• প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ
Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • প্রবাস
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • প্রবাস
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result

যুক্তরাষ্ট্রের মানবপাচার রিপোর্টে বাংলাদেশের উন্নতি

Barta71.com by Barta71.com
June 21, 2012
in Uncategorized
0
যুক্তরাষ্ট্রের মানবপাচার রিপোর্টে বাংলাদেশের উন্নতি
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

মানবপাচার রোধে আইন ও জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়ন করায় যুক্তরাষ্ট্রের বার্ষিক মানবপাচার রিপোর্টে (ট্রাফিকিং ইন পার্সনস-টিআইপি) বাংলাদেশকে ‘নজরদারির তালিকা’ থেকে বাদ দেয়া হয়েছে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রে প্রকাশিত এই রিপোর্টে বাংলাদেশকে স্থান দেয়া হয়েছে দ্বিতীয় পর্যায়ের (টিয়ার টু) তালিকায়, যারা গত তিন বছরে মানবপাচার রোধে উল্লেখযোগ্য অগ্রগতি দেখাতে পেরেছে। একই সঙ্গে বাংলাদেশের অতিরিক্ত অভিবাসন ব্যয় এবং যৌনকর্মী ও গৃহকর্মী হিসেবে ব্যবহারের জন্য অভ্যন্তরীণ অভিবাসনসহ বিভিন্ন চ্যালেঞ্জের কথা উল্লেখ করা হয়েছে রিপোর্টে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন এই রিপোর্ট প্রকাশ করে এক সংবাদ সম্মেলনে বলেন, মানবপাচার রোধের অঙ্গীকারের ক্ষেত্রে অগ্রগতির একটি স্বচ্ছ চিত্র প্রতিফলিত হয়েছে প্রকাশিত রিপোর্টে। আমরা কি আগের অবস্থানে আছি, এগিয়েছি, নাকি পিছিয়ে গেছি- তা-ও উঠে এসেছে। রিপোর্টে বলা হয়, গত বছর ‘মানবপাচার রোধ ও দমন আইন’ পাস হওয়ায় এবং চলতি বছরের মে মাসে ‘মানবপাচার প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনা’ প্রণয়নসহ গত এক বছরে সরকারের নেয়া বিভিন্ন উদ্যোগের কারণে বাংলাদেশের এই অগ্রগতি হয়েছে। চলতি বছরের রিপোর্টে বাংলাদেশসহ ১৮৬টি রাষ্ট্র ও অঞ্চলের মানবপাচার পরিস্থিতির বিবরণ তুলে ধরা হয়েছে। মানবপাচার ও অপরাধ প্রবণতার মাত্রার ভিত্তিতে দেশগুলোকে চারটি ধাপে অন্তর্ভুক্ত করে প্রতি বছর এই রিপোর্ট প্রকাশ করে যুক্তরাষ্ট্র। যেসব দেশ পাচার রোধে আন্তর্জাতিক নীতিমালা অনুসরণে ব্যর্থ তাদের প্রথমে দ্বিতীয় ধাপে অন্তর্ভুক্ত করা হয়। এরপরও পরিস্থিতির উন্নতি না হলে রাখা হয় দ্বিতীয় ধাপের পর্যবেক্ষণ বা নজরদারির তালিকায়। পরপর তিন বছর এই নজরদারির তালিকায় থাকার পরও পরিস্থিতির উন্নতি না হলে ওই দেশকে চতুর্থ ধাপে স্থান দেয়া হয়। এ ধরনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট দেশের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞাও দিতে পারে। এদিকে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণলায় বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে যুক্তরাষ্ট্রের এই রিপোর্টকে স্বাগত জানিয়ে বলেছে, পর্যবেক্ষণের তালিকা থেকে বেরিয়ে আসতে পারায় বাংলাদেশের আর কোন ‘বিরূপ অর্থনৈতিক ব্যবস্থার’ ঝুঁকি থাকলো না। পাশাপাশি এতে আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের ভাবমূর্তি ‘উজ্জ্বল’ হবে বলেও উল্লেখ করেছে মন্ত্রণালয়।
মার্কিন দূতাবাসের প্রশংসা: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের মানবপাচার রিপোর্টে (টিআইপি রিপোর্ট) ঘোষণার পর গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকাস্থ মার্কিন দূতাবাস জানিয়েছে, এবারের টিআইপি রিপোর্টের মূল বিষয়বস্তু ছিল ‘স্বাধীনতার অঙ্গীকার’। এই ধারণাটি মানবপাচারকারীদের শাস্তি প্রদান, মানবপাচারের যারা শিকার তাদেরকে সেবা ও আইনি সহায়তা প্রদান এবং মানবপাচার অপরাধ সংঘটিত হওয়া রোধ করার মাধ্যমে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের প্রতিটি সরকারকে আধুনিক মানবপাচার বিরোধী আইনে ও আন্তর্জাতিক প্রটোকলে সন্নিবিষ্ট দাসত্ব থেকে মুক্তির অঙ্গীকার পালনে উৎসাহিত করে। মানবপাচারের শিকারদের নিরাপত্তা আইন (ট্রাফিকিং ভিকটিমস প্রটেকশান অ্যাকট- টিভিপিএ)-এর আওতায় টিআইপি রিপোর্টটি আধুনিক দাসপ্রথার বিরুদ্ধে বিশ্বব্যাপী সরকারসমূহের লড়াইয়ের প্রচেষ্টার মূল্যায়ন করে। ২০১১ সালে ঐতিহাসিক ‘মানবপাচার রোধ ও দমন আইন’ পাস করা এবং চলতি বছরের মে মাসে ‘মানব পাচার প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনা’ প্রণয়নসহ বিগত বছরে বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ অর্জনের জন্য এই স্বীকৃতি দেয়া হয়েছে বলে দূতাবাসের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, এসব পদক্ষেপ নিশ্চিত করে মানবপাচারের মোকাবিলা করার মতো একাধিক অংশীদার নিয়ে গঠিত একটি সমন্বিত আইনগত কাঠামো বাংলাদেশের রয়েছে। বাংলাদেশের পরবর্তী চ্যালেঞ্জ হবে মানবপাচার প্রতিরোধ, সুরক্ষা এবং দায়ী ব্যক্তিদের বিচারের জন্য একটি কার্যকর ব্যবস্থাপনা গড়ে তুলতে নতুন এ আইন এবং কর্মপরিকল্পনার কার্যকর প্রয়োগ নিশ্চিত করা। এটি বাংলাদেশের জন্য একটি সুযোগও। মানবপাচার মোকাবিলা করতে বাংলাদেশ সরকারের প্রচেষ্টাসমূহকে যুক্তরাষ্ট্র সরকার জোরালোভাবে সমর্থন করে বলেও জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

