• প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ
Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • প্রবাস
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • প্রবাস
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result

মাহমুদউল্লাহর বিদায় : জয়ের জন্য ৯৭ রান দরকার

Barta71.com by Barta71.com
December 8, 2012
in Uncategorized
0
মাহমুদউল্লাহর বিদায় : জয়ের জন্য ৯৭ রান দরকার
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

বার্তা৭১ডটকমঃ সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫ম ও শেষ ওয়ানডেতে ২১৮ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ। শুরুর বিপর্যয়ের পর অধিনায়ক মুশফিকুর রহিমের সঙ্গে ৯১ রানের জুটি গড়ার পর আউট হয়েছেন সহ অধিনায়ক মাহমুদউল্লাহ। তবে ৬ উইকেট হাতে নিয়ে জয় থেকে মাত্র ৯৭ রান দূরে আছে টাইগাররা।

২১৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র ৩০ রানে ৩ উইকেট হারিয়ে আগের দিনের মতো ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। তবে এরপরই অধিনয়াক ও সহ অধিনায়কের ব্যাটে ঘুরে দাঁড়ায় টাইগাররা।

বাংলাদেশের ইনিংসের শুরুতেই আঘাত হানেন ক্যারিবিয় পেসার কেমার রোচ। দলীয় ও ব্যক্তিগত ৮ রানে তামিমকে বোল্ড করেন রোচ। এর ১ রান পরেই এনামুল হক বিজয়কেও ফেরান তিনি।

তৃতীয় উইকেটে অধিনায়ক মুশফিকুর রহিম যখন জহুরুল ইসলামকে নিয়ে প্রতিরোধের চেষ্টা করছেন, তখন আবার রোচের আঘাত। এবার নাঈম ইসলামের জায়গায় দলে ঢোকা জহুরুলকে উইকেটরক্ষক টমাসের ক্যাচ বানান রোচ।

আউট হওয়ার আগে ২১ বলে ১ চারে ১০ রান করেন জহুরুল। দলীয় ৩০ রানের মাথায় ভেঙ্গে যায় ২১ রানের তৃতীয় উইকেট জুটি।

অধিনায়ক মুশফিক ও সহ-অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ আবারও গতকালের মতো বিপর্যয় সামাল দেন। এই দুজন ৪র্থ উইকেটে যোগ করেন ৯১ রান।

২১ তম ওভারে দলীয় ১২১ রানের মাথায় সুনীল নারাইনের বলে বোল্ড হন মাহমুদউল্লাহ। তবে তার আগে ৪২ বলে ৭ চারে ৪৫ রান করেন এই সহ-অধিনায়ক।

এর আগে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে খুলনায় যথাক্রমে ৭ উইকেট ও ১৬০ রানের বড় ব্যবধানে জয়ী হয় বাংলাদেশ। তবে মিরপুরে তৃতীয় ও চতুর্থ ওয়ানডেতে যথাক্রমে ৪ উইকেট ও ৭৫ রানে জয়ী হয়ে সিরিজে সমতা ফেরায় সফরকারী ওয়েস্ট ইন্ডিজ।

সিরিজে ২-২ সমতা থাকায় ৫ম ও শেষ ম্যাচটি পরিণত হয় অলিখিত ফাইনালে। এই ম্যাচ যে দল জিতবে, ৩-২ ব্যবধানে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ যাবে তাদের ঘরেই।

এর আগে শনিবার দুপুরে অলিখিত ফাইনালে টসে জিতে ক্যারিবিয়দের ব্যাটিংয়ে পাঠিয়ে ৪৮ ওভারে মাত্র ২১৭ রানে অলআউট করে বাংলাদেশ।

ক্যারিবিয় হার্ড হিটার ব্যাটসম্যান কাইরান পোলার্ড মাত্র ৭৪ বলে ৫ চার ও ৮ ছক্কায় ৮৫ রান করেন। ড্যারেন ব্রাভো ১০৮ বলে ৩ চার ও ১ ছক্কায় করেন ৫১ রান।

৪র্থ উইকেটে পোলার্ড-ব্রাভোর ১৩২ রানের জুটিই মূলত উইন্ডিজকে মাঝারি স্কোর গড়তে সাহায্য করে।

বাংলাদেশের পক্ষে মাশরাফির ইনজুরির সুযোগে মাঠে নামা পেসার শফিউল ইসলাম ৯ ওভারে ৪ মেডেনসহ ৩১ রান দিয়ে ৩ উইকেট নেন। মাহমুদউল্লাহ ১০ ওভার বল করে ১ মেডেনসহ ৩৮ রানে পান ২ উইকেট।

একমাত্র স্পেলে মাত্র ২ ওভার বল করে ১৪ রান দিয়ে ২ উইকেট তুলে নেন মমিনুল হক। ১টি উইকেট পান সোহাগ গাজী।

