বার্তা৭১ ডটকমঃ শিক্ষা মন্ত্রণালয়ের স্টিকার লাগানো একটি সাদা মাইক্রোবাস থেকে আড়াই হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করেছে গাজীপুরের টঙ্গী থানা পুলিশ।ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কামারপাড়া মোড় থেকে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে এই ফেনসিডিল উদ্ধার করা হয়।
কামাড়পাড়া মোড়ে পুলিশ মাইক্রোবাসটি থামানোর সংকেত দিলে চালকসহ এর তিন আরোহী গাড়ীটি রেখে পালিয়ে যায়। ফেনসিডিল বহনকারী সাদা রংয়ের মাইক্রোবাসটির নং (ঢাকা মেট্রো চ-৫৪-০৪৯৩) ।
পরে পুলিশ গাড়ির ভেতর থেকে ১০ বস্তাভর্তি ২ হাজার ৫শ’ বোতল ফেনসিডিল উদ্ধার করে। ফেনসিডিলগুলোর বর্তমান বাজার মূল্য প্রায় ২০ লাখ টাকা বলে জানা যায়।
শুক্রবার সকাল ১০টায় গাজীপুরের সহকারী পুলিশ সুপার মো. ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যপারে একটি মামলার প্রস্তুতি চলছে।











