• প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ
Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • প্রবাস
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • প্রবাস
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result
Home রাজনীতি

নির্বাচন নিয়ে সরকার প্রতারণা করছে : মওদুদ আহমদ

Barta71.com by Barta71.com
March 17, 2018
in রাজনীতি
0
নির্বাচন নিয়ে সরকার প্রতারণা করছে : মওদুদ আহমদ
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

বার্তা৭১ ডটকমঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, নির্বাচন নিয়ে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে। তারা একদিকে বলে নির্বাচনে আসুন, অন্যদিকে বিরোধী দলকে কথা বলতে, সভা-সমাবেশ করতে দিচ্ছে না। এটা কেমন প্রতারণা? আসলে প্রতারণা বলতে যা বোঝায়, আওয়ামী লীগ তার চ্যাম্পিয়ন।

শুক্রবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে নাগরিক প্রতিবাদ সভায় মওদুদ এসব কথা বলেন। খালেদা জিয়ার কারাবাস দীর্ঘায়িত করার ষড়যন্ত্রের প্রতিবাদে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এই সভার আয়োজন করে।

মওদুদ আহমদ বলেন, আওয়ামী লীগ মুখে অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বললেও তার পরিবেশ তৈরি করছে না। বিরোধী দলগুলোকে তাদের গণতান্ত্রিক অধিকার সভা-সমাবেশ করতে দেওয়া হচ্ছে না। এ সময় তিনি অভিযোগ করে বলেন, কিন্তু প্রধানমন্ত্রী সরকারি খরচে নৌকায় ভোটের প্রতিশ্রুতি চাইছেন, যা সম্পূর্ণ নির্বাচনী আইনের পরিপন্থী।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, বিএনপি একমাত্র বিরোধী দল, যারা আগামী নির্বাচনে আওয়ামী লীগের একমাত্র প্রতিদ্বন্দ্বী। যতই কৃত্রিম বিরোধী দল তৈরি করেন না কেন, কাজ হবে না। সবার অংশগ্রহণে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। নিজেদের মতো ভোটের চেষ্টা আর সফল হবে না।

মওদুদ আহমদ বলেন, আমরা ষড়যন্ত্র করে নির্বাচন চাই না। আমরা চাই, গণতান্ত্রিক পরিবেশে জনগণের ভোটের মাধ্যমে সরকার প্রতিষ্ঠিত হোক। কারণ, দেশের জনগণই আমাদের একমাত্র শক্তি। কিন্তু আমাদের সব গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। কোথাও সভা-সমাবেশ করতে দেওয়া হচ্ছে না। অথচ বলা হচ্ছে, সরকার চায় সব দল নির্বাচনে আসুক।

বিএনপির এই নেতা বলেন, দেশের মানুষ শান্তি ও গণতন্ত্রপ্রিয়। তারা স্বৈরাচার, একদলীয় শাসন পছন্দ করেন না। আমার বিশ্বাস করি, জনগণের বিজয় নিশ্চিত হবে। খালেদা জিয়া জামিনে মুক্ত হয়ে আসবেন, কোনো ষড়যন্ত্র তাঁকে আটকে রাখতে পারবে না।

ব্যারিস্টার মওদুদ বলেন, বাংলাদেশে এখন সংবাদপত্রের শান্তিপূর্ণ স্বাধীনতা বলতে কিছু নেই। তাঁরা চাইলে সব কথা তুলে ধরতে পারেন না। বিএনপির নিউজ একটু বেশি দিলেই তাদের কাছে ফোন আসে।

প্রবীণ এই আইনজীবী বলেন, নিম্ন আদালত সম্পূর্ণ সরকারের নিয়ন্ত্রণে চলে গেছে। বিশেষ করে প্রধান বিচারপতি এস কে সিনহাকে তাড়িয়ে দেওয়ার পর গেজেট প্রকাশ করে পুরোটাই সরকারের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। আগে যেটি ছিল সুপ্রিম কোর্টের হাতে, কিন্তু এখন সেটি নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণে।

