• প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ
Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • প্রবাস
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • প্রবাস
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result

দেশে নতুন গ্যাস সরবরাহ

Barta71.com by Barta71.com
April 28, 2012
in Uncategorized
0
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

ঢাকা, ১৭ মার্চ: বাংলাদেশের নোয়াখালী জেলার সুন্দলপুর গ্যাসক্ষেত্র থেকে উত্তোলনকৃত গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ শুরু করেছে রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠান পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। গত বছরের আগস্টে বাপেক্স সুন্দলপুরে গ্যাসের সন্ধান পায় ।

পেট্রোবাংলা বলছে, এই গ্যাসক্ষেত্র থেকে দৈনিক ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস চট্টগ্রামে সরবরাহ করা হবে। তবে চট্টগ্রামের শিল্প প্রতিষ্ঠান মালিকরা বলছেন, চাহিদা মেটানোর জন্য তাদের আরো অনেক বেশী গ্যাসের প্রয়োজন।

২০১১ সালের ১৭ই আগষ্ট নোয়াখালীর সুন্দলপুরে প্রায় ৮ মাস অনুসন্ধানের পর বাপেক্স একটি কূপে গ্যাসের সন্ধান পায়। এই কূপের গ্যাস শনিবার থেকে জাতীয় গ্রিডে সংযুক্ত করা হয়েছে বলে জানিয়েছে পেট্রোবাংলা।

পেট্রোবাংলা বলছে, খননকৃত এই কূপটি থেকে তারা ধারণা করছেন এখানে ৪২ থেকে ৫০ বিলিয়ন ঘনফুট গ্যাস রয়েছে। তবে এর পরিমান আরো বাড়তে পারে।

পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর বলছিলেন, খননকৃত কূপ থেকে দৈনিক ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা হবে এবং এটি সরবরাহ করা হবে চট্টগ্রামে। মনসুর বলেন, “এর ফলে চট্টগ্রামের যে গ্যাসের সমস্যা তা কিছুটা হলেও প্রশমিত হবে।”

চট্টগ্রামে শিল্পকারখানা মালিকেরা দীর্ঘদিন যাবত অভিযোগ করে আসছিলেন গ্যাস সংকটের কারণে চট্টগ্রামের অনেক শিল্পকারখানা বন্ধ হয়ে গিয়েছে। তারা বলছেন যেসব শিল্পকারখানা গ্যাসে চলছে তারাও পর্যাপ্ত পরিমাণ গ্যাস পাচ্ছে না।

চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট মুর্শাদ মুরাদ ইবরাহিম বলছিলেন, চট্টগ্রামে চাহিদার দুই-তৃতীয়াংশ গ্যাসই তারা পাচ্ছেন না। নতুন গ্যাস সরবরাহ করা হলেও অল্প কয়েকটি প্রতিষ্ঠানই এর একটি বড় অংশ ব্যবহার করে।

তিনি বলেন, “চট্টগ্রামের বড় দুটি সার কারখানা সিইউএফএল এবং কাফকো জাতীয় গ্রিডের গ্যাসের একটি বড় অংশ ব্যবহার করে এবং চারটি বিদ্যুৎ প্রকল্পও এই লাইন থেকেই গ্যাস ব্যবহার করে। আমাদের সম্পূর্ণ চাহিদা পূরণ করার জন্য চ্ট্টগ্রামে গ্যাস সরবরাহ আরো দুই-তৃতীয়াংশ বাড়ানো প্রয়োজন।”

চট্টগ্রামে গ্যাসের চাহিদা যে অনেক বেশি পেট্রো্বাংলা চেয়ারম্যান হোসেন মনসুরও তা স্বীকার করলেন। তবে তিনি বলেন, চট্টগ্রামে গ্যাস সরবরাহ বাড়ানোর জন্য আরো কিছু প্রকল্প তাদের চলছে এবং অল্প কিছুদিনে মধ্যেই চট্টগ্রামে আরো গ্যাস সরবরাহ করা হবে।

