• প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ
Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • প্রবাস
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • প্রবাস
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result

পাট গবেষণায় সার্বিক সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর

Barta71.com by Barta71.com
November 21, 2012
in Uncategorized
0
পাট গবেষণায় সার্বিক সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on Twitter

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাট গবেষণায় নিয়োজিত সব বিজ্ঞানীকে তার সরকারের প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়ে আশাবাদ ব্যক্ত করে বলেছেন, তারা এই অর্থকরী ফসলের সারাবছর ধরে উৎপাদন উপযোগী খরা, লবণাক্ততা ও শীতসহিষ্ণু জাত উদ্ভাবনে সক্ষম হবেন। প্রধানমন্ত্রী বলেন, আমাদের বিজ্ঞানীরা পাটের বংশগতির বিন্যাস (জেনোমসিকোয়েন্স) উদ্ভাবন করায় আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, তারা উচ্চ ফলনশীল ও বালাই প্রতিরোধক এবং সারাবছর ধরে উৎপাদন উপযোগী পাটের জাত উদ্ভাবনে সক্ষম হবেন। তিনি মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘উচ্চ ফলনশীল পাট ও পাট বীজ এবং আধুনিক পাট জাগ (পচন) পদ্ধতি’ শীর্ষক দু’দিনব্যাপী এক আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণে এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, বর্তমান সরকার পাট ও পাটজাত পণ্যকে দেশের সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাতে পরিণত করতে পাটের বহুমুখী ব্যবহার ও আধুনিক পাট শিল্প স্থাপনে উৎসাহ দিচ্ছে। বিশ্বব্যাপী দৈনন্দিন জীবনে পরিবেশবান্ধব প্রাকৃতিক তন্তুর ব্যবহার ব্যাপক বেড়ে যাওয়ার উল্ল্লেখ করে তিনি বলেন, এটা আমাদের জন্য খুবই আশাব্যঞ্জক। কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, পাট ও বস্ত্রমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এম আশরাফুল মকবুল। পাট গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. এম কামালউদ্দিন সেমিনারের কারিগরি অধিবেশনে বক্তব্য উপস্থাপন করেন। এছাড়া পাট অধিদপ্তরের মহাপরিচালক এম নাসির উদ্দিন ও ‘উচ্চ ফলনশীল পাট ও পাট বীজ এবং আধুনিক পাট জাগ (পচন) পদ্ধতি’-এর প্রকল্প পরিচালক ড. মঙ্গল সি চন্দ অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে বক্তৃতা করেন। প্রধানমন্ত্রী বলেন, দেশের রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো ১৯৮২ সাল থেকে ৩০ বছর পর ২০১০-২০১১ অর্থবছরে এই প্রথমবারের মতো ২০ কোটি টাকা মুনাফা করেছে। তিনি বলেন, বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণকালে রাষ্ট্রায়ত্ত্ব মিলগুলোর উৎপাদনের পরিমাণ ছিল ৩৫৭ টন, কিন্তু বর্তমানে তা ৭শ’ টনে উন্নীত হয়েছে। শেখ হাসিনা বলেন, ঐতিহাসিকভাবে বাংলাদেশ উন্নতমানের পাট উৎপাদনে উর্বর জমি ও অনুকূল আবহাওয়ায় সমৃদ্ধ হওয়ায় এ তন্তু আমাদের জাতীয় ঐতিহ্যে পরিণত হয়েছে। এ ঐতিহ্যকে টেকসই করতে এবং এই অর্থকরী ফসলের উন্নয়নে বর্তমান সরকার ১৬৯ কোটি টাকার প্রকল্প নিয়েছে উল্ল্লেখ করে তিনি বলেন, এই প্রকল্পের আওতায় কৃষকদের বিনামূল্যে সার, কীটনাশক ও অন্যান্য কৃষি উপকরণ ছাড়াও উন্নতজাতের পাটের বীজ দেয়া হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, উচ্চ ফলনশীল পাট ও পাট বীজ উৎপাদন এবং পাট জাগ (রিবন রেটিং) পদ্ধতিসহ উচ্চ প্রযুক্তির পাট জাগ সম্পর্কিত পঞ্চবার্ষিকী প্রকল্পের আওতায় নির্বাচিত প্রায় ২০ হাজার কৃষককে প্রশিক্ষণ দেয়া হয়েছে। দেশের পাটখাতের উন্নয়নে আওয়ামী লীগের সংশ্ল্লিষ্টতার কথা উল্ল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাটখাতের সার্বিক বিকাশের লক্ষ্যে পৃথক পাট মন্ত্রণালয় স্থাপন ও পাটকলগুলোকে জাতীয়করণ করেন। বঙ্গবন্ধু ১৯৭৪ সালে পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই) প্রতিষ্ঠা করেন এবং এর মাধ্যমে আমাদের সোনালী আঁশ হিসেবে পরিচিত পাটের উন্নয়নে অনেক কর্মসূচি নেয়া হয়।

