• প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ
Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • প্রবাস
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • প্রবাস
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result
Home আঞ্চলিক সংবাদ

যারা ধর্মকে রাজনৈতিক পুঁজি করেছে, আমি তাদের চাইতে অনেক বড় মুসলমান-গাফফার চৌধুরী

Barta71.com by Barta71.com
August 10, 2015
in আঞ্চলিক সংবাদ
0
যারা ধর্মকে রাজনৈতিক পুঁজি করেছে, আমি তাদের চাইতে অনেক বড় মুসলমান-গাফফার চৌধুরী
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on Twitter

 

 

 

 

বার্তা৭১ ডটকমঃ সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরী বলেছেন, আমাদের রসুল আরবের যে সাংস্কৃতিক ঐতিহ্য ধর্মবিরোধী নয় সেগুলোকে গ্রহণ করেছেন। এমন কি হজও ইসলামের হজ নয়। এটাও সেই ২ হাজার ৩ হাজার বছর আগের কাফেরদের দ্বারা প্রবর্তিত হজ।

নিউইয়র্ক ভিত্তিক বাংলা টেলিভিশন টাইম টিভিকে তার বক্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে আগের অবস্থান পুনব্যক্ত করে তিনি এসব কথা বলেন।

গাফফার চৌধুরী বলেন, ৩ জুলাই নিউইয়র্কে আমি যে বক্তব্য দিয়েছি একটি একাডেমিক আলোচনা সভায়। সেটাকে বাংলাদেশের কিছু রাজনৈতিক মৌলবাদী দল রাজনৈতিক পুঁজি করেছে এবং মিথ্যা প্রচার চালাচ্ছে। তারা বলেছে, আমি ধর্মবিরোধী। রসুল, ইসলাম এমনকি আল্লাহর অবমাননা করেছি। কোনো সাধারণ মানুষের আল্লাহকে অবমাননা করার শক্তি আছে- এটা প্রচার করাও ধর্মদ্রোহিতা এবং এই তথাকথিত ইসলামপন্থীরা এটাই প্রচার করছে।

বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে দাবি করে এই কলামিস্ট বলেন, আমার যারা নিন্দা করছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার বক্তব্যটা সম্পূর্ণ পড়ুন। তারপর যদি মনে করেন যে আমি ধর্ম, আল্লাহর রসুলের বিরুদ্ধে কিছু বলেছি, তখন তার শাস্তি বিধান করেন। কিন্তু এই বিনা বিচারে কিছু এই এক শ্রেণীর মোল্লার উসকানিতে, তাও রাজনৈতিক উদ্দেশ্যে, তারা যা করছেন এটার নিন্দা করার ভাষা আমার জানা নেই। তারা আমাকে ছোট করেননি, তারা ধর্মকে, আল্লাহর রসুলকেই ছোট করছেন।

আল্লাহর ৯৯ নাম নিয়ে গাফফার চৌধুরী মিথ্যা তথ্য দিয়েছেন এই সমালোচনার জবাবে তিনি বলেন, আমি আল্লাহর ৯৯ নাম সম্পর্কে দেবতাদের নাম বলিনি। আমি যেটা বলেছি, কালচারাল এসেমিলেশন কীভাবে প্রত্যেকটি সভ্যতা এক সভ্যতা থেকে আরেক সভ্যতা উপকরণ গ্রহণ করে। বাংলা ভাষাকে হিন্দুদের ভাষা বলা হয়। এটা যে সত্য না- এইটা প্রমাণ করার জন্য বলেছিলাম, আরবি ভাষাও ছিল এককালে কাফেরদের ভাষা। এইটা বলা কি আরবি ভাষার অবমাননা? তারপরে বলেছি, আল্লাহর নাম, গুণাত্মক নামগুলো আগে কাফেরদের দেবতাদেরও ছিল। তা না হলে রসুলুল্লাহর পিতার নাম আবদুল্লাহ কী করে হয়? এইটা তো মুসলমান নাম নয়।

