• প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ
Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • প্রবাস
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • প্রবাস
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result

যুবলীগের কংগ্রেসে প্রধানমন্ত্রী: বিএনপির দুর্নীতির বদনাম বয়ে বেড়াতে হচ্ছে

Barta71.com by Barta71.com
July 15, 2012
in Uncategorized
0
যুবলীগের কংগ্রেসে প্রধানমন্ত্রী: বিএনপির দুর্নীতির বদনাম বয়ে বেড়াতে হচ্ছে
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter


প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযোগ করে বলেছেন, ‘বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় থাকার সময়ই বিদেশী ঋণ বন্ধ হয়ে গিয়েছিল। তাদের সেই সময়ে লুটপাট ও দুর্নীতির বদনাম এখন দেশবাসীকে বয়ে বেড়াতে হচ্ছে।’
গতকাল আওয়ামী যুবলীগের ষষ্ঠ কংগ্রেসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে, তখন মানুষের জীবনে শান্তি ও স্বস্তি ফিরে আসে। দেশের মানুষ শান্তিতে থাকলে একজন থাকেন অশান্তিতে। তিনি কে তা দেশের মানুষ জানে। অশান্তির আগুনে দেশকে পুড়িয়ে ছারখার করার চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। তারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না। যুদ্ধাপরাধীদের বিচার হোক এটা তারা চায় না। এ জন্য নানাভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, অনেক কষ্টে আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করতে পেরেছি। বারবার গণতন্ত্রের ওপর আঘাত এসেছে। ভবিষ্যতে আর কেউ যেন বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে, স্বাধীনতার ইতিহাস বিকৃত করতে না পারে, নতুন করে খেলায় মাততে না পারে, সেজন্য প্রতিটি পাড়া-মহল্লা ও গ্রামগঞ্জে যুবলীগের নেতাকর্মীদের অতন্দ্র প্রহরীর মতো সতর্ক থাকতে হবে।
দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় পতাকা, বেলুন ও পায়রা উড়িয়ে কংগ্রেসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্ণিল আয়োজনে সম্মেলন কেন্দ্রের বাইরে অনুষ্ঠিত হয় দুই পর্বের কংগ্রেস অনুষ্ঠান। সারা দেশ থেকে আসা কাউন্সিলর ও ডেলিগেট ছাড়াও দেশের বাইরে থেকে বিপুল সংখ্যক প্রতিনিধি অংশ নেন কংগ্রেসে। বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধি এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথি হিসেবে।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সব সময় জনগণের কল্যাণে কাজ করেছে। দেশের মানুষ যা পেয়েছে, তা আওয়ামী লীগের সংগ্রামের ফসল হিসেবে পেয়েছে। অন্যদিকে দেশের একজন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করেন, তার ছেলেরা দেশের অর্থ বিদেশে পাচার করে, অর্থমন্ত্রী কালো টাকা সাদা করেন। তাদের দিয়ে দেশের মানুষ কি আশা করবে?
প্রধানমন্ত্রী যুবলীগের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আওয়ামী লীগ দেশের মানুষের কল্যাণে আন্দোলন-সংগ্রাম করেছে, যুবলীগ সেই আন্দোলন-সংগ্রামে মাঠে থেকেছে। নিজে কি পেলাম, না পেলাম তা না ভেবে মানুষকে কি দিতে পারলাম সে চিন্তা করতে হবে। এ জন্য বঙ্গবন্ধুর আদর্শ ও ত্যাগকে অনুসরণ করতে হবে।
অনুষ্ঠানে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতা, দলীয় সংসদ সদস্যসহ চীন, ফিলিস্তিন, দক্ষিণ কোরিয়া, কানাডা, ভারত ও রাশিয়ার রাষ্ট্রদূত ও কূটনীতিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুবলীগের বিদায়ী চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন বিদায়ী সাধারণ সম্পাদক মির্জা আজম। বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু, প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর কবির নানক।
আমির হোসেন আমু তার বক্তব্যে যুবলীগের গৌরবময় ইতিহাস তুলে ধরে বলেন, এই সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি অনেক আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। শুরু থেকেই দেশের গণতান্ত্রিক আন্দোলনে যুবলীগ নেতৃত্ব দিয়ে আসছে। শেখ ফজলুল করিম সেলিম বলেন, যুবলীগের নেতাকর্মীদের লক্ষ্য রাখতে হবে এই সংগঠনে যাতে কোন চাঁদাবাজ ও মতলববাজের স্থান না হয়। কোন সন্ত্রাসী যাতে এই সংগঠনে স্থান না পায়।
শুরুতে শুভেচ্ছা বক্তব্যে যুবলীগের বিদায়ী চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী পুরনো নেতৃত্বের পরিবর্তে নতুন নেতৃত্ব সৃষ্টির ওপর গুরুত্ব আরোপ করে বলেন, পারস্পরিক দোষারোপ নয়, আত্মসমালোচনার রাজনীতি আমাদের অনেক দূর নিয়ে যেতে পারে।
তিনি বলেন, বাইরের কোন শক্তি আমাদের ক্ষতি করতে পারবে না। কারণ, তারা চিহ্নিত। ক্ষতি করতে পারে ভেতরের শক্তিই।
বিকালে সম্মেলনের দ্বিতীয় পর্বে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে সাধারণ সম্পাদকের সাংগঠনিক রিপোর্ট পেশ, কোষাধ্যক্ষের আয়-ব্যয়ের হিসাব ও গঠনতন্ত্রের সংশোধনী প্রস্তাব উপস্থাপন ও অনুমোদিত হয়। সংগঠনের কেন্দ্রীয় কমিটি ও জাতীয় পরিষদসহ সারাদেশের ৭৩টি সাংগঠনিক জেলা ও ৫৭৮টি সাংগঠনিক উপজেলা থেকে ২ হাজারেরও বেশি কাউন্সিলর-ডেলিগেটসসহ প্রায় ৫ সহস্রাধিক নেতাকর্মী সম্মেলনে যোগ দেন।

