• প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ
Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • প্রবাস
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • প্রবাস
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result

মোবাইল বিলে কর নেই, রপ্তানিতে কর কমেছে

Barta71.com by Barta71.com
June 28, 2012
in Uncategorized
0
মোবাইল বিলে কর নেই, রপ্তানিতে কর কমেছে
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on Twitter


রপ্তানির ক্ষেত্রে উৎসে কর প্রস্তাবের চেয়ে কমিয়ে এবং মোবাইল ফোনের বিলের ওপর উৎসে কর কাটার প্রস্তাব প্রত্যাহার করে অর্থমন্ত্রী উপস্থাপিত অর্থ বিল বুধবার জাতীয় সংসদে পাস হয়েছে।

এই বিল পাসের ফলে ব্যক্তি শ্রেণীর করদাতাদের করমুক্ত আয়ের সীমা ১ লাখ ৮০ হাজার টাকা থেকে বাড়িয়ে ২ লাখ টাকা হলো।

বিভিন্ন খাতে কালো টাকা সাদা করার সুযোগও থাকছে। অর্থ্যাৎ যে কোনো খাতে কালো টাকা সাদা করা যাবে।

স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত অর্থ বিল-২০১২ বুধবার রাত ৯টা ৫ মিনিটে সংসদে উত্থাপন করেন। বিরোধী দলের অনুপস্থিতিতে ৯টা ৫৮ মিনিটে কণ্ঠভোটে তা পাস হয়।

বিল পাসের সময় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা সংসদে ছিলেন। বিল পাসের আগে বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে রপ্তানি পণ্যে উৎসে কর কাটার হার কমাতে বলেন তিনি।

ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়সীমা বাড়ানো এবং মোবাইল ফোনের বিলের ক্ষেত্রে উৎসে কর প্রত্যাহার করতেও বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর অনুরোধ শোনার পর অর্থমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রীর যে কোনো অনুরোধ আমি নির্দেশ বলে মনে করি। এখানেও ব্যত্যয় হওয়ার কোনো সুযোগ নেই।”

পাস হওয়া বিলে মোবাইল ফোনের বিলের ওপর ২ শতাংশ উৎসে কর কাটার প্রস্তাব আর নেই। সব ধরনের রপ্তানি পণ্যে উৎসে কর কাটার হার ১ দশমিক ২ থেকে কমিয়ে শূন্য দশমিক ৮০ শতাংশ নামিয়ে আনা হয়েছে। মূল্য সংযোজন কর (ভ্যাট) ও শুল্ক বিষয়ে বেশ কিছু সংশোধনও এসেছে।

এই বিলের ওপর আনা জনমত যাচাই প্রস্তাবগুলো নাকচ হয়। তবে বেশ কিছু প্রয়োজনীয় সংশোধনী গ্রহণ করা হয়।

বিলটির উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে অর্থমন্ত্রী বলেছেন, এই অর্থ বিলের উদ্দেশ্য হলো ২০১২ সালের ১ জুলাই থেকে শুরু হতে যাওয়া অর্থবছরের জন্য আর্থিক বিধান করা এবং কতিপয় আইন সংশোধন করা।

গত ৭ জুন ২০১২-১৩ অর্থবছরের বাজেট প্রস্তাবের দিন এই অর্থ বিল সংসদে উত্থাপন করেন মুহিত। ওইদিন তিনি ২০১২-১৩ অর্থবছরের জন্য ১ লাখ ৯১ হাজার ৭৩৮ কোটি টাকার বাজেট উপস্থাপন করেন। বাজেট প্রস্তাবের সময়ও বিএনপির সংসদ সদস্যরা সংসদে ছিলেন না।

প্রধানমন্ত্রীর অনুরোধে অর্থমন্ত্রী ব্যক্তি শ্রেণীর করদাতাদের করমুক্ত আয়ের সীমা ১ লাখ ৮০ হাজার টাকা থেকে বাড়িয়ে দুই লাখ টাকা করার প্রস্তাব করেন।

একইসঙ্গে মহিলা ও বয়স্কদের করমুক্ত আয়ের সীমা ২ লাখ ২৫ হাজার টাকা এবং প্রতিবন্ধীদের করমুক্ত সীমা ২ লাখ ৭৫ হাজার টাকা করার প্রস্তাব করেন।

সংশোধনীতে অর্থমন্ত্রী ১০ শতাংশ হারে অতিরিক্ত কর (জরিমানা) দিয়ে বিভিন্ন খাতে কালো টাকা (অপ্রদর্শিত আয়) বিনিয়োগের সুযোগ দেন অর্থমন্ত্রী।

এ প্রসঙ্গে তিনি বলেন, “অর্থ বিলে অপ্রদর্শিত আয় বিনিয়োগের সুযোগ দেওয়া হয়েছিল। ১০ শতাংশ হারে অতিরিক্ত কর দিয়ে অপ্রদর্শিত আয় বিভিন্ন খাতে বিনিয়োগের সুযোগ দিচ্ছি।”

