• প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ
Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • প্রবাস
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • প্রবাস
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result

প্রেস ক্লাবে কেন এই অপ্রীতিকর ঘটনা

Barta71.com by Barta71.com
June 24, 2012
in Uncategorized
0
প্রেস ক্লাবে কেন এই অপ্রীতিকর ঘটনা
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

সাগর-রুনি হত্যার বিচার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনা নিয়ে মিডিয়ায় তুমুল আলোচনা-সমালোচনা চলছে। অভিযোগ ওঠেছে-ঘটনাকে ভিন্নখাতে নিয়ে যেতে কেউ কেউ রহস্যজনক ভূমিকায় নেমেছেন। অতি উৎসাহী হয়ে বক্তব্য দেয়া এবং মারামারিতে নেমে পড়া দুটো ঘটনাই মাহফুজুর রহমানকে রক্ষা করার চেষ্টা কি-না সেই প্রশ্নও ওঠেছে।

মানববন্ধন শুরুর আগে মাইকে ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের এক নেতা বক্তৃতা দিচ্ছিলেন। ওই সময় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), জাতীয় প্রেস ক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) নেতারা প্রেস ক্লাবের ভেতরে বৈঠক করছিলেন।

ডিইউজের ওই নেতা মাইক থেকেই যা-তা ভাষায় বক্তৃতা করেন, এটি অনেকেই জানেন। তিনি তার বক্তৃতায় মাহফুজুর রহমানকে খুনি হিসেবে উল্লেখ করেন। তিনি এটিএন বাংলা ও এটিএন নিউজ বন্ধের দাবি জানান। তিনি এটিএন কার্যালয় ঘেরাওয়েরও আহবান জানান। তার বক্তৃতা ছিল অনেকটা কর্মসূচি ঘোষণার মতো। বিষয়টি উপস্থিত মাহফুজুর রহমানের দুই চ্যানেলের সংবাদকর্মীদের মধ্যে ক্ষোভের জন্ম দেয় এবং তারা ওই নেতার ওপর চড়াও হয়। তাদের অভিযোগ ওই ব্যক্তি কেন কর্মসূচি ঘোষণা করবেন। তিনি কর্মসূচি ঘোষণা করার কে?

কিন্তু প্রশ্ন ওঠেছে, তাই বলে কি তারা তার ওপর চড়াও হবেন? তাকে মারধর করবেন? এই বিচারটি তারা সিনিয়র নেতাদের দিতে পারতেন। এটিএন বাংলা ও এটিএন নিউজের নেতারা যেভাবে চড়াও হয়েছেন তাকে উপস্থিত একজন সাংবাদিক ‘মাস্তানি’ হিসেবে বর্ণনা করেছেন। ছবি দেখেও তাই মনে হয়েছে। প্রশ্ন ওঠেছে, এই সাংবাদিকরা কার পক্ষে, রুনির নাকি মাহফুজুর রহমানের?

প্রশ্ন ওঠেছে নেতাদের ভূমিকা নিয়ে। তারা কেন প্রতিপক্ষকে সুযোগ করে দিচ্ছেন? আজ যে অপ্রীতিকর ঘটনাটি ঘটেছে তাতে লাভ কার? নিশ্চয় মাহফুজুর রহমানের। আর লাভ হয়েছে খুনিদের। সাগর-রুনি বিচারের দাবিতে মানববন্ধনের খবরটির চেয়ে অপ্রীতিকর ঘটনাটির খবরই গুরুত্ব পাচ্ছে বেশি। এখন নিউজটি কাভার করতে গিয়ে মিডিয়ার বিভক্তি লক্ষ্য করা যাচ্ছে। পক্ষে-বিপক্ষে তারা অবস্থান নিয়ে নিয়েছেন।

তবে এটিএন বাংলার সাংবাদিকরা যে আচরণ করেছেন তা কোনোভাবে সমর্থনযোগ্য নয়। তারা রীতিমতো অন্যায় করেছেন। প্রেস ক্লাব চত্বরে তারা যে আচরণ করেছে তা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। তাদের আচরণ দেখে মনে হয়েছে, গোটা বিষয়টি পরিকল্পিত। জানা যায়, এটিএন বাংলা থেকে ৩০ জন সংবাদকর্মী এসেছিলেন, যাদের বেশিরভাগই সিনিয়র।

উপস্থিত একজন সংবাদকর্মী বললেন, তারা যেভাবে চড়াও হয়েছেন, তাতে মনে হয়নি- তারা সাংবাদিক। তাদের এই আচরণ গোটা সাংবাদিক সমাজের জন্য চরম লজ্জাকর। সাধারণ মানুষের মধ্যে সাংবাদিকদের সম্পর্কে খারাপ ধারণার জন্ম হবে। বিশেষ করে টেলিভিশনের ছবি দেখে নেতিবাচক ধারণা জন্ম হওয়াটা অস্বাভাবিক কিছু নয়।

