ কোটি মানুষের নেতা।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, আজকের এইদিনে আল্লাহর কাছে একটাই চাওয়া দ্রুত তারেক রহমান যাতে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন।

বেলা সোয়া চারটার দিকে আকাশে বেলুন উড়িয়ে বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Previous Post

টেকনাফের বৌদ্ধ পল্লীতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

Next Post

বিবিসির নতুন মহাপরিচালক টনি হল

Barta71.com

Barta71.com

Next Post
বিবিসির নতুন মহাপরিচালক টনি হল

বিবিসির নতুন মহাপরিচালক টনি হল

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected test

  • 134 Followers
  • 207k Subscribers
  • 24k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest
বাংলাদেশের সেরা দশ মডেলের সেক্স ভিডিও স্ক্যান্ডাল

বাংলাদেশের সেরা দশ মডেলের সেক্স ভিডিও স্ক্যান্ডাল

July 19, 2015
সাংবাদিক হাসান সুমনের ওপর নির্যাতনকারী পুলিশের শাস্তির দাবি

সাংবাদিক হাসান সুমনের ওপর নির্যাতনকারী পুলিশের শাস্তির দাবি

March 15, 2018
কার সাথে বিয়ে হবে, তা কি জন্মের আগেই নির্ধারিত?

কার সাথে বিয়ে হবে, তা কি জন্মের আগেই নির্ধারিত?

March 14, 2018
গুলশান থেকে ২ থাই তরুণীসহ গ্রেফতার ১৫

গুলশান থেকে ২ থাই তরুণীসহ গ্রেফতার ১৫

July 7, 2015
দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

26
ডলার। ডুল্যান্সার

ডলার। ডুল্যান্সার

7

হরতাল

5

দাম্পত্য জীবনের একজ্যাক্ট গ্রাফ

2
বাইডেন ও কমলাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন

প্রতিবন্ধীদের সার্বিক উন্নয়নে সমন্বিতভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

December 3, 2020
ভাস্কর্যের বিরোধীতা বঙ্গবন্ধুর প্রতি অবজ্ঞা প্রদর্শন: ঢাবি শিক্ষক সমিতি

ভাস্কর্যের বিরোধীতা বঙ্গবন্ধুর প্রতি অবজ্ঞা প্রদর্শন: ঢাবি শিক্ষক সমিতি

December 3, 2020
দেশে করোনায় আরও ১৩ জনের মৃত্যু, শনাক্ত ১৮৪৫

বিশ্বজুড়ে করোনা শনাক্তের সংখ্যা ৬ কোটি ৪১ লাখ ছাড়ালো

December 2, 2020
নির্বাচনে অনিয়ম হয়নি: মার্কিন অ্যাটর্নি

নির্বাচনে অনিয়ম হয়নি: মার্কিন অ্যাটর্নি

December 2, 2020

Recent News

Online Newspaper in Bangladesh

Follow Us

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • প্রবাস
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

বাইডেন ও কমলাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন

প্রতিবন্ধীদের সার্বিক উন্নয়নে সমন্বিতভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

December 3, 2020
ভাস্কর্যের বিরোধীতা বঙ্গবন্ধুর প্রতি অবজ্ঞা প্রদর্শন: ঢাবি শিক্ষক সমিতি

ভাস্কর্যের বিরোধীতা বঙ্গবন্ধুর প্রতি অবজ্ঞা প্রদর্শন: ঢাবি শিক্ষক সমিতি

December 3, 2020
  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।