• প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ
Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • প্রবাস
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • প্রবাস
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result
Home জাতীয়

মাথাপিছু আয় বেড়ে ১৩১৪ ডলার

Barta71.com by Barta71.com
May 15, 2015
in জাতীয়
0
মাথাপিছু আয় বেড়ে ১৩১৪ ডলার
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

m56
বার্তা৭১ ডটকমঃ বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় ১ হাজার ১৯০ ডলার থেকে বেড়ে ১ হাজার ৩১৪ ডলার হয়েছে বলে জানিয়েছে পরিসংখ্যান ব্যুরো।

২০১৪-১৫ অর্থবছরের প্রথম নয় মাসের (জুলাই-মার্চ)তথ্য বিশ্লেষণ করে মাথাপিছু আয়ের এই তথ্য প্রকাশ করা হয়েছে।

এই হিসাবে চলতি অর্থবছরে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ৬ দশমিক ৫১ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে পারে বাংলাদেশ।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ বিষয়ে একটি প্রতিবেদন উপস্থাপন করেন। পরে সংবাদ সম্মেলনে প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরেন তিনি।

সভায় নতুন অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) জন্য ৯৭ হাজার কোটি টাকা অনুমোদন করা হয়েছে বলেও সাংবাদিকদের জানান তিনি।

মুস্তফা কামাল বলেন, “এখন আমাদের মাথাপিছু আয় বেড়ে বছরে ১ হাজার ৩১৪ মার্কিন ডলারে দাঁড়িয়েছে। গত বছর এর পরিমাণ ছিল ১ হাজার ১৯০ ডলার।

তিনি জানান, মাথাপিছু আয়ের এই হিসাবে (নমিনাল) বাংলাদেশের অর্থনীতি পৃথিবীতে ৫৮তম।

“আর ক্রয় ক্ষমতার ভিত্তিতে (পারচেজিং পাওয়ার প্যারিটি) আমাদের মাথাপিছু আয় ৩ হাজার ১৯০ ডলার। ক্রয় ক্ষমতার ভিত্তিতে আমাদের অর্থনীতি পৃথিবীর ৩৬তম।”

টানা ছয় বছর ৬ শতাংশের বেশি প্রবৃদ্ধি

প্রতি বছরই মে মাসে জিডিপি প্রবৃদ্ধি এবং মাথাপিছু আয়সহ অর্থনীতির প্রধান কয়েকটি সূচকের প্রাথমিক তথ্য প্রকাশ করে বিবিএস।

গত বছরের মে মাসে ২০১৩-১৪ অর্থবছরের জিডিপির প্রাথমিক যে তথ্য প্রকাশ করা হয়েছিল তাতে ৬ দশমিক ১২ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের কথা বলা হয়েছিল। কিন্তু বৃহস্পতিবার যে চূড়ান্ত হিসাব প্রকাশ করা হয়েছে, তাতে বাংলাদেশ গত অর্থবছর ৬ দশমিক ০৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে।

আর চলতি অর্থবছরের প্রথম নয় মাসে ৬ দশমিক ৫১ শতাংশ প্রবৃদ্ধি হওয়ার কথা জানিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, “এ বছর আমাদের ৭ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ছিল। বছরের একটা বড় অংশজুড়ে জ্বালাও-পোড়াও না হলে আমরা লক্ষ্যমাত্রা অর্জন করতে পারতাম। ৬ দশমিক ৫১ শতাংশ প্রবৃদ্ধিও কম নয়।”

তিনি জানান, চলতি বাজার মূল্যে বর্তমানে দেশের জিডিপির আকার দাঁড়িয়েছে ১৫ লাখ ১৩ হাজার ৫৯৯ কোটি টাকা। গত বছর এর পরিমাণ ছিল ১৩ লাখ ৪৩ হাজার ৬৭৪ কোটি টাকা।

টানা ছয় বছর ৬ শতাংশের উপরে জিডিপি প্রবৃদ্ধি ‘পৃথিবীর মাত্র চারটি দেশ’ করতে পেরেছে জানিয়ে মন্ত্রী বলেন, “এই প্রবৃদ্ধির জন্য আমি আমাদের কৃষক, শ্রমিক, ড্রাইভারসহ সকল পেশাজীবী মানুষের কাছে কৃতজ্ঞ। হরতাল অবরোধেও বেসরকারি খাত তাদের ব্যয়সায়িক কার্যক্রম চালিয়ে যাওয়ায় তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি।”

সংবাদ সম্মেলনে জানানো হয়, চলতি অর্থবছরের প্রাথমিক হিসাবে ৬ দশমিক ৫১ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির মধ্যে কৃষি খাতের অবদান ১৫ দশমিক ৫৯ শতাংশ। এছাড়া শিল্প খাত থেকে ২৭ দশমিক ৯৮ শতাংশ এবং সেবা খাত থেকে ৫৬ দশমিক ৪২ শতাংশ প্রবৃদ্ধির প্রাক্বলন করা হয়েছে।

গত অর্থবছরে এ তিনটি খাতের অবদান ছিল যথাক্রমে কৃষিতে ১৬ দশমিক ১১ শতাংশ, শিল্পে ২৭ দশমিক ৭১ এবং সেবা খাতে ৫৬ দশমিক ১৮ শতাংশ।

“এ বছর এ তিনটি খাতে প্রবৃদ্ধির হার যথাক্রমে কৃষিতে ৩ দশমিক ০৪ শতাংশ, শিল্পে ৯ দশমিক ৬ এবং সেবায় ৫ মদশমিক ৮৩ শতাংশ।”

