• প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ
Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • প্রবাস
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • প্রবাস
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result

পদ্মাসেতু না হওয়ার জন্য প্রধানমন্ত্রী দায়ী: খালেদা

Barta71.com by Barta71.com
June 30, 2012
in Uncategorized
0
পদ্মাসেতু না হওয়ার জন্য প্রধানমন্ত্রী দায়ী: খালেদা
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম, ৩০ জুন: পদ্মা সেতু প্রকল্পে সরকারের ‘শীর্ষ পর্যায়ে’র দুর্নীতির অভিযোগ তদন্তে বাংলাদেশ সহযোগিতা করছে না জানিয়ে ২৯০ কোটি ডলারের প্রকল্পটিতে বিশ্বব্যাংক ১২০ কোটি ডলার অর্থায়ন বন্ধ করে দেয়া প্রসঙ্গে বিরোধীদলীয় নেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বললেন, ‘‘প্রধানমন্ত্রী পদ্মা সেতুর দুর্নীতির সঙ্গে জড়িত। সেজন্য বিশ্ব ব্যাংক পদ্মা সেতুর টাকা বন্ধ করে দিয়েছে।’’ শনিবার বিশ্বব্যাংক এ অর্থায়ন বন্ধের ঘোষণা দেয়।

বিএনপি চেয়ারপারসন বলেন, “সরকার দেশ ও গরিব মানুষের জন্য কিছু করছে না। তারা লুটপাটে ব্যস্ত। এই বিপদের সময়ও তারা ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ায়নি। তারা সর্বক্ষেত্রে ব্যর্থ হয়েছে। এরা ক্ষমতায় থাকলে দেশের উন্নতি হবে না। তাই এই সরকারকে সরিয়ে জনগণের সরকার বসাতে হবে।”

সম্প্রতি বন্যা ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণে গিয়ে চট্টগ্রামের পাহাড়তলী উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে শনিবার সন্ধ্যায় তিনি এসব কথা বলেন। জিয়াউর রহমান ফাউন্ডেশন, চট্টগ্রাম জেলা শাখা এই ত্রাণ বিতরণ আয়োজন করে। এর আগে বেলা তিনটায় চট্টগ্রামে পৌঁছে খালেদা জিয়া তিনটি স্থানে ক্ষতিগ্রস্তদের ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ দেন, স্থানীয় বিএনপির এসব স্থানে কাপড় ও খাবার বিতরণ করে।

বেগম জিয়া বলেন, ‘‘এই সরকার ওয়াদা করেছিল পদ্মা সেতু তৈরি করবে। এই সেতুর কাজ শুরু হওয়ার আগেই বিরাট দুর্নীতি করেছে তারা। বিশ্বব্যাংক, আইএমএফ, আইডিবি ও জাইকা আমাদের বড় বড় প্রকল্পে সাহায্য করে। পদ্মা সেতুর জন্য ব্যাপক কমিশন খাওয়া হয়েছে এই সেতু শুরুর আগেই। বিশ্বব্যাংক থেকে, কানাডা থেকে দুর্নীতির তদন্ত রিপোর্ট সরকারের হাতে দেয়া হয়েছে। দুদক সরকারের আজ্ঞাবহ সরকারের কথায় তারা চলে। কানাডা দুর্নীতির রিপোর্ট সরকারের হাতে দিয়ে বলেছে যারা দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। মন্ত্রীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে তাদের বহাল রেখেছে আরো দুর্নীতি করার জন্য।’’

বেগম খালেদা জিয়া ‘পদ্মা সেতু সহ সবক্ষেত্রে সর্বগ্রাসী দুর্নীতি’র জন্য প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের দায়ী করে বলেন, ‘‘তারাই করেছে এই দুর্নীতি। পদ্মা সেতু না হওয়ার জন্য প্রধানমন্ত্রী দায়ী। পদ্মা সেতুতে বিশ্ব ব্যাংক আর টাকা দিবে না। তারা টাকা না দিলে এই সেতু তৈরী করা সম্ভব না। অন্যরা টাকা দিলেও সুদ এত বেশি হবে যা আমাদের পক্ষে দেয়া সম্ভব নয়।’’