আল্লাহ নামটি সম্পর্কে ব্যাখ্যা করতে গিয়ে গাফফার চৌধুরী বলেন, এখানে আল্লাহ আছে। এই আল্লাহ ছিল কাবা শরিফের কাবার অধিষ্ঠিত মূর্তিগুলার ভেতরে প্রধান মূর্তির নাম। অবশ্য কেউ কেউ এটাকে ইলাহ বলে। ইলাহ থেকে আল্লাহ শব্দের উৎপত্তি। এইভাবে আমাদের রসুল আরবের যে সাংস্কৃতিক ঐতিহ্য যেটা ধর্মবিরোধী নয় সেগুলোকে তিনি গ্রহণ করেছেন। এমন কি হজও ইসলামের হজ নয়। এটাও সেই ২ হাজার ৩ হাজার বছর আগের কাফেরদের দ্বারা প্রবর্তিত হজ। উনি সেখানে একেশ্বরবাদটাকে যুক্ত করেছেন। এটিই আমি বলেছি যে এটা হচ্ছে একাডেমিক আলোচনা এবং আমি সাহাবাদের সম্পর্কে কোনো কটূক্তিই করিনি।

সাহাবীদের নাম ও মুসলমানদের নাম রাখার সংস্কৃতির প্রসঙ্গ টেনে গাফফার চৌধুরী বলেন, আমি বলেছি, আমরা আরবি ভাষা না জেনে আরবিতে সন্তানদের নামকরণ করি- সেটা ভুল। আমাদের নামটার অর্থটা জানা উচিত।

যেমন- আবু হুরায়রা। এটা রসুলুল্লাহর সাহাবার প্রকৃত নাম নয়। রসুলুল্লাহ তাকে ঠাট্টা করে বিড়ালের বাবা ডাকতেন। এখন আমরা যেহেতু আরবি জানি না। আমরা সেই বিড়ালের বাবার নামটা আমরা রাখি। যার কাশেম বলে কোনো ছেলে নেই, উনি তার নাম রাখেন আবুল কাশেম। এইভাবে আরবি ভাষা না জানার জন্য অনেক বিভ্রান্তি আমাদের দেশে। মোজাক্কার মোয়ান্নাস বুঝতে পারি না আরবের। আমাদের নামে অনেক সময় আমরা স্ত্রী লোকের নাম রাখি। তারও উদাহরণ দিয়েছি।

রসুল শব্দের অর্থ দূত জানিয়ে গাফফার চৌধুরী টাইমস টেলিভিশনকে বলেন, রসুল শব্দকে মনে করি, রসুল বললেই বুঝি আমাদের রসুলুল্লাহকে বর্ণনা করা হয়। অথচ পণ্ডিত নেহেরু যখন সৌদি আরবে যান তখন তাকে বলা হয়েছিল, মারহাবা ইয়া রসুলে সালাম। হে শান্তির দূত তোমাকে সংবর্ধনা জানাই। অথচ বাংলাদেশে গিয়ে কেউ যদি বলে অমুক একজন রসুল মানে অ্যাম্বাসেডর তাকে মুরতাদ বলা হবে। এই যারা আজকে মুরতাদ বলছেন, তারা প্রত্যেকেই রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে কথা বলছেন এবং রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য আজকে তারা ধর্মকে ব্যবহার করে ধর্মের অবমাননা করছেন। আমি এদের শাস্তি চাই।

বাংলাদেশের একশ্রেণীর ধর্ম ব্যবসায়ী যারা যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত তারাই রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য অপপ্রচার চালাচ্ছে বলে দাবি করেন প্রবাসী এই কলামিস্ট।

তিনি বলেন, যারা যুদ্ধাপরাধ করেছে, বাংলাদেশে ৩০ লাখ মানুষের মৃত্যুর জন্য দায়ী, যারা পরবর্তীকালে সব রকম মুক্তবুদ্ধি, মুক্তচিন্তার দ্বার বন্ধ করে দিয়ে ইসলামের নাম করে ব্যবসা করছে, ব্যাংক করছে, ইন্স্যুরেন্স কোম্পানি করছে এবং আজকে যারা এই ধর্মকে আবার রাজনৈতিক পুঁজি করেছে তারাই আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমি তাদের চাইতে অনেক বড় মুসলমান।

সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরী ধর্ম অবমাননার অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, যারা ধর্মকে রাজনৈতিক পুঁজি করেছে, তারাই আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমি তাদের চাইতে অনেক বড় মুসলমান। তার দাবি, বাংলাদেশের কিছু তথাকথিত ইসলামপন্থী দল মিথ্যা প্রচার চালাচ্ছে।

তিনি বলেন, কোনো সাধারণ মানুষের আল্লাহকে অবমাননা করার শক্তি আছে-এটা প্রচার করাও ধর্মদ্রোহিতা। আমি নিজে মাত্র গত ফেব্রুয়ারি মাসে ওমরাহ করেছি। সেই ব্যক্তি নিউইয়র্কে এসে ধর্মদ্রোহিতা করবে কী কারণে?

গত শুক্রবার নিউইয়র্কে বাংলাদেশ মিশন আয়োজিত এক আলোচনা সভায় ইসলাম ধর্ম ও আল্লাহর নাম প্রসঙ্গে মন্তব্য করেন গাফফার চৌধুরী। এই ভিডিও প্রকাশের পর ইন্টারনেট ব্যবহারকারীদের অনেকে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

তার সমালোচনা করে বিবৃতিও দিয়েছে বিএনপি, হেফাজতে ইসলাম। ওই বক্তব্য প্রসঙ্গে সোমবার নিউইয়র্ক-ভিত্তিক বাংলা টেলিভিশন টাইম টিভিকে দেয়া সাক্ষাৎকারে আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য দেন তিনি।

নিউইয়র্কে আব্দুল গাফফার চৌধুরী জাতিসংঘে বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি আব্দুল মোমেনের সঙ্গে রয়েছেন। তার সঙ্গে কথা বলতে রবিবার বাংলাদেশ সময় সন্ধ্যা থেকে সোমবার রাত পর্যন্ত এনটিভি অনলাইনের পক্ষ থেকে বহুবার ফোন করা হয়। তবে একবারও গাফফার চৌধুরীর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। এর মধ্যে একবার আব্দুল মোমেন জানান, তিনি নেই, পরে ফোন করতে হবে।

অবশ্য এ সময় গাফফার চৌধুরীর বক্তব্যের ব্যাখ্যা দেন আব্দুল মোমেন। তিনি বলেন, বিষয়টাকে বিভ্রান্তকরভাবে প্রকাশ করা হয়েছে। এক ধরনের অপসাংবাদিকতা করা হয়েছে। উনি (আব্দুল গাফফার চৌধুরী) যা বলেছেন তার উল্টোটা বোঝানো হয়েছে। সেইসঙ্গে আব্দুল গাফফার চৌধুরীর আল্লাহর ৯৯ নাম সংক্রান্ত বক্তব্যের দায় জাতিসংঘের বাংলাদেশ মিশন নেবে না বলেও জানান তিনি।

আব্দুল মোমেনের দেয়া সময় অনুযায়ী ফোন করলে ফোনটি ভয়েস মেইল সার্ভিসে চলে যায়। সবশেষ সোমবার রাতে প্রথমবার আব্দুল মোমেন জানান, তিনি মিটিংয়ে আছেন। পরে ফোন করলেও ফোনটি আর ধরেননি তিনি।

Previous Post

চাঁদপুরে একদিনে দেড় শতাধিক মোটরসাইকেল আটক

Next Post

ওরা আমাকেও মেরে ফেলবে?

Barta71.com

Barta71.com

Next Post
ওরা আমাকেও মেরে ফেলবে?