শেষ ওয়ানডেতে বাংলাদেশ দলে দু’টি পরিবর্তন এসেছে। অলরাউন্ডার নাঈম ইসলামের জায়গায় দলে এসে ব্যাটসম্যান জহুরুল ইসলাম। আর ইনজুরির কারণে পেসার মাশরাফির জায়গায় খেলছেন আরেক পেসার শফিউল ইসলাম।

অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ দলেও একটি পরিবর্তন আছে। অলরাউন্ডার ডোয়াইন স্মিথের জায়গায় দলে এসেছেন আরেক অলরাউন্ডার আন্দ্রে রাসেল।

বাংলাদেশে খেলাটি সরাসরি সম্প্রচার করছে চ্যানেল নাইন ও বাংলাদেশ টেলিভিশন।

বাংলাদেশ দল

তামিম ইকবাল, এনামুল হক, জহুরুল ইসলাম, মাহমুদউল্লাহ রিয়াদ, মমিনুল হক, মুশফিকুর রহিম (অধিনায়ক/উইকেটরক্ষক), নাসির হোসেন, সোহাগ গাজী, আবদুর রাজ্জাক, ইলিয়াস সানি ও শফিউল ইসলাম।

ওয়েস্ট ইন্ডিজ দল

ক্রিস গেইল, কাইরন পাওয়েল, মারলন স্যামুয়েলস, ড্যারেন ব্রাভো, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, ড্যারেন স্যামি (অধিনায়ক), ডেভন টমাস (উইকেটরক্ষক), ভিরাসামি পেরমল, সুনীল নারাইন ও কেমার রোচ।

Previous Post

বেসরকারি খাতের উদ্যোক্তাদের প্রশংসায় প্রধানমন্ত্রী

Next Post

বিজয়ের মাসে টাইগারদের সিরিজ জয়

Barta71.com

Barta71.com

Next Post
বিজয়ের মাসে টাইগারদের সিরিজ জয়

বিজয়ের মাসে টাইগারদের সিরিজ জয়

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected test

  • 134 Followers
  • 207k Subscribers
  • 24k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest
বাংলাদেশের সেরা দশ মডেলের সেক্স ভিডিও স্ক্যান্ডাল

বাংলাদেশের সেরা দশ মডেলের সেক্স ভিডিও স্ক্যান্ডাল

July 19, 2015
সাংবাদিক হাসান সুমনের ওপর নির্যাতনকারী পুলিশের শাস্তির দাবি

সাংবাদিক হাসান সুমনের ওপর নির্যাতনকারী পুলিশের শাস্তির দাবি

March 15, 2018
কার সাথে বিয়ে হবে, তা কি জন্মের আগেই নির্ধারিত?

কার সাথে বিয়ে হবে, তা কি জন্মের আগেই নির্ধারিত?

March 14, 2018
গুলশান থেকে ২ থাই তরুণীসহ গ্রেফতার ১৫

গুলশান থেকে ২ থাই তরুণীসহ গ্রেফতার ১৫

July 7, 2015
দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

26
ডলার। ডুল্যান্সার

ডলার। ডুল্যান্সার

7

হরতাল

5

দাম্পত্য জীবনের একজ্যাক্ট গ্রাফ

2
বাইডেন ও কমলাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন

প্রতিবন্ধীদের সার্বিক উন্নয়নে সমন্বিতভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

December 3, 2020
ভাস্কর্যের বিরোধীতা বঙ্গবন্ধুর প্রতি অবজ্ঞা প্রদর্শন: ঢাবি শিক্ষক সমিতি

ভাস্কর্যের বিরোধীতা বঙ্গবন্ধুর প্রতি অবজ্ঞা প্রদর্শন: ঢাবি শিক্ষক সমিতি

December 3, 2020
দেশে করোনায় আরও ১৩ জনের মৃত্যু, শনাক্ত ১৮৪৫

বিশ্বজুড়ে করোনা শনাক্তের সংখ্যা ৬ কোটি ৪১ লাখ ছাড়ালো

December 2, 2020
নির্বাচনে অনিয়ম হয়নি: মার্কিন অ্যাটর্নি

নির্বাচনে অনিয়ম হয়নি: মার্কিন অ্যাটর্নি

December 2, 2020

Recent News

Online Newspaper in Bangladesh

Follow Us

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • প্রবাস
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

বাইডেন ও কমলাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন

প্রতিবন্ধীদের সার্বিক উন্নয়নে সমন্বিতভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

December 3, 2020
ভাস্কর্যের বিরোধীতা বঙ্গবন্ধুর প্রতি অবজ্ঞা প্রদর্শন: ঢাবি শিক্ষক সমিতি

ভাস্কর্যের বিরোধীতা বঙ্গবন্ধুর প্রতি অবজ্ঞা প্রদর্শন: ঢাবি শিক্ষক সমিতি

December 3, 2020
  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।