Previous Post

বাংলাদেশ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনকারী দেশের মধ্যে শীর্ষ কাতারে রয়েছে:অর্থমন্ত্রী

Next Post

টিআইবি সদরদফতরে অভিযোগ পাঠাবে সরকার : ইনু

Barta71.com

Barta71.com

Next Post
টিআইবি সদরদফতরে অভিযোগ পাঠাবে সরকার : ইনু

টিআইবি সদরদফতরে অভিযোগ পাঠাবে সরকার : ইনু

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected test

  • 134 Followers
  • 207k Subscribers
  • 24k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest
বাংলাদেশের সেরা দশ মডেলের সেক্স ভিডিও স্ক্যান্ডাল

বাংলাদেশের সেরা দশ মডেলের সেক্স ভিডিও স্ক্যান্ডাল

July 19, 2015
সাংবাদিক হাসান সুমনের ওপর নির্যাতনকারী পুলিশের শাস্তির দাবি

সাংবাদিক হাসান সুমনের ওপর নির্যাতনকারী পুলিশের শাস্তির দাবি

March 15, 2018
কার সাথে বিয়ে হবে, তা কি জন্মের আগেই নির্ধারিত?

কার সাথে বিয়ে হবে, তা কি জন্মের আগেই নির্ধারিত?

March 14, 2018
গুলশান থেকে ২ থাই তরুণীসহ গ্রেফতার ১৫

গুলশান থেকে ২ থাই তরুণীসহ গ্রেফতার ১৫

July 7, 2015
দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

26
ডলার। ডুল্যান্সার

ডলার। ডুল্যান্সার

7

হরতাল

5

দাম্পত্য জীবনের একজ্যাক্ট গ্রাফ

2
বাইডেন ও কমলাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন

প্রতিবন্ধীদের সার্বিক উন্নয়নে সমন্বিতভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

December 3, 2020
ভাস্কর্যের বিরোধীতা বঙ্গবন্ধুর প্রতি অবজ্ঞা প্রদর্শন: ঢাবি শিক্ষক সমিতি

ভাস্কর্যের বিরোধীতা বঙ্গবন্ধুর প্রতি অবজ্ঞা প্রদর্শন: ঢাবি শিক্ষক সমিতি

December 3, 2020
দেশে করোনায় আরও ১৩ জনের মৃত্যু, শনাক্ত ১৮৪৫

বিশ্বজুড়ে করোনা শনাক্তের সংখ্যা ৬ কোটি ৪১ লাখ ছাড়ালো

December 2, 2020
নির্বাচনে অনিয়ম হয়নি: মার্কিন অ্যাটর্নি

নির্বাচনে অনিয়ম হয়নি: মার্কিন অ্যাটর্নি

December 2, 2020

Recent News

Online Newspaper in Bangladesh

Follow Us

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • প্রবাস
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

বাইডেন ও কমলাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন

প্রতিবন্ধীদের সার্বিক উন্নয়নে সমন্বিতভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

December 3, 2020
ভাস্কর্যের বিরোধীতা বঙ্গবন্ধুর প্রতি অবজ্ঞা প্রদর্শন: ঢাবি শিক্ষক সমিতি

ভাস্কর্যের বিরোধীতা বঙ্গবন্ধুর প্রতি অবজ্ঞা প্রদর্শন: ঢাবি শিক্ষক সমিতি

December 3, 2020
  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।