• প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ
Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • প্রবাস
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • প্রবাস
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result

সংসদ সদস্যদের প্রতি অনুরোধ জানিয়েছেন স্পিকার আবদুল হামিদ

Barta71.com by Barta71.com
June 19, 2012
in Uncategorized
0
সংসদ সদস্যদের প্রতি অনুরোধ জানিয়েছেন স্পিকার আবদুল হামিদ
0
SHARES
12
VIEWS
Share on FacebookShare on Twitter


নিজের সম্পর্কে হাই কোর্ট বিভাগের এক বিচারপতির মন্তব্যে প্রকাশ করলেও ওই বিচারককে অপসারণের প্রস্তাব প্রত্যাহারের জন্য সংসদ সদস্যদের প্রতি অনুরোধ জানিয়েছেন স্পিকার আবদুল হামিদ।

বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীর এক মন্তব্যের ফলে সৃষ্ট উত্তেজনার প্রেক্ষাপটে সোমবার সংসদ অধিবেশনের শুরুতেই দেওয়া বক্তব্য স্পিকার আশা করছেন, এর মধ্য দিয়ে বিতর্কের অবসান ঘটবে।

সংসদ সদস্যদের ক্ষোভের প্রতি শ্রদ্ধা রেখে আবদুল হামিদ আশা করেছেন, ওই বিচারকের অনাকাঙ্ক্ষিত বক্তব্যের বিষয়ে প্রধান বিচারপতিই পদক্ষেপ নেবেন। ওই পদক্ষেপে সংসদেরও সায় থাকবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

একজন বিচারকের মন্তব্যে বিচার বিভাগের সঙ্গে সংসদ ও শাসন বিভাগের মুখোমুখি অবস্থানের মতো পরিস্থিতি তৈরি হবে না বলে দৃঢ় আশা প্রকাশ করে স্পিকার বলেছেন, “আমাদের সকলকে মনে রাখতে হবে বর্তমানে এদেশ পাকিস্তান নয়, বাংলাদেশ। আবারো বলছি- বাংলাদেশ।”

গত ২৯ মে সংসদে দেওয়া স্পিকারের একটি বক্তব্যকে কেন্দ্র করে এই বিতর্কের সূত্রপাত।

সুপ্রিম কোর্টের জমি ছেড়ে দিতে সড়ক ও জনপথ বিভাগকে দেওয়া উচ্চ আদালতের একটি আদেশ পুনর্বিবেচনার অনুরোধ জানিয়ে স্পিকার সেদিন বলেছিলেন, আদালতের রায়ে ক্ষুব্ধ হলে জনগণ বিচার বিভাগের বিরুদ্ধেও রুখে দাঁড়াতে পারে।

স্পিকারের ওই বক্তব্য রাষ্ট্রদ্রোহের শামিল অপরাধ বলে ৫ জুন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী বললে সেদিনই সংসদে তুমুল উত্তেজনা সৃষ্টি হয়।

ওই বিচারপতিকে অপসারণে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের দাবি তুলে মহাজোটের সংসদ সদস্যরা বলেন, অন্যথায় সংসদই ওই বিচারককে অভিশংসন করার উদ্যোগ নেবে।

এরপর ডেপুটি স্পিকার শওকত আলী সংসদে জানান, এই বিতর্কের বিষয়ে স্পিকার রুলিং দেবেন। সোমবার ওই রুলিং দেন আবদুল হামিদ। এই সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী অধিবেশণ কক্ষে ছিলেন না।

স্পিকার বলেন, “হাই কোর্টের একজন মাননীয় বিচারপতি সংবিধানের ৭৮(১) অনুচ্ছেদ লঙ্ঘন করে সংসদ সম্পর্কে, আমার সম্পর্কে যে সব মন্তব্য করেছেন তা কোনো বিবেকবান মানুষ উচ্চারণ করতে পারেন কি না, আমার সন্দেহ রয়েছে।

“প্রথমেই তিনি বলেছেন, আমার বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার সামিল। রাষ্ট্রদ্রোহিতা কী, কোন কাজ রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ে পড়ে, রাষ্ট্রদ্রোহিতার বিষয়টি কে নির্ধারণ করতে পারেন, এসব বিষয় গভীরভাবে চিন্তা করলে বিজ্ঞ বিচারপতি তার বিজ্ঞতার পরিচয় দিতেন।”

বিচারকের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানানো সংসদ সদস্যদের প্রতি স্পিকার বলেন, “একজন ব্যক্তিবিশেষের আচরণ দিয়ে আমরা পুরো বিচার বিভাগকে মূল্যায়ন করতে পারি না। আপনারা সবাই সিদ্ধান্ত নিলে আমার জন্য তা বাধ্যবাধকতা হয়ে যায়।

“সার্বিক বিবেচনায় যেহেতু এ ধরনের কঠোর পদক্ষেপ গ্রহণ সমীচীন হবে বলে আমি মনে করি না, তাই আমি বিনীতভাবে অনুরোধ করব, সংসদে আপনাদের উত্থাপিত প্রস্তাবটি আপনারা আমার সঙ্গে একমত হয়ে প্রত্যাহার করবেন।”

রাষ্ট্রের মূল তিনটি অঙ্গের মধ্যে পারস্পরিক আস্থার সম্পর্ক ধরে রাখার ওপর গুরুত্ব দিয়ে আবদুল হামিদ বলেন, “পারস্পরিক এই সুসম্পর্কের কারণেই অনেক চড়াই উৎরাই পেরিয়ে এদেশ আজ সামনের দিকে এগিয়ে যাচ্ছে।

“দেশ ও জাতির কল্যাণে এ সম্পর্ক আরো অটুট হোক, এটাই দেশবাসীর প্রত্যাশা,” বলেন তিনি।