মোবাইল ফোনের বিলের ওপর ২ শতাংশ উৎসে কর সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব করেন অর্থমন্ত্রী। এই কর প্রস্তাবের পর বিভিন্ন মহল থেকে সমালোচনা আসছিল।

সব ধরনের রপ্তানি পণ্যের উৎসে কর ১ দশমিক ২ শতাংশ থেকে কমিয়ে শূন্য দশমিক ৮০ শতাংশে নামিয়ে আনা হয়েছে। ব্যবসায়ী মহল থেকে এই কর কমানোর দাবি জানানো হচ্ছিল।

কর বাড়ানোর ক্ষেত্রে অর্থমন্ত্রী প্রস্তাবের সময় যুক্তি দেখিয়েছিলেন- “রপ্তাণি বাণিজ্য থেকে কিন্তু কর আদায় করাও দেশের স্বার্থে দরকার।”

বিদায়ী অর্থবছরে তৈরি পোশাক খাত থেকে শূন্য দশমিক ৭০ শতাংশ এবং অন্যান্য পণ্য রপ্তানি থেকে শূন্য দশমিক ৬০ শতাংশ হারে উৎসে কর কাটার বিধান ছিল।

এই অর্থবিল পাস হওয়ায় প্রস্তাবের চেয়ে কমলেও তৈরি পোশাক রপ্তানিতে উৎসে কর বর্তমানের চেয়ে শূন্য দশমিক ১০ শতাংশ এবং অন্যান্য পণ্যের ক্ষেত্রে শূন্য দশমিক ২০ শতাংশ বেড়েছে।

কর সনাক্তকরণ নম্বর (টিআইএন) নেই এমন আমানতকারীদের ব্যাংকে ১ লাখ টাকা পর্যন্ত জমা টাকা থেকে কোনো কর কাটা হবে না বলে ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী।

প্রস্তাবিত বাজেটে টিআইএন নেই এমন গ্রাহকদের আমানতের সুদ থেকে ১৫ শতাংংশ হারে উৎসে কর কাটার প্রস্তাব করেছিলেন মুহিত।

ক্ষুদ্র ও কুটির শিল্পে করমুক্ত সীমা ৪০ লাখ টাকা পর্যন্ত বাড়ানোর সংশোধনী এনেছেন অর্থমন্ত্রী। ছোটো ব্যবসায়ীদের স্বার্থের কথা বিবেচনা করে ভ্যাট আদায়ের ক্ষেত্রে ৭০ লাখ টাকা পর্যন্ত ‘প্যাকেজ ব্যবস্থা’ বহাল রাখার সংশোধনী এনেছেন তিনি। এছাড়া অ্যালুমিনিয়ামের ওপর কর অব্যাহতি দেওয়ার ঘোষণা দেন মুহিত।

প্রধানমন্ত্রীর অনুরোধে অর্থমন্ত্রী ২২ ইঞ্চি পর্যন্ত কম্পিউটার মনিটর আমদানি করমুক্ত রাখার সংশোধন এনেছেন। বিদায়ী বাজেটে ১৯ ইঞ্চি পর্যন্ত মনিটর আমদানি করমুক্ত ছিল।

জীবন বীমা গ্রাহকদের মেয়াদ শেষে মুনাফা থেকে ১০ শতাংশ উৎসে কর কাটার যে প্রস্তাব করা হয়েছিল, তা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী।

ঢেউটিন তৈরির কাঁচামাল সিআর কয়েল আমদানির ওপর ৫ শতাংশ রেগুলেটরি ডিউটি প্রত্যাহার করে নিয়েছেন অর্থমন্ত্রী।

২০১২-১৩ অর্থবছরের বাজেটের ওপর প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রীসহ সবমিলিয়ে ২১৩ জন ৫০ ঘণ্টার বেশি সময় ধরে সংসদে আলোচনা করেন।

অর্থমন্ত্রী বলেন, “আমি দৃঢভাবে বিশ্বাস করি, বছর শেষে বিদায়ী ২০১১-১২ অর্থবছরে ৭ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হবে। আর আগামী অর্থবছরে ৭ দশমিক ২ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জনের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, তাও অর্জিত হবে।”

বক্তৃতায় নতুন বাজেটের ঝুঁকি ও সম্ভাবনার দিকগুলোও তুলে ধরেন মহাজোট সরকারের চতুর্থ বাজেট দেওয়া মুহিত।

তিনি বলেন, “বাংলাদেশের মানুষের অন্তর্নিহিত শক্তি প্রবল। যে শক্তি দিয়ে আমরা যে কোনো দুর্যোগ মোকাবেলা করতে পারি। আশা করি, এই অন্তর্নিহিত শক্তি দিয়ে আমরা আমাদের কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হব।”