ওরা আমাকেও মেরে ফেলবে?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected test

  • 134 Followers
  • 207k Subscribers
  • 24k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest
বাংলাদেশের সেরা দশ মডেলের সেক্স ভিডিও স্ক্যান্ডাল

বাংলাদেশের সেরা দশ মডেলের সেক্স ভিডিও স্ক্যান্ডাল

July 19, 2015
সাংবাদিক হাসান সুমনের ওপর নির্যাতনকারী পুলিশের শাস্তির দাবি

সাংবাদিক হাসান সুমনের ওপর নির্যাতনকারী পুলিশের শাস্তির দাবি

March 15, 2018
কার সাথে বিয়ে হবে, তা কি জন্মের আগেই নির্ধারিত?

কার সাথে বিয়ে হবে, তা কি জন্মের আগেই নির্ধারিত?

March 14, 2018
গুলশান থেকে ২ থাই তরুণীসহ গ্রেফতার ১৫

গুলশান থেকে ২ থাই তরুণীসহ গ্রেফতার ১৫

July 7, 2015
দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

26
ডলার। ডুল্যান্সার

ডলার। ডুল্যান্সার

7

হরতাল

5

দাম্পত্য জীবনের একজ্যাক্ট গ্রাফ

2
বাইডেন ও কমলাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন

প্রতিবন্ধীদের সার্বিক উন্নয়নে সমন্বিতভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

December 3, 2020
ভাস্কর্যের বিরোধীতা বঙ্গবন্ধুর প্রতি অবজ্ঞা প্রদর্শন: ঢাবি শিক্ষক সমিতি

ভাস্কর্যের বিরোধীতা বঙ্গবন্ধুর প্রতি অবজ্ঞা প্রদর্শন: ঢাবি শিক্ষক সমিতি

December 3, 2020
দেশে করোনায় আরও ১৩ জনের মৃত্যু, শনাক্ত ১৮৪৫

বিশ্বজুড়ে করোনা শনাক্তের সংখ্যা ৬ কোটি ৪১ লাখ ছাড়ালো

December 2, 2020
নির্বাচনে অনিয়ম হয়নি: মার্কিন অ্যাটর্নি

নির্বাচনে অনিয়ম হয়নি: মার্কিন অ্যাটর্নি

December 2, 2020

Recent News

বাইডেন ও কমলাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন

প্রতিবন্ধীদের সার্বিক উন্নয়নে সমন্বিতভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

December 3, 2020
ভাস্কর্যের বিরোধীতা বঙ্গবন্ধুর প্রতি অবজ্ঞা প্রদর্শন: ঢাবি শিক্ষক সমিতি

ভাস্কর্যের বিরোধীতা বঙ্গবন্ধুর প্রতি অবজ্ঞা প্রদর্শন: ঢাবি শিক্ষক সমিতি

December 3, 2020
দেশে করোনায় আরও ১৩ জনের মৃত্যু, শনাক্ত ১৮৪৫

বিশ্বজুড়ে করোনা শনাক্তের সংখ্যা ৬ কোটি ৪১ লাখ ছাড়ালো

December 2, 2020
নির্বাচনে অনিয়ম হয়নি: মার্কিন অ্যাটর্নি

নির্বাচনে অনিয়ম হয়নি: মার্কিন অ্যাটর্নি

December 2, 2020
Barta71.com

Online Newspaper in Bangladesh

Follow Us

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • প্রবাস
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

বাইডেন ও কমলাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন

প্রতিবন্ধীদের সার্বিক উন্নয়নে সমন্বিতভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

December 3, 2020
ভাস্কর্যের বিরোধীতা বঙ্গবন্ধুর প্রতি অবজ্ঞা প্রদর্শন: ঢাবি শিক্ষক সমিতি

ভাস্কর্যের বিরোধীতা বঙ্গবন্ধুর প্রতি অবজ্ঞা প্রদর্শন: ঢাবি শিক্ষক সমিতি

December 3, 2020
  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • আইন ও অপরাধ
  • সাক্ষাতকার
  • আঞ্চলিক সংবাদ
  • প্রবাস
  • মতামত

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।