• প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ
Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • প্রবাস
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • প্রবাস
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result
Home লাইফস্টাইল

দুবাইয়ে শ্রীদেবীর মরদেহ গ্রহণ করেছিলেন কে এই আশরাফ?

Barta71.com by Barta71.com
March 2, 2018
in লাইফস্টাইল
0
দুবাইয়ে শ্রীদেবীর মরদেহ গ্রহণ করেছিলেন কে এই আশরাফ?
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on Twitter


বার্তা৭১ ডটকমঃ ভারতীয় চলচ্চিত্র জগতের প্রথম নারী সুপারস্টার শ্রীদেবীর মৃত্যুর কয়েকদিন পরে তার মৃতদেহের যে ‘এমবামমেন্ট সার্টিফিকেট’ সংবাদমাধ্যমের হাতে আসে, সেখানেই প্রথম নামটা দেখা যায় – আশরাফ।

তিনিই ওই মৃতদেহ গ্রহণ করেছেন কর্তৃপক্ষের কাছ থেকে। আর সেখানেই একটি ফোন নম্বরও দেওয়া হয়েছে সংযুক্ত আরব আমীরাতের আজমান শহরের বাসিন্দা আশরাফ নামের ওই ব্যক্তির।

শ্রীদেবীর পরিবারের বদলে তার মৃতদেহ গ্রহণ করলেন কে এই আশরাফ? খোঁজ করে আরো কিছু তথ্য পাওয়া গেল আশরাফ থামারাসারির বিষয়ে।

সেই ফোন নম্বরের সূত্র ধরেই বৃহস্পতিবার সকালে যখন ফোন করলাম, প্রথমে লাইন ব্যস্ত। একটু পরে ওই নম্বর থেকেই মিসড্ কল।

পরিচয় দিতেই ওদিক থেকে সবিনয়ে জানালেন, একজন ব্যক্তি মারা গেছেন। তাই নিয়ে পুলিশের কাছে এসেছি। পনেরো মিনিট পরে কথা বলবেন দয়া করে?

ততক্ষণে আরো কিছু খোঁজ খবর করেছি এই আশরাফ থামারাসারির ব্যাপারে।

আজমান শহরের বাসিন্দা এই ব্যক্তি আদতে ভারতের কেরালার বাসিন্দা। সংযুক্ত আরব আমীরাতে একটা মোটর গ্যারেজ আছে তার। কিন্তু বিদেশ-বিভূঁইতে থাকা ভারতীয়-বাংলাদেশী কিংবা পাকিস্তানী অথবা নেপালের মানুষের কাছে তিনিই আক্ষরিক অর্থে শেষ আশ্রয় – আশা-ভরসাস্থল।

যখনই ওদেশে অবস্থানরত কোনো বিদেশী মারা যান, এই আশরাফ থামারাসারির শরণাপন্ন হন অনেকেই – মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করতে।

সালটা ২০০০। আমি এক বন্ধুকে দেখতে গিয়েছিলাম শারজার এক হাসপাতালে। বেরিয়ে আসার সময়ে দেখি দুজন ভারতীয় কাঁদছে, বলছিলেন আশরাফ থামারাসারি।

ওরা আমার দেশ কেরালার মানুষ। জিজ্ঞাসা করেছিলাম কী হয়েছে। ওরা বলল ওদের বাবা মারা গেছেন। আমি নিজে থেকেই ওদের সঙ্গে অনেক জায়গায় ঘোরাঘুরি করে ওদের বাবার মৃতদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করলাম। সেটাই শুরু।

চার-পাঁচ দিন লেগে গিয়েছিল সেই মরদেহ কেরালায় পাঠাতে। আর তার কয়েকদিন পরেই খবর পেলেন মি. থামারাসারি যে মৃত্যু হয়েছে এক বাংলাদেশী নাগরিকের। তার দেহও দেশে পাঠাতে এগিয়ে গেলেন তিনি।

