• প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ
Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • প্রবাস
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • প্রবাস
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result

রাজপথ অবরোধ আজ

Barta71.com by Barta71.com
December 9, 2012
in Uncategorized
0
রাজপথ অবরোধ আজ
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on Twitter

ভোর ৬টা থেকে ১৮দলীয় জোট এবং মহাজোট পরস্পরকে প্রতিহত করার প্রত্যয় নিয়ে মাঠে নামছে। রাজনৈতিক উত্তেজনায় উদ্বেগ-উৎকণ্ঠায় সাধারণ মানুষ।
নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ১৮দলীয় জোট এর আগে মহাজোট সরকারের বিরুদ্ধে হরতালসহ বিভিন্ন কর্মসূচি দিলেও এই প্রথমবারের মতো রাজপথ অবরোধ কর্মসূচি গ্রহণ করেছে।

বিরোধী  জোটের শীর্ষ নেতারা বলেছেন, বিজয়ের মাস আন্দোলনের উপযোগী। জনগণ তাদের অধিকার আদায় করবে। শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচিতে বাধা দিলে পাল্টা আরো কঠোর কর্মসূচি  দেয়া হবে। কর্মসূচি সফল করতে তারা সরকারের সহযোগিতা চেয়েছেন।

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ অভিযোগ করেন, রাজপথ অবরোধ কর্মসূচি বানচালের পরিকল্পনা করছে সরকার। কর্মসূচিকে কেন্দ্র করে গণ গ্রেফতার চলছে। সাধারণ মানুষকে ভয়-ভীতি দেখানো হচ্ছে। জনগণ এসব উপেক্ষা করে রাজপথ যানবাহন শূণ্য রাখবে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আশা করি সরকার সংঘাতের উস্কানি দেয়া থেকে বিরত থাকবে।

জামায়াত-পুলিশ সহিসংতার প্রসঙ্গ টেনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের নেতারা বলছে, যুদ্ধাপরাধীদের বাঁচাতে ডিসেম্বরে  ১৮দল কর্মসূচি দিয়েছে। বিরোধীদের প্রতিহত করার ঘোষণা দিয়েছেন তারা।

জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইন প্রয়োগকারী সংস্থাগুলো রয়েছে সতর্ক অবস্থায়। আইন অমান্যকারীদের তাৎক্ষণিকভাবে সাজা দেওয়ার জন্য ঢাকা মহানগরীতে ১০টি ভ্রাম্যমাণ আদালত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

বিএনপি সূত্রে জানা গেছে, রবিবার ৮ ঘণ্টার অবরোধ কর্মসূচিতে রাজধানীর সঙ্গে সারা দেশের যোগাযোগ বিচ্ছিন্ন করতে সকল প্রস্তুতি শেষ করেছে বিএনপি ও জামায়াত ইসলামী।

বিরোধী জোট নেত্রী বেগম খালেদা জিয়া গুলশানের নিজ বাসভবন থেকে এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নয়াপল্টনে দলের কার্যালয় থেকে কর্মসূচি মনিটরিং করবেন।

রাজধানীর অন্তত ৮টি জায়গায় অবস্থান নিয়ে জোটের জ্যেষ্ঠ নেতারা সমাবেশের সিদ্ধান্ত নিয়েছেন। ছাত্রদল ১১ এবং স্বেচ্ছাসেবক দলের নেতারা থাকবেন ৩৮টি স্পটে।  ভোর ৬টায় থেকে মিছিল করারও পরিকল্পনা রয়েছে তাদের।

কর্মসূচি পালন করতে ইতোমধ্যে পরিবহন মালিক-শ্রমিকসহ সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে যোগাযোগ করে গাড়ি বের না করার আহবান জানিয়েছে ১৮ দল। অবরোধে দোকান-পাট, অফিস-আদালতসহ সরকারি- বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান খোলা রাখতে কোনো নিষেধাজ্ঞা নেই বলে তাদের প্রচার পত্রে জানানো হয়েছে।

অবরোধ চলাকালে জনস্বার্থে জরুরি সেবাদানকারী যানবাহন যথাক্রমে এম্বুলেন্স, ফায়ার সার্ভিসের গাড়ি, লাশ বহনকারী গাড়ি, গণমাধ্যমের গাড়ি, শীতকালীন সামরিক মহড়ায় নিয়োজিত যানবাহন ও কূটনৈতিক মিশন সমূহের দায়িত্বে নিয়োজিত যানবাহন অবরোধ কর্মসূচির আওতার বাইরে থাকবে বলে বিএনপির প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে।

বিএনপির ঢাকা মহানগর সূত্র জানায়, পোস্তগোলা, যাত্রাবাড়ী ও সায়দাবাদ পয়েন্টে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক সালাউদ্দিন আহমেদ, নয়াবাজারসহ পুরান ঢাকার প্রধান স্পটে নগর বিএনপির আহবায়ক সাদেক হোসেন খোকা, ধানমন্ডি, মোহাম্মদপুরে যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আমিনবাজার, গাবতলীয় সড়কে স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম ও যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, উত্তরায় রাজধানীর প্রবেশ মুখে চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার শাজাহান ওমর ও ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল, গুলশানে ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, নগর বিএনপির যুগ্ম আহবায়ক এম এ কাইউম, মৌচাক মালিবাগে যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং মতিঝিলে স্থায়ী কমিটির মির্জা আব্বাস নেতৃত্ব দেবেন।