২০১৩-১৪ অর্থবছরে এ তিন খাতের প্রবৃদ্ধির হার ছিল যথাক্রমে কৃষিতে ৪ দশমিক ৩৭ শতাংশ, শিল্পে ৮ দশমিক ১৪ শতাংশ এবং সেবায় ৫ দশমিক ৬২ শতাংশ।

বিনিয়োগ ও জিডিপি অনুপাত

পরিকল্পনামন্ত্রী জানান, প্রাথমিক হিসাবে দেশে বিনিয়োগ ও জিডিপির অনুপাত দাঁড়িয়েছে ২৮ দশমিক ৯৯ শতাংশ। এর মধ্যে সরকারি বিনিয়োগ ৬ দশমিক ৬ শতাংশ এবং বেসরকারি বিনিয়োগ ২২ দশমিক ৩৯ শতাংশ। গত বছর এ অনুপাত ২৮ দশমিক ৫৮ শতাংশ ছিল।

Previous Post

খালেদা জিয়াকে নির্বাসনে পাঠাতে ছাত্রলীগই যথেষ্টঃ সিদ্দিকী নাজমুল আলম

Next Post

সংঘাত নয়, শান্তি চাই: প্রধানমন্ত্রী

Barta71.com

Barta71.com

Next Post
সংঘাত নয়, শান্তি চাই: প্রধানমন্ত্রী

সংঘাত নয়, শান্তি চাই: প্রধানমন্ত্রী

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected test

  • 136 Followers
  • 207k Subscribers
  • 23.9k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest
বাংলাদেশের সেরা দশ মডেলের সেক্স ভিডিও স্ক্যান্ডাল

বাংলাদেশের সেরা দশ মডেলের সেক্স ভিডিও স্ক্যান্ডাল

July 19, 2015
সাংবাদিক হাসান সুমনের ওপর নির্যাতনকারী পুলিশের শাস্তির দাবি

সাংবাদিক হাসান সুমনের ওপর নির্যাতনকারী পুলিশের শাস্তির দাবি

March 15, 2018
কার সাথে বিয়ে হবে, তা কি জন্মের আগেই নির্ধারিত?

কার সাথে বিয়ে হবে, তা কি জন্মের আগেই নির্ধারিত?

March 14, 2018
গুলশান থেকে ২ থাই তরুণীসহ গ্রেফতার ১৫

গুলশান থেকে ২ থাই তরুণীসহ গ্রেফতার ১৫

July 7, 2015
দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

26
ডলার। ডুল্যান্সার

ডলার। ডুল্যান্সার

7

হরতাল

5

দাম্পত্য জীবনের একজ্যাক্ট গ্রাফ

2
বাইডেন ও কমলাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন

প্রতিবন্ধীদের সার্বিক উন্নয়নে সমন্বিতভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

December 3, 2020
ভাস্কর্যের বিরোধীতা বঙ্গবন্ধুর প্রতি অবজ্ঞা প্রদর্শন: ঢাবি শিক্ষক সমিতি

ভাস্কর্যের বিরোধীতা বঙ্গবন্ধুর প্রতি অবজ্ঞা প্রদর্শন: ঢাবি শিক্ষক সমিতি

December 3, 2020
দেশে করোনায় আরও ১৩ জনের মৃত্যু, শনাক্ত ১৮৪৫

বিশ্বজুড়ে করোনা শনাক্তের সংখ্যা ৬ কোটি ৪১ লাখ ছাড়ালো

December 2, 2020
নির্বাচনে অনিয়ম হয়নি: মার্কিন অ্যাটর্নি

নির্বাচনে অনিয়ম হয়নি: মার্কিন অ্যাটর্নি

December 2, 2020

Recent News

বাইডেন ও কমলাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন

প্রতিবন্ধীদের সার্বিক উন্নয়নে সমন্বিতভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

December 3, 2020
ভাস্কর্যের বিরোধীতা বঙ্গবন্ধুর প্রতি অবজ্ঞা প্রদর্শন: ঢাবি শিক্ষক সমিতি

ভাস্কর্যের বিরোধীতা বঙ্গবন্ধুর প্রতি অবজ্ঞা প্রদর্শন: ঢাবি শিক্ষক সমিতি

December 3, 2020
দেশে করোনায় আরও ১৩ জনের মৃত্যু, শনাক্ত ১৮৪৫

বিশ্বজুড়ে করোনা শনাক্তের সংখ্যা ৬ কোটি ৪১ লাখ ছাড়ালো

December 2, 2020
নির্বাচনে অনিয়ম হয়নি: মার্কিন অ্যাটর্নি

নির্বাচনে অনিয়ম হয়নি: মার্কিন অ্যাটর্নি

December 2, 2020
Barta71.com

Online Newspaper in Bangladesh

Follow Us

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • প্রবাস
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

বাইডেন ও কমলাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন

প্রতিবন্ধীদের সার্বিক উন্নয়নে সমন্বিতভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

December 3, 2020
ভাস্কর্যের বিরোধীতা বঙ্গবন্ধুর প্রতি অবজ্ঞা প্রদর্শন: ঢাবি শিক্ষক সমিতি

ভাস্কর্যের বিরোধীতা বঙ্গবন্ধুর প্রতি অবজ্ঞা প্রদর্শন: ঢাবি শিক্ষক সমিতি

December 3, 2020
  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • আইন ও অপরাধ
  • সাক্ষাতকার
  • আঞ্চলিক সংবাদ
  • প্রবাস
  • মতামত

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।