স্পিকার বলেন, “আমি আশা করব, আদালতের এই ধরনের আচরণে কী করণীয় থাকতে পারে মাননীয় প্রধান বিচারপতি সে বিষয়টি ভেবে যে ব্যবস্থা গ্রহণ করবেন তাতে আমাদের সমর্থন থাকবে। এর ফলে এ ধরনের ঘটনার পূনরাবৃত্তি রোধ করা হয়ত সম্ভব হবে।”

“আশা করি, আমার এই বক্তব্য প্রদানের মধ্য দিয়ে এ আলোচনার অবসান হবে,” বক্তব্যের ইতি এভাবেই টেনেছেন আবদুল হামিদ।

নিজের বক্তব্যের ব্যাখ্যা

রুলিংয়ে ২৯ মে সংসদে দেওয়া বক্তব্যের প্রেক্ষাপট এবং তার ব্যাখ্যা তুলে ধরে আবদুল হামিদ বলেন, “ওই দিন সংসদ সদস্য মইন উদ্দীন খান বাদল আদালত সংশ্লিষ্ট বিষয়ে বক্তব্য রাখলে আমি হাস্যচ্ছলে বলেছি, আমার স্পিকারশিপের মেয়াদ শেষ হলে আমাকে আবার কালো কোট পরে কোর্টে যেতে হবে। সুতরাং হিসাব করে কথা বলতে হয়। আবার কোন সমস্যায় পড়ে যাই। মামলা পরিচালনা করতে গিয়ে রিলিফ নাও পেতে পারি।”

“এরপর গণমানুষের কাছে সবার জবাবদিহিতার বিষয়টি তুলে ধরতে গিয়ে বলেছিলাম, সংসদে সংসদ-সদস্যরা যে আইনগুলো পাস করেন সেগুলো যদি জনগণের বিরুদ্ধে যায়, তাহলে শেষ পর্যন্ত জনগণ আমাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে। কোর্টের বিচারে যদি দেশের মানুষ ক্ষুব্ধ হয়, তাহলে বিচার বিভাগের বিরুদ্ধে মানুষ একদিন হয়ত রুখে দাঁড়াতে পারে,” বলেন তিনি।

স্পিকার বলেন, “আত্মঅহমিকা বিসর্জন দিয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার কথা বলেছি। কোনো আদালত বা কোনো মামলা বা কোনো বিচারপতিকে উদ্দেশ্য করে কোনো কথা বলা হয়নি। মূলত রাষ্ট্রের তিনটি অঙ্গের কাজে কোনো ব্যত্যয় ঘটলে কী হতে পারে, তারই একটা ধারণার কথা বলেছি।”

তিনি বলেন, “আসলে ওই দিন সংসদ সদস্য স্পিকারের মাধ্যমে আইনমন্ত্রীর কাছে সড়ক ভবন সরিয়ে নেওয়ার জন্য সময় প্রদানের বিষয়টি উত্থাপন করতে চেয়েছিলেন। আইনমন্ত্রী তখন সংসদে উপস্থিত না থাকায় আমি বিষয়টি সংসদকে অবহিত করি এবং বলি ‘থাকলে হয়তো তিনি ব্যাপারটা দেখতেন’। এটুকুই বলেছি।”

“আইনমন্ত্রীকে সড়ক ভবনের বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি- এ ধরনের কোনো কথা বলিনি,” বলেন স্পিকার।

বিচারকের মন্তব্যের প্রতিক্রিয়া

সংসদ সম্পর্কে বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর মন্তব্য অসৌজন্যমূলক ও ব্যক্তিগত আক্রমণ প্রসূত বলে অভিহিত করেছেন স্পিকার। তবে এই নিয়ে পুরো বিচার বিভাগকে জড়ানো ঠিক হবে না বলেও মন্তব্য করেছেন তিনি।

রুলিংয়ে আবদুল হামিদ বলেন, “আমার সম্পর্কে যে সব মন্তব্য করেছেন (বিচারপতি), তা কোনো বিবেকবান মানুষ উচ্চারণ করতে পারেন কি না, আমার সন্দেহ রয়েছে। প্রথমেই তিনি বলেছেন, আমার বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার সামিল। আমার উপরোক্ত কথাগুলো কোনটি রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ে পড়ে তা আমার বোধগম্য নয়।

“রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপনের আগে রাষ্ট্রদ্রোহিতা কী, কোন কাজ রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ে পড়ে, রাষ্ট্রদ্রোহিতার বিষয়টি কে নির্ধারণ করতে পারেন- এসব বিষয় গভীরভাবে চিন্তা করলে বিজ্ঞ বিচারপতি তার বিজ্ঞতার পরিচয় দিতেন।”

বিচার বিভাগ সম্পর্কে ‘অবমাননাকর’ মন্তব্য করায় আইনজীবী হিসেবে স্পিকারের সনদ থাকা নিয়েও প্রশ্ন তুলেছিলেন বিচারপতি শামসুদ্দিন।

পাশাপাশি সংবিধান নিয়ে স্পিকারের ‘জ্ঞান’ নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেছিলেন, “যিনি তার পদের মর্যাদা রক্ষা করতে পারেন না, তার এই পদে থাকার কোনো যোগ্যতা নেই।”

এর প্রতিক্রিয়ায় আবদুল হামিদ বলেন, “আমার জ্ঞান, মেধা, যোগ্যতা ও আইনজীবী হিসেবে আমার সনদ নিয়ে কটাক্ষ করা হয়েছে। আমি প্রায়শই বলি, আমি কম লেখাপড়া জানা মানুষ।”

৩৭ বছরের পেশাগত জীবনে সাবেক প্রধান বিচারপতি এম এম রুহুল আমিন ও এ বি এম খায়রুল হক এবং বর্তমান প