পাশাপাশি রাজপথে মিছিল-সমাবেশ করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনগুলো। বঙ্গবন্ধু এভিনিউ দলের কেন্দ্রীয় কার্যালয় ঘিরে কর্মসূচি থাকলেও রাজধানীর ওয়ার্ডে ওয়ার্ডে মিছিল করার ঘোষণা দিয়েছে তারা।

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ বলেছেন, কোনো রাজনৈতিক দলের গণতান্ত্রিক কর্মসূচিতে বাধা দেওয়ার মানসিকতা আওয়ামী লীগের নেই। তবে কর্র্মসূচিতে জামায়াতের মতো নৈরাজ্য সৃষ্টির চক্রান্ত প্রতিহত করা হবে।

জামায়াতে ইসলামীও সামর্থ অনুযায়ী মাঠে থাকবে বলে দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুল ইসলাম মাসুদ জানিয়েছেন।

অবরোধ কর্মসূচিতে জামায়াত-বিএনপি বোঝাপোড়া আরো স্পষ্ট হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শনিবার দুপুর থেকেই রাজধানীর বিভিন্ন জায়গায় বেশ কয়েকটি গাড়িতে অংগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ অন্যরা আহত হয়েছে।

Previous Post

বিজয়ের মাসে টাইগারদের সিরিজ জয়

Next Post

রাজপথ অবরোধ কর্মসূচির শুরুতেই আগুন ও ককটেল বিস্ফোরণ

Barta71.com

Barta71.com

Next Post
রাজপথ অবরোধ কর্মসূচির শুরুতেই আগুন ও ককটেল বিস্ফোরণ

রাজপথ অবরোধ কর্মসূচির শুরুতেই আগুন ও ককটেল বিস্ফোরণ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected test

  • 134 Followers
  • 207k Subscribers
  • 24k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest
বাংলাদেশের সেরা দশ মডেলের সেক্স ভিডিও স্ক্যান্ডাল

বাংলাদেশের সেরা দশ মডেলের সেক্স ভিডিও স্ক্যান্ডাল

July 19, 2015
সাংবাদিক হাসান সুমনের ওপর নির্যাতনকারী পুলিশের শাস্তির দাবি

সাংবাদিক হাসান সুমনের ওপর নির্যাতনকারী পুলিশের শাস্তির দাবি

March 15, 2018
কার সাথে বিয়ে হবে, তা কি জন্মের আগেই নির্ধারিত?

কার সাথে বিয়ে হবে, তা কি জন্মের আগেই নির্ধারিত?

March 14, 2018
গুলশান থেকে ২ থাই তরুণীসহ গ্রেফতার ১৫

গুলশান থেকে ২ থাই তরুণীসহ গ্রেফতার ১৫

July 7, 2015
দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

26
ডলার। ডুল্যান্সার

ডলার। ডুল্যান্সার

7

হরতাল

5

দাম্পত্য জীবনের একজ্যাক্ট গ্রাফ

2
বাইডেন ও কমলাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন

প্রতিবন্ধীদের সার্বিক উন্নয়নে সমন্বিতভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

December 3, 2020
ভাস্কর্যের বিরোধীতা বঙ্গবন্ধুর প্রতি অবজ্ঞা প্রদর্শন: ঢাবি শিক্ষক সমিতি

ভাস্কর্যের বিরোধীতা বঙ্গবন্ধুর প্রতি অবজ্ঞা প্রদর্শন: ঢাবি শিক্ষক সমিতি

December 3, 2020
দেশে করোনায় আরও ১৩ জনের মৃত্যু, শনাক্ত ১৮৪৫

বিশ্বজুড়ে করোনা শনাক্তের সংখ্যা ৬ কোটি ৪১ লাখ ছাড়ালো

December 2, 2020
নির্বাচনে অনিয়ম হয়নি: মার্কিন অ্যাটর্নি

নির্বাচনে অনিয়ম হয়নি: মার্কিন অ্যাটর্নি

December 2, 2020

Recent News

বাইডেন ও কমলাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন

প্রতিবন্ধীদের সার্বিক উন্নয়নে সমন্বিতভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

December 3, 2020
ভাস্কর্যের বিরোধীতা বঙ্গবন্ধুর প্রতি অবজ্ঞা প্রদর্শন: ঢাবি শিক্ষক সমিতি

ভাস্কর্যের বিরোধীতা বঙ্গবন্ধুর প্রতি অবজ্ঞা প্রদর্শন: ঢাবি শিক্ষক সমিতি

December 3, 2020
দেশে করোনায় আরও ১৩ জনের মৃত্যু, শনাক্ত ১৮৪৫

বিশ্বজুড়ে করোনা শনাক্তের সংখ্যা ৬ কোটি ৪১ লাখ ছাড়ালো

December 2, 2020
নির্বাচনে অনিয়ম হয়নি: মার্কিন অ্যাটর্নি

নির্বাচনে অনিয়ম হয়নি: মার্কিন অ্যাটর্নি

December 2, 2020
Barta71.com

Online Newspaper in Bangladesh

Follow Us

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • প্রবাস
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

বাইডেন ও কমলাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন

প্রতিবন্ধীদের সার্বিক উন্নয়নে সমন্বিতভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

December 3, 2020
ভাস্কর্যের বিরোধীতা বঙ্গবন্ধুর প্রতি অবজ্ঞা প্রদর্শন: ঢাবি শিক্ষক সমিতি

ভাস্কর্যের বিরোধীতা বঙ্গবন্ধুর প্রতি অবজ্ঞা প্রদর্শন: ঢাবি শিক্ষক সমিতি

December 3, 2020
  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • আইন ও অপরাধ
  • সাক্ষাতকার
  • আঞ্চলিক সংবাদ
  • প্রবাস
  • মতামত

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।