Previous Post

যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক, সম্পাদক হারুন অর রশিদ

Next Post

বুয়েটে সংঘাতের আশঙ্কা

Barta71.com

Barta71.com

Next Post
বুয়েটে সংঘাতের আশঙ্কা

বুয়েটে সংঘাতের আশঙ্কা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected test

  • 134 Followers
  • 207k Subscribers
  • 24k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest
বাংলাদেশের সেরা দশ মডেলের সেক্স ভিডিও স্ক্যান্ডাল

বাংলাদেশের সেরা দশ মডেলের সেক্স ভিডিও স্ক্যান্ডাল

July 19, 2015
সাংবাদিক হাসান সুমনের ওপর নির্যাতনকারী পুলিশের শাস্তির দাবি

সাংবাদিক হাসান সুমনের ওপর নির্যাতনকারী পুলিশের শাস্তির দাবি

March 15, 2018
কার সাথে বিয়ে হবে, তা কি জন্মের আগেই নির্ধারিত?

কার সাথে বিয়ে হবে, তা কি জন্মের আগেই নির্ধারিত?

March 14, 2018
গুলশান থেকে ২ থাই তরুণীসহ গ্রেফতার ১৫

গুলশান থেকে ২ থাই তরুণীসহ গ্রেফতার ১৫

July 7, 2015
দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

26
ডলার। ডুল্যান্সার

ডলার। ডুল্যান্সার

7

হরতাল

5

দাম্পত্য জীবনের একজ্যাক্ট গ্রাফ

2
বাইডেন ও কমলাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন

প্রতিবন্ধীদের সার্বিক উন্নয়নে সমন্বিতভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

December 3, 2020
ভাস্কর্যের বিরোধীতা বঙ্গবন্ধুর প্রতি অবজ্ঞা প্রদর্শন: ঢাবি শিক্ষক সমিতি

ভাস্কর্যের বিরোধীতা বঙ্গবন্ধুর প্রতি অবজ্ঞা প্রদর্শন: ঢাবি শিক্ষক সমিতি

December 3, 2020
দেশে করোনায় আরও ১৩ জনের মৃত্যু, শনাক্ত ১৮৪৫

বিশ্বজুড়ে করোনা শনাক্তের সংখ্যা ৬ কোটি ৪১ লাখ ছাড়ালো

December 2, 2020
নির্বাচনে অনিয়ম হয়নি: মার্কিন অ্যাটর্নি

নির্বাচনে অনিয়ম হয়নি: মার্কিন অ্যাটর্নি

December 2, 2020

Recent News

বাইডেন ও কমলাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন

প্রতিবন্ধীদের সার্বিক উন্নয়নে সমন্বিতভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

December 3, 2020
ভাস্কর্যের বিরোধীতা বঙ্গবন্ধুর প্রতি অবজ্ঞা প্রদর্শন: ঢাবি শিক্ষক সমিতি

ভাস্কর্যের বিরোধীতা বঙ্গবন্ধুর প্রতি অবজ্ঞা প্রদর্শন: ঢাবি শিক্ষক সমিতি

December 3, 2020
দেশে করোনায় আরও ১৩ জনের মৃত্যু, শনাক্ত ১৮৪৫

বিশ্বজুড়ে করোনা শনাক্তের সংখ্যা ৬ কোটি ৪১ লাখ ছাড়ালো

December 2, 2020
নির্বাচনে অনিয়ম হয়নি: মার্কিন অ্যাটর্নি

নির্বাচনে অনিয়ম হয়নি: মার্কিন অ্যাটর্নি

December 2, 2020
Barta71.com

Online Newspaper in Bangladesh

Follow Us

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • প্রবাস
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

বাইডেন ও কমলাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন

প্রতিবন্ধীদের সার্বিক উন্নয়নে সমন্বিতভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

December 3, 2020
ভাস্কর্যের বিরোধীতা বঙ্গবন্ধুর প্রতি অবজ্ঞা প্রদর্শন: ঢাবি শিক্ষক সমিতি

ভাস্কর্যের বিরোধীতা বঙ্গবন্ধুর প্রতি অবজ্ঞা প্রদর্শন: ঢাবি শিক্ষক সমিতি

December 3, 2020
  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • আইন ও অপরাধ
  • সাক্ষাতকার
  • আঞ্চলিক সংবাদ
  • প্রবাস
  • মতামত

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।