তারপর গত সতেরো বছরে প্রায় ৪,৭০০টি মৃতদেহ আরব আমিরাত থেকে ফেরত পাঠিয়েছেন মি. থামারাসারি। এর মধ্যে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল সহ ৮৮টি দেশের নাগরিকদের মৃতদেহ রয়েছে।

অনেক ক্ষেত্রে শবদেহ দেশে নিয়ে যাওয়ার জন্যও কেউ থাকেন না। তখনও ভরসা এই আশরাফ থামারাসারি-ই।

আমি গত সপ্তাহেই চেন্নাই গিয়েছিলাম। এর আগে বার চারেক কলকাতায় গেছি। আসামের হোজাই, ওড়িশা – কোথায় না গেছি শবদেহ নিয়ে! বাংলাদেশে অবশ্য এখনও যাইনি। তবে সেদেশের প্রায় সাড়ে ছ’শো নাগরিকের মৃতদেহ দেশে পাঠাতে হয়েছে আমাকে, জানাচ্ছিলেন আশরাফ থামারাসারি।

তার কথায়, এখানে কেউ মারা গেলে যে সব নিয়মকানুনের মধ্যে দিয়ে যেতে হয়, সেগুলো অনেকেই জানেন না। সবাই তো এদেশে রোজগার করতে এসেছে। তাই কারো এত দপ্তরে ঘোরাঘুরি করে মৃতদেহ নেওয়া, তারপরে সেটা বিমানে চাপিয়ে দেশে ফেরত নিয়ে যাওয়া এত কিছু করার সময়ও নেই।

এখন তাই কেউ মারা গেলেই লোকে আমাকে খবর দেন। আমি স্বস্তি পাই এটা করে। এত কিছুর জন্য কারো কাছ থেকে একটা পয়সাও আশরাফ থামারাসারি নেননি কখনও।

এত ঘোরাঘুরি করতে হয় রোজ যে আমি আর গ্যারেজের কাজ দেখতে পারি না। ওটা এক শ্যালককে দেখাশোনার দায়িত্ব দিয়েছি। মাসে সেখান থেকে যেটুকু পাই, তাতেই সৃষ্টিকর্তার আশীর্বাদে আমার পরিবারের চলে যায়। এত মানুষ যে আমার জন্য দোয়া করেন, এটাই আমার সবথেকে বড় প্রাপ্তি, বলছিলেন আশরাফ থামারাসারি।

শ্রীদেবীর মৃত্যুর পরে মি. থামারাসারির সঙ্গেই যোগাযোগ করেছিল সেখানকার ভারতীয় দূতাবাস।

তার কথায়, খবর পাওয়ার পর থেকে আমি টানা তিনদিন দুবাইতেই ছিলাম। সেদিন তাকে নিয়ে মোট পাঁচ জন মারা গিয়েছিলেন। একজন চেন্নাইয়ের বাসিন্দা, একজন আহমেদাবাদের আর দু’জন কেরালার। সকলের শবদেহের ব্যবস্থাই আমি করেছি।

তাঁর মুখ দেখে বোঝাই যাচ্ছিল না যে তিনি আর নেই। জীবিত অবস্থায় ঠিক যেরকমটা দেখতে ছিলেন, সেই একই রকম মুখটা ছিল তাঁর, বলিউডের প্রথম নারী সুপারস্টারের প্রসঙ্গে বলছিলেন আশরাফ থামারাসারি। -বিবিসি

Previous Post

সব দলকে নির্বাচনে আনতে যুক্তরাষ্ট্রের ভূমিকা চান বাণিজ্যমন্ত্রী

Next Post

সিরাজগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২

Barta71.com

Barta71.com

Next Post
সিরাজগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২

সিরাজগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected test

  • 136 Followers
  • 207k Subscribers
  • 23.9k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest
বাংলাদেশের সেরা দশ মডেলের সেক্স ভিডিও স্ক্যান্ডাল

বাংলাদেশের সেরা দশ মডেলের সেক্স ভিডিও স্ক্যান্ডাল

July 19, 2015
সাংবাদিক হাসান সুমনের ওপর নির্যাতনকারী পুলিশের শাস্তির দাবি

সাংবাদিক হাসান সুমনের ওপর নির্যাতনকারী পুলিশের শাস্তির দাবি

March 15, 2018
কার সাথে বিয়ে হবে, তা কি জন্মের আগেই নির্ধারিত?