Previous Post

আদালতের মাধ্যমে তালাক কার্যকরে আইন কেন নয়: হাইকোর্ট

Next Post

দুই মাসের মাথায় মহানগর আওয়ামী লীগের সম্মেলন

Barta71.com

Barta71.com

Next Post
দুই মাসের মাথায় মহানগর আওয়ামী লীগের সম্মেলন

দুই মাসের মাথায় মহানগর আওয়ামী লীগের সম্মেলন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected test

  • 136 Followers
  • 207k Subscribers
  • 23.9k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest
বাংলাদেশের সেরা দশ মডেলের সেক্স ভিডিও স্ক্যান্ডাল

বাংলাদেশের সেরা দশ মডেলের সেক্স ভিডিও স্ক্যান্ডাল

July 19, 2015
সাংবাদিক হাসান সুমনের ওপর নির্যাতনকারী পুলিশের শাস্তির দাবি

সাংবাদিক হাসান সুমনের ওপর নির্যাতনকারী পুলিশের শাস্তির দাবি

March 15, 2018
কার সাথে বিয়ে হবে, তা কি জন্মের আগেই নির্ধারিত?

কার সাথে বিয়ে হবে, তা কি জন্মের আগেই নির্ধারিত?

March 14, 2018
গুলশান থেকে ২ থাই তরুণীসহ গ্রেফতার ১৫

গুলশান থেকে ২ থাই তরুণীসহ গ্রেফতার ১৫

July 7, 2015
দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

26
ডলার। ডুল্যান্সার

ডলার। ডুল্যান্সার

7

হরতাল

5

দাম্পত্য জীবনের একজ্যাক্ট গ্রাফ

2
বাইডেন ও কমলাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন

প্রতিবন্ধীদের সার্বিক উন্নয়নে সমন্বিতভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

December 3, 2020
ভাস্কর্যের বিরোধীতা বঙ্গবন্ধুর প্রতি অবজ্ঞা প্রদর্শন: ঢাবি শিক্ষক সমিতি

ভাস্কর্যের বিরোধীতা বঙ্গবন্ধুর প্রতি অবজ্ঞা প্রদর্শন: ঢাবি শিক্ষক সমিতি

December 3, 2020
দেশে করোনায় আরও ১৩ জনের মৃত্যু, শনাক্ত ১৮৪৫

বিশ্বজুড়ে করোনা শনাক্তের সংখ্যা ৬ কোটি ৪১ লাখ ছাড়ালো

December 2, 2020
নির্বাচনে অনিয়ম হয়নি: মার্কিন অ্যাটর্নি

নির্বাচনে অনিয়ম হয়নি: মার্কিন অ্যাটর্নি

December 2, 2020

Recent News

Online Newspaper in Bangladesh

Follow Us

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • প্রবাস
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

বাইডেন ও কমলাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন

প্রতিবন্ধীদের সার্বিক উন্নয়নে সমন্বিতভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

December 3, 2020
ভাস্কর্যের বিরোধীতা বঙ্গবন্ধুর প্রতি অবজ্ঞা প্রদর্শন: ঢাবি শিক্ষক সমিতি

ভাস্কর্যের বিরোধীতা বঙ্গবন্ধুর প্রতি অবজ্ঞা প্রদর্শন: ঢাবি শিক্ষক সমিতি

December 3, 2020
  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।