তিনি বলেন, “আগামী মাসের প্রথম সপ্তাহে সাঙ্গু থেকে সান্টোসের মাধ্যমে আমরা গ্যাস সরবরাহ করবো। আর আগামী তিন-চারদিন পরেই আমরা সালদা নদীর কূপ থেকে ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করবো। এই গ্যাস চট্টগ্রামের দিকে যাবে।”

পেট্রোবাংলার হিসেবে বাংলাদেশে বর্তমানে আড়াই হাজার মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে পেট্রোবাংলা সরবরাহ করছে প্রায় দুই হাজার ১০০ মিলিয়ন ঘনফুট গ্যাস।

বাংলাদেশে বর্তমানে ২৪টি গ্যাসক্ষেত্র রয়েছে যার মধ্যে ১৯টি থেকে গ্যাস উত্তোলন চলছে এবং আরো তিনটি স্থানে গ্যাসের জন্য অনুসন্ধান চালানো হচ্ছে। সূত্র: বিবিসি।

Previous Post

বাজেটে অঘোষিত আয়

Next Post

মতামত

Barta71.com

Barta71.com

Next Post

মতামত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected test

  • 134 Followers
  • 207k Subscribers
  • 24k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest
বাংলাদেশের সেরা দশ মডেলের সেক্স ভিডিও স্ক্যান্ডাল

বাংলাদেশের সেরা দশ মডেলের সেক্স ভিডিও স্ক্যান্ডাল

July 19, 2015
সাংবাদিক হাসান সুমনের ওপর নির্যাতনকারী পুলিশের শাস্তির দাবি

সাংবাদিক হাসান সুমনের ওপর নির্যাতনকারী পুলিশের শাস্তির দাবি

March 15, 2018
কার সাথে বিয়ে হবে, তা কি জন্মের আগেই নির্ধারিত?

কার সাথে বিয়ে হবে, তা কি জন্মের আগেই নির্ধারিত?

March 14, 2018
গুলশান থেকে ২ থাই তরুণীসহ গ্রেফতার ১৫

গুলশান থেকে ২ থাই তরুণীসহ গ্রেফতার ১৫

July 7, 2015
দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

26
ডলার। ডুল্যান্সার

ডলার। ডুল্যান্সার

7

হরতাল

5

দাম্পত্য জীবনের একজ্যাক্ট গ্রাফ

2
বাইডেন ও কমলাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন

প্রতিবন্ধীদের সার্বিক উন্নয়নে সমন্বিতভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

December 3, 2020
ভাস্কর্যের বিরোধীতা বঙ্গবন্ধুর প্রতি অবজ্ঞা প্রদর্শন: ঢাবি শিক্ষক সমিতি

ভাস্কর্যের বিরোধীতা বঙ্গবন্ধুর প্রতি অবজ্ঞা প্রদর্শন: ঢাবি শিক্ষক সমিতি

December 3, 2020
দেশে করোনায় আরও ১৩ জনের মৃত্যু, শনাক্ত ১৮৪৫

বিশ্বজুড়ে করোনা শনাক্তের সংখ্যা ৬ কোটি ৪১ লাখ ছাড়ালো

December 2, 2020
নির্বাচনে অনিয়ম হয়নি: মার্কিন অ্যাটর্নি

নির্বাচনে অনিয়ম হয়নি: মার্কিন অ্যাটর্নি

December 2, 2020

Recent News

Online Newspaper in Bangladesh

Follow Us

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • প্রবাস
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

বাইডেন ও কমলাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন

প্রতিবন্ধীদের সার্বিক উন্নয়নে সমন্বিতভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

December 3, 2020
ভাস্কর্যের বিরোধীতা বঙ্গবন্ধুর প্রতি অবজ্ঞা প্রদর্শন: ঢাবি শিক্ষক সমিতি

ভাস্কর্যের বিরোধীতা বঙ্গবন্ধুর প্রতি অবজ্ঞা প্রদর্শন: ঢাবি শিক্ষক সমিতি

December 3, 2020
  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।