কার সাথে বিয়ে হবে, তা কি জন্মের আগেই নির্ধারিত?

March 14, 2018
গুলশান থেকে ২ থাই তরুণীসহ গ্রেফতার ১৫

গুলশান থেকে ২ থাই তরুণীসহ গ্রেফতার ১৫

July 7, 2015
দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

26
ডলার। ডুল্যান্সার

ডলার। ডুল্যান্সার

7

হরতাল

5

দাম্পত্য জীবনের একজ্যাক্ট গ্রাফ

2
বাইডেন ও কমলাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন

প্রতিবন্ধীদের সার্বিক উন্নয়নে সমন্বিতভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

December 3, 2020
ভাস্কর্যের বিরোধীতা বঙ্গবন্ধুর প্রতি অবজ্ঞা প্রদর্শন: ঢাবি শিক্ষক সমিতি

ভাস্কর্যের বিরোধীতা বঙ্গবন্ধুর প্রতি অবজ্ঞা প্রদর্শন: ঢাবি শিক্ষক সমিতি

December 3, 2020
দেশে করোনায় আরও ১৩ জনের মৃত্যু, শনাক্ত ১৮৪৫

বিশ্বজুড়ে করোনা শনাক্তের সংখ্যা ৬ কোটি ৪১ লাখ ছাড়ালো

December 2, 2020
নির্বাচনে অনিয়ম হয়নি: মার্কিন অ্যাটর্নি

নির্বাচনে অনিয়ম হয়নি: মার্কিন অ্যাটর্নি

December 2, 2020

Recent News

বাইডেন ও কমলাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন

প্রতিবন্ধীদের সার্বিক উন্নয়নে সমন্বিতভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

December 3, 2020
ভাস্কর্যের বিরোধীতা বঙ্গবন্ধুর প্রতি অবজ্ঞা প্রদর্শন: ঢাবি শিক্ষক সমিতি

ভাস্কর্যের বিরোধীতা বঙ্গবন্ধুর প্রতি অবজ্ঞা প্রদর্শন: ঢাবি শিক্ষক সমিতি

December 3, 2020
দেশে করোনায় আরও ১৩ জনের মৃত্যু, শনাক্ত ১৮৪৫

বিশ্বজুড়ে করোনা শনাক্তের সংখ্যা ৬ কোটি ৪১ লাখ ছাড়ালো

December 2, 2020
নির্বাচনে অনিয়ম হয়নি: মার্কিন অ্যাটর্নি

নির্বাচনে অনিয়ম হয়নি: মার্কিন অ্যাটর্নি

December 2, 2020
Barta71.com

Online Newspaper in Bangladesh

Follow Us

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • প্রবাস
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

বাইডেন ও কমলাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন

প্রতিবন্ধীদের সার্বিক উন্নয়নে সমন্বিতভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

December 3, 2020
ভাস্কর্যের বিরোধীতা বঙ্গবন্ধুর প্রতি অবজ্ঞা প্রদর্শন: ঢাবি শিক্ষক সমিতি

ভাস্কর্যের বিরোধীতা বঙ্গবন্ধুর প্রতি অবজ্ঞা প্রদর্শন: ঢাবি শিক্ষক সমিতি

December 3, 2020
  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • আইন ও অপরাধ
  • সাক্ষাতকার
  • আঞ্চলিক সংবাদ
  • প্রবাস
  • মতামত

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।