• প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ
Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • প্রবাস
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • প্রবাস
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result
Home জাতীয়

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর জন্য আলাদা বিমান: বিমানমন্ত্রী মেনন

Barta71.com by Barta71.com
November 28, 2016
in জাতীয়
0
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর জন্য আলাদা বিমান: বিমানমন্ত্রী মেনন
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on Twitter

বার্তা৭১ ডটকমঃ

সোমবার জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা জানান তিনি।

মন্ত্রী বলেন, “রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ভিভিআইপি ভ্রমণের জন্য এক্সিকিউটিভ এয়ারক্রাফট কেনা হবে। অর্থমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে আলাপ হয়েছে। খুব শিগগিরই কেনা হবে।”

একদিন আগেই হাঙ্গেরি সফরের সময় বিমানে যান্ত্রিক ত্রুটির জন‌্য তুর্কমেনিস্তানে জরুরি অবতরণ করতে হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।

এই ঘটনার পর যুক্তরাষ্ট্র, ভারত, চীন, সৌদি আরব, কাতারসহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্র প্রধানের মতো বাংলাদেশেও বিশেষ বিমানের ব্যবস্থা করার আলোচনা চলছে ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

বিমানে যাত্রিক ত্রুটির ঘটনা তদন্তে দুটি কমিটি বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ। এছাড়া বিশেষজ্ঞদের নিয়ে আরেকটি কমিটি গঠনের কথা জানান মন্ত্রী।

বিমানমন্ত্রী মেনন বলেন, “প্রধানমন্ত্রী দেশে ফেরার আগেই তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদনের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।” বুদাপেস্টে পানি সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি দ্বিপক্ষীয় সফর শেষে বুধবার প্রধানমন্ত্রী দেশে ফিরবেন।

সংসদীয় কমিটিতে ক্ষোভের মুখে বিমানমন্ত্রী
প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের ত্রুটির কারণে সংসদীয় কমিটির বৈঠকে ক্ষোভের মুখে পড়তে হয় বিমানমন্ত্রী রাশেদ খান মেননকে।

বৈঠকে অংশ নেওয়া এক সংসদ সদস্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কমিটিতে সদস্যরা অভিযোগ করেছেন, মন্ত্রণালয়ের সঠিককভাবে পর্যবেক্ষণ করলে একের পর এক ঘটনা ঘটত না।

বৈঠক শেষে কমিটির সভাপতি ফারুক খান সাংবাদিকদের বলেন, “আমরা গভীরভাবে অসন্তোষ প্রকাশ করেছি। কারণ আমরা দেখেছি যে, কিছুদিন পূর্বে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে প্রধানমন্ত্রী দেশে ফেরত আসার সময়ে রানওয়েতে ঘটনা ঘটেছিলো।

“আমরা জানতে চেয়েছিলাম সেই ঘটনার যারা দোষী তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে? তারা জানিয়েছে, ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা মনে করি যে ধরনের ইরেসপনসিবল বিহেভিয়ার করা হয়েছে, তাতে আরও পানিশমেন্ট দেওয়া উচিৎ ছিল।”

গত জুন মাসে সৌদি আরব থেকে প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটটি শাহজালাল বিমানবন্দরে অবতরণের আগ মুহূর্তে রানওয়েতে কিছু দেখতে পেয়ে আকাশে কিছুক্ষণ চক্কর দেয়।

বৈঠক শেষে নিজের ওপর কমিটির অসন্তোষ প্রকাশের কথা স্বীকারও করেছেন মন্ত্রী মেনন।

তিনি সাংবাদিকদের বলেন, “কমিটির সদস্যরা অত্যন্ত ক্ষোভ প্রকাশ করেছেন। আমাকেও রেসপনসিবল করে কথা বলেছে। তবে এতে লজ্জার কিছু নেই।”

বোয়িং ও জিই’র কাছ থেকেও তথ্য নেওয়ার সুপারিশ
প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের ত্রুটি সম্পর্কে তথ্য নেওয়ার জন্য উড়োজাহাজ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বোয়িং এবং এয়ারক্রাফট ইঞ্জিন সরবরাহকারী প্রতিষ্ঠান জেনারেল ইলেকট্রিক (জিই) এর কাছ থেকে তথ্য নিতে মন্ত্রণালয়কে পরামর্শ দিয়েছে সংসদীয় কমিটি।

