সরকারী ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) এক কর্মকর্তাসহ ৬ জনের বিরুদ্ধে পৃথক ৫টি মামলা অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বার্তা৭১ডটকমঃ: বৃহস্পতিবার কমিশনের নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয় বলে জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপ-পরিচালক প্রণব ভট্টাচার্র্য্য।
মামলার আসামী হলেন: কঙবাজারে বিআরটিএ’র সহকারী পরিচালক মো, আবু আশরাফ সিদ্দিকি, গাড়ির মালিক হারুন অর রশিদ বাহাদুর, নুরুল ইসলাম, ফয়েজ আহমেদ, শাহাজাহান খান এবং নাসিরউদ্দিন।
মামলার অভিযোগে বলা হয়, বিআরটিএ’র সহকারী পরিচালক আবু আশরাফ সিদ্দিকির যোগসাজশে অন্যান্য আসামীরা ৫ টি গাড়ির ভূয়া কাগজপত্র (ব্যাংকের এলসি, সিপিং ডকুমেন্ট, বিল অব এন্ট্রি) দেখিয়ে রেজিট্রেশন করেন। তারা বিআরটিএ’কে সোনালী ব্যাংকের কঙবাজার কাষ্টম হাউস শাখায় এ টাকা জমা দিয়েছেন বলে জানান। এর মধ্যদিয়ে সরকারের ৩০ লক্ষ ১৪ হাজার ৩৮০ টাকা রাজস্ব ফাঁকি দেয়া হয়েছে বলে দুদকের অনুসন্ধানে ধরা পড়ে।
বিআরটিএ’র দুর্নীতির এ ঘটনাটি অনুসন্ধান করেন দুদকের উপ-পরিচালক মো. রফিকুল ইসলাম। প্রণব ভট্টচার্য্য জানান, এ ঘটনায় কঙবাজার থানায় পৃথক ৫টি মামলা করা হবে। প্রত্যেক মামলায় আসামী হবেন বিআরটিএর সহকারী পরিচাক মো. ্আবু আশরাফ সিদ্দিকি। দু’একদিনের ভিতরে এ মামলা হতে পারে।