প্রশ্ন ওঠেছে, এটিএনের ওই সংবাদকর্মীরা এতো সাহস পেলেন কোথায়? এদের অনেকেই নিজেদের ‘স্টার সাংবাদিক’ মনে করেন। ‘স্টার’দের আচরণ যদি এমন হয়, তাহলে সাংবাদিকদের সম্পর্কে সাধারণ মানুষের ধারণা নেতিবাচক হওয়াটাই স্বাভাবিক। সাংবাদিকদের অবস্থা এখন এমনিতেই নাজুক। সাধারণ মানুষ প্রান্তিক মন্তব্য করে বলেন, “সাংবাদিক মেরে ফেললে কিছু হয় না।” এটিএন সাংবাদিকরা এ ধরনের আচরণের মাধ্যমে সাংবাদিকদের ঐক্যে ভাঙন ধরানোর চেষ্টা করছেন কিনা সেই প্রশ্নও ওঠেছে।

তাদের এই আচরণের বিষয়ে সাংবাদিক নেতারা কঠোর অবস্থান নেবেন এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন সংবাদকর্মীরা।

ইতিমধ্যে নেতাদের কথাতেও একই মনোভাব ফুটে ওঠেছে। তারা বিষয়টি মোটেই ভালোভাবে নেননি।

এটা সবাই জানেন, সাগর-রুনি হত্যার বিচার নিয়ে নানামুখী ষড়যন্ত্র চলছে। মাহফুজুর রহমানের অশ্লীল বক্তব্য গোটা বিষয়টিতে নতুন করে বারুদ সরবরাহ করেছে। কিন্তু ষড়যন্ত্র থেমে নেই। গণমাধ্যমকর্মীদের দাবি, এই ইস্যুতে সাংবাদিক সংগঠনগুলো যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে তা নিঃসন্দেহে ইতিবাচক। এই ঐক্য ভাঙতে ভেতরে ও বাইরে থেকে ষড়যন্ত্র যে হতে পারে-তা নেতাদের স্মরণ রাখতে হবে-এই দাবি গণমাধ্যমকর্মীদের। তা না হলে গোটা বিষয়টি প্রতিপক্ষের অনুকূলে যেতে পারে। কথায় বলে, পঁচা শামুকে পা কাটে।

Previous Post

বিএনপি ১০ সিট পায় কিনা, জানি না: প্রধানমন্ত্রী

Next Post

মিসরের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মুরসি

Barta71.com

Barta71.com

Next Post
মিসরের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মুরসি

মিসরের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মুরসি

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected test

  • 134 Followers
  • 207k Subscribers
  • 24k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest
বাংলাদেশের সেরা দশ মডেলের সেক্স ভিডিও স্ক্যান্ডাল

বাংলাদেশের সেরা দশ মডেলের সেক্স ভিডিও স্ক্যান্ডাল

July 19, 2015
সাংবাদিক হাসান সুমনের ওপর নির্যাতনকারী পুলিশের শাস্তির দাবি

সাংবাদিক হাসান সুমনের ওপর নির্যাতনকারী পুলিশের শাস্তির দাবি

March 15, 2018
কার সাথে বিয়ে হবে, তা কি জন্মের আগেই নির্ধারিত?

কার সাথে বিয়ে হবে, তা কি জন্মের আগেই নির্ধারিত?

March 14, 2018
গুলশান থেকে ২ থাই তরুণীসহ গ্রেফতার ১৫

গুলশান থেকে ২ থাই তরুণীসহ গ্রেফতার ১৫

July 7, 2015
দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

26
ডলার। ডুল্যান্সার

ডলার। ডুল্যান্সার

7

হরতাল

5

দাম্পত্য জীবনের একজ্যাক্ট গ্রাফ

2
বাইডেন ও কমলাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন

প্রতিবন্ধীদের সার্বিক উন্নয়নে সমন্বিতভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

December 3, 2020
ভাস্কর্যের বিরোধীতা বঙ্গবন্ধুর প্রতি অবজ্ঞা প্রদর্শন: ঢাবি শিক্ষক সমিতি

ভাস্কর্যের বিরোধীতা বঙ্গবন্ধুর প্রতি অবজ্ঞা প্রদর্শন: ঢাবি শিক্ষক সমিতি

December 3, 2020
দেশে করোনায় আরও ১৩ জনের মৃত্যু, শনাক্ত ১৮৪৫

বিশ্বজুড়ে করোনা শনাক্তের সংখ্যা ৬ কোটি ৪১ লাখ ছাড়ালো

December 2, 2020
নির্বাচনে অনিয়ম হয়নি: মার্কিন অ্যাটর্নি

নির্বাচনে অনিয়ম হয়নি: মার্কিন অ্যাটর্নি

December 2, 2020

Recent News

Online Newspaper in Bangladesh

Follow Us

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • প্রবাস
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

বাইডেন ও কমলাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন

প্রতিবন্ধীদের সার্বিক উন্নয়নে সমন্বিতভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

December 3, 2020
ভাস্কর্যের বিরোধীতা বঙ্গবন্ধুর প্রতি অবজ্ঞা প্রদর্শন: ঢাবি শিক্ষক সমিতি

ভাস্কর্যের বিরোধীতা বঙ্গবন্ধুর প্রতি অবজ্ঞা প্রদর্শন: ঢাবি শিক্ষক সমিতি

December 3, 2020
  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।