কমিটির সভাপতি ফারুক খান সাংবাদিকদের বলেন, “ত্রুটির ব্যাপারে বোয়িং এবং জিই’র সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। যেন তাদের কাছ থেকেও আমরা একটা রিপোর্ট পাই।

“আপনারা জানেন যে, এই প্লেনগুলি খুবই অত্যাধুনিক। এর যে ফ্লাইট রেকর্ডার এর মাধ্যমে বাংলাদেশ যেমন রিপোর্ট পাচ্ছে একইভাবে জিই ও বোয়িংয়ের কাছেও যাচ্ছে। আমরা বলেছি তাদের কাছ থেকে ডাটা কালেক্ট কর। এর পরে সম্পূর্ণ ডাটা বিশ্লেষণ করে বের করা হবে ওই ঘটনা কেন, কীভাবে হয়েছিল। বিশেষভাবে কেউ দায়ী কি না?”

মন্ত্রণালয়, বিমান, ও বেবিচকের তদন্ত কমিটির প্রতিবেদনের পর প্রয়োজন হলে সংসদীয় কমিটিও ঘটনাটি তদন্ত করবে বলে জানান ফারুক খান।

তদন্ত কমিটিগুলোর প্রতিবেদন সংসদীয় কমিটিকে দিতেও বলা হয়েছে বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Previous Post

পানি নিরাপত্তায় সাত দফা প্রস্তাব শেখ হাসিনার

Next Post

গুণের ফল করমচা

Barta71.com

Barta71.com

Next Post
গুণের ফল করমচা

গুণের ফল করমচা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected test

  • 134 Followers
  • 207k Subscribers
  • 24k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest
বাংলাদেশের সেরা দশ মডেলের সেক্স ভিডিও স্ক্যান্ডাল

বাংলাদেশের সেরা দশ মডেলের সেক্স ভিডিও স্ক্যান্ডাল

July 19, 2015
সাংবাদিক হাসান সুমনের ওপর নির্যাতনকারী পুলিশের শাস্তির দাবি

সাংবাদিক হাসান সুমনের ওপর নির্যাতনকারী পুলিশের শাস্তির দাবি

March 15, 2018
কার সাথে বিয়ে হবে, তা কি জন্মের আগেই নির্ধারিত?

কার সাথে বিয়ে হবে, তা কি জন্মের আগেই নির্ধারিত?

March 14, 2018
গুলশান থেকে ২ থাই তরুণীসহ গ্রেফতার ১৫

গুলশান থেকে ২ থাই তরুণীসহ গ্রেফতার ১৫

July 7, 2015
দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

26
ডলার। ডুল্যান্সার

ডলার। ডুল্যান্সার

7

হরতাল

5

দাম্পত্য জীবনের একজ্যাক্ট গ্রাফ

2
বাইডেন ও কমলাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন

প্রতিবন্ধীদের সার্বিক উন্নয়নে সমন্বিতভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

December 3, 2020
ভাস্কর্যের বিরোধীতা বঙ্গবন্ধুর প্রতি অবজ্ঞা প্রদর্শন: ঢাবি শিক্ষক সমিতি

ভাস্কর্যের বিরোধীতা বঙ্গবন্ধুর প্রতি অবজ্ঞা প্রদর্শন: ঢাবি শিক্ষক সমিতি

December 3, 2020
দেশে করোনায় আরও ১৩ জনের মৃত্যু, শনাক্ত ১৮৪৫

বিশ্বজুড়ে করোনা শনাক্তের সংখ্যা ৬ কোটি ৪১ লাখ ছাড়ালো

December 2, 2020
নির্বাচনে অনিয়ম হয়নি: মার্কিন অ্যাটর্নি

নির্বাচনে অনিয়ম হয়নি: মার্কিন অ্যাটর্নি

December 2, 2020

Recent News

Online Newspaper in Bangladesh

Follow Us

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • প্রবাস
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

বাইডেন ও কমলাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন

প্রতিবন্ধীদের সার্বিক উন্নয়নে সমন্বিতভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

December 3, 2020
ভাস্কর্যের বিরোধীতা বঙ্গবন্ধুর প্রতি অবজ্ঞা প্রদর্শন: ঢাবি শিক্ষক সমিতি

ভাস্কর্যের বিরোধীতা বঙ্গবন্ধুর প্রতি অবজ্ঞা প্রদর্শন: ঢাবি শিক্ষক সমিতি

December 3, 2020
  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।