এ প্রসঙ্গে বেগম জিয়া তার সরকারের সময়ে বিভিন্ন সেতু নির্মাণের কথা তুলে ধরে বলেন, ‘‘বিদেশিরা দেখেছে আমাদের সময় কোনো সেতু নির্মাণে দুর্নীতি হয়নি। বিএনপি ক্ষমতায় এলে আমরা দুটো পদ্মা সেতু নির্মাণ করবো।’’

বিরোধীদলীয় নেত্রী বলেন, ‘‘এই সরকার জানে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিলে তাদের ভরাডুবি হবে। সেজন্য দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে চায়। আমি স্পষ্ট বলে দিতে চাই দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন হতে দেয়া হবে না। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।’’

চট্টগ্রাম সার্কিট হাউসে খালেদা জিয়ার রাতযাপনের কথা রয়েছে। রোববার সকালে তিনি ফেনীর উদ্দেশ্যে চট্টগ্রাম ত্যাগ করবেন বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে।

Previous Post

তারাকান্দি-বঙ্গবন্ধু সেতু সংযোগ রেলপথের উদ্বোধন

Next Post

বিশ্বব্যাংককে ঋণের দরজা খোলা রাখার প্রস্তাব টিআইবির

Barta71.com

Barta71.com

Next Post
বিশ্বব্যাংককে ঋণের দরজা খোলা রাখার প্রস্তাব টিআইবির

বিশ্বব্যাংককে ঋণের দরজা খোলা রাখার প্রস্তাব টিআইবির

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected test

  • 134 Followers
  • 207k Subscribers
  • 24k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest
বাংলাদেশের সেরা দশ মডেলের সেক্স ভিডিও স্ক্যান্ডাল

বাংলাদেশের সেরা দশ মডেলের সেক্স ভিডিও স্ক্যান্ডাল

July 19, 2015
সাংবাদিক হাসান সুমনের ওপর নির্যাতনকারী পুলিশের শাস্তির দাবি

সাংবাদিক হাসান সুমনের ওপর নির্যাতনকারী পুলিশের শাস্তির দাবি

March 15, 2018
কার সাথে বিয়ে হবে, তা কি জন্মের আগেই নির্ধারিত?

কার সাথে বিয়ে হবে, তা কি জন্মের আগেই নির্ধারিত?

March 14, 2018
গুলশান থেকে ২ থাই তরুণীসহ গ্রেফতার ১৫

গুলশান থেকে ২ থাই তরুণীসহ গ্রেফতার ১৫

July 7, 2015
দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

26
ডলার। ডুল্যান্সার

ডলার। ডুল্যান্সার

7

হরতাল

5

দাম্পত্য জীবনের একজ্যাক্ট গ্রাফ

2
বাইডেন ও কমলাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন

প্রতিবন্ধীদের সার্বিক উন্নয়নে সমন্বিতভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

December 3, 2020
ভাস্কর্যের বিরোধীতা বঙ্গবন্ধুর প্রতি অবজ্ঞা প্রদর্শন: ঢাবি শিক্ষক সমিতি

ভাস্কর্যের বিরোধীতা বঙ্গবন্ধুর প্রতি অবজ্ঞা প্রদর্শন: ঢাবি শিক্ষক সমিতি

December 3, 2020
দেশে করোনায় আরও ১৩ জনের মৃত্যু, শনাক্ত ১৮৪৫

বিশ্বজুড়ে করোনা শনাক্তের সংখ্যা ৬ কোটি ৪১ লাখ ছাড়ালো

December 2, 2020
নির্বাচনে অনিয়ম হয়নি: মার্কিন অ্যাটর্নি

নির্বাচনে অনিয়ম হয়নি: মার্কিন অ্যাটর্নি

December 2, 2020

Recent News

Online Newspaper in Bangladesh

Follow Us

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • প্রবাস
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

বাইডেন ও কমলাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন

প্রতিবন্ধীদের সার্বিক উন্নয়নে সমন্বিতভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

December 3, 2020
ভাস্কর্যের বিরোধীতা বঙ্গবন্ধুর প্রতি অবজ্ঞা প্রদর্শন: ঢাবি শিক্ষক সমিতি

ভাস্কর্যের বিরোধীতা বঙ্গবন্ধুর প্রতি অবজ্ঞা প্রদর্শন: ঢাবি শিক্ষক সমিতি

December 3, 2020
  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।