“আর ঝুঁকি হচ্ছে রাজনৈতিক অস্থিরতা। আর আশার কথা হচ্ছে, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমছে। ১৪০ ডলারের তেল এখন ১০০ ডলারের নিচে নেমে এসেছে,” বলেন মুহিত।

Previous Post

বর্ষণে চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবানে পাহাস ধসে বিপর্যয়: নিহত ৬৯

Next Post

ভালবাসার জন্যই আত্মাহুতি দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী

Barta71.com

Barta71.com

Next Post
ভালবাসার জন্যই আত্মাহুতি দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী

ভালবাসার জন্যই আত্মাহুতি দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected test

  • 134 Followers
  • 207k Subscribers
  • 24k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest
বাংলাদেশের সেরা দশ মডেলের সেক্স ভিডিও স্ক্যান্ডাল

বাংলাদেশের সেরা দশ মডেলের সেক্স ভিডিও স্ক্যান্ডাল

July 19, 2015
সাংবাদিক হাসান সুমনের ওপর নির্যাতনকারী পুলিশের শাস্তির দাবি

সাংবাদিক হাসান সুমনের ওপর নির্যাতনকারী পুলিশের শাস্তির দাবি

March 15, 2018
কার সাথে বিয়ে হবে, তা কি জন্মের আগেই নির্ধারিত?

কার সাথে বিয়ে হবে, তা কি জন্মের আগেই নির্ধারিত?

March 14, 2018
গুলশান থেকে ২ থাই তরুণীসহ গ্রেফতার ১৫

গুলশান থেকে ২ থাই তরুণীসহ গ্রেফতার ১৫

July 7, 2015
দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

26
ডলার। ডুল্যান্সার

ডলার। ডুল্যান্সার

7

হরতাল

5

দাম্পত্য জীবনের একজ্যাক্ট গ্রাফ

2
বাইডেন ও কমলাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন

প্রতিবন্ধীদের সার্বিক উন্নয়নে সমন্বিতভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

December 3, 2020
ভাস্কর্যের বিরোধীতা বঙ্গবন্ধুর প্রতি অবজ্ঞা প্রদর্শন: ঢাবি শিক্ষক সমিতি

ভাস্কর্যের বিরোধীতা বঙ্গবন্ধুর প্রতি অবজ্ঞা প্রদর্শন: ঢাবি শিক্ষক সমিতি

December 3, 2020
দেশে করোনায় আরও ১৩ জনের মৃত্যু, শনাক্ত ১৮৪৫

বিশ্বজুড়ে করোনা শনাক্তের সংখ্যা ৬ কোটি ৪১ লাখ ছাড়ালো

December 2, 2020
নির্বাচনে অনিয়ম হয়নি: মার্কিন অ্যাটর্নি

নির্বাচনে অনিয়ম হয়নি: মার্কিন অ্যাটর্নি

December 2, 2020

Recent News

বাইডেন ও কমলাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন

প্রতিবন্ধীদের সার্বিক উন্নয়নে সমন্বিতভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

December 3, 2020
ভাস্কর্যের বিরোধীতা বঙ্গবন্ধুর প্রতি অবজ্ঞা প্রদর্শন: ঢাবি শিক্ষক সমিতি

ভাস্কর্যের বিরোধীতা বঙ্গবন্ধুর প্রতি অবজ্ঞা প্রদর্শন: ঢাবি শিক্ষক সমিতি

December 3, 2020
দেশে করোনায় আরও ১৩ জনের মৃত্যু, শনাক্ত ১৮৪৫

বিশ্বজুড়ে করোনা শনাক্তের সংখ্যা ৬ কোটি ৪১ লাখ ছাড়ালো

December 2, 2020
নির্বাচনে অনিয়ম হয়নি: মার্কিন অ্যাটর্নি

নির্বাচনে অনিয়ম হয়নি: মার্কিন অ্যাটর্নি

December 2, 2020
Barta71.com

Online Newspaper in Bangladesh

Follow Us

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • প্রবাস
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

বাইডেন ও কমলাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন

প্রতিবন্ধীদের সার্বিক উন্নয়নে সমন্বিতভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

December 3, 2020
ভাস্কর্যের বিরোধীতা বঙ্গবন্ধুর প্রতি অবজ্ঞা প্রদর্শন: ঢাবি শিক্ষক সমিতি

ভাস্কর্যের বিরোধীতা বঙ্গবন্ধুর প্রতি অবজ্ঞা প্রদর্শন: ঢাবি শিক্ষক সমিতি

December 3, 2020
  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • আইন ও অপরাধ
  • সাক্ষাতকার
  • আঞ্চলিক সংবাদ
  • প্রবাস
  • মতামত

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।