মওদুদ আরো বলেন, এখন আর কোনো ভয়-ভীতি ও শঙ্কামুক্ত রায় দেওয়া সম্ভব নয়। সেটা আমি নিজে হলেও পারতাম না। কারণ, বিচার বিভাগের স্বাধীনতা খাতা-কলমে আছে, কিন্তু বাস্তবে নেই। কোনো বিচারক মুক্তমনে বিচার করতে পারেন না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আমির হোসেন বাদশা। সমাবেশে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমদ আজম খান, এলডিপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সেলিম, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমত উল্লাহ প্রমুখ।

Previous Post

কোঁকড়া চুলে আবেদনময়ী ঐশ্বরিয়া

Next Post

নাফ নদ থেকে ১৮ লাখ ইয়াবা উদ্ধার

Barta71.com

Barta71.com

Next Post
নাফ নদ থেকে ১৮ লাখ ইয়াবা উদ্ধার

নাফ নদ থেকে ১৮ লাখ ইয়াবা উদ্ধার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected test

  • 136 Followers
  • 207k Subscribers
  • 23.9k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest
বাংলাদেশের সেরা দশ মডেলের সেক্স ভিডিও স্ক্যান্ডাল

বাংলাদেশের সেরা দশ মডেলের সেক্স ভিডিও স্ক্যান্ডাল

July 19, 2015
সাংবাদিক হাসান সুমনের ওপর নির্যাতনকারী পুলিশের শাস্তির দাবি

সাংবাদিক হাসান সুমনের ওপর নির্যাতনকারী পুলিশের শাস্তির দাবি

March 15, 2018
কার সাথে বিয়ে হবে, তা কি জন্মের আগেই নির্ধারিত?

কার সাথে বিয়ে হবে, তা কি জন্মের আগেই নির্ধারিত?

March 14, 2018
গুলশান থেকে ২ থাই তরুণীসহ গ্রেফতার ১৫

গুলশান থেকে ২ থাই তরুণীসহ গ্রেফতার ১৫

July 7, 2015
দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

26
ডলার। ডুল্যান্সার

ডলার। ডুল্যান্সার

7

হরতাল

5

দাম্পত্য জীবনের একজ্যাক্ট গ্রাফ

2
বাইডেন ও কমলাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন

প্রতিবন্ধীদের সার্বিক উন্নয়নে সমন্বিতভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

December 3, 2020
ভাস্কর্যের বিরোধীতা বঙ্গবন্ধুর প্রতি অবজ্ঞা প্রদর্শন: ঢাবি শিক্ষক সমিতি

ভাস্কর্যের বিরোধীতা বঙ্গবন্ধুর প্রতি অবজ্ঞা প্রদর্শন: ঢাবি শিক্ষক সমিতি

December 3, 2020
দেশে করোনায় আরও ১৩ জনের মৃত্যু, শনাক্ত ১৮৪৫

বিশ্বজুড়ে করোনা শনাক্তের সংখ্যা ৬ কোটি ৪১ লাখ ছাড়ালো

December 2, 2020
নির্বাচনে অনিয়ম হয়নি: মার্কিন অ্যাটর্নি

নির্বাচনে অনিয়ম হয়নি: মার্কিন অ্যাটর্নি

December 2, 2020

Recent News

Online Newspaper in Bangladesh

Follow Us

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • প্রবাস
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

বাইডেন ও কমলাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন

প্রতিবন্ধীদের সার্বিক উন্নয়নে সমন্বিতভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

December 3, 2020
ভাস্কর্যের বিরোধীতা বঙ্গবন্ধুর প্রতি অবজ্ঞা প্রদর্শন: ঢাবি শিক্ষক সমিতি

ভাস্কর্যের বিরোধীতা বঙ্গবন্ধুর প্রতি অবজ্ঞা প্রদর্শন: ঢাবি শিক্ষক সমিতি

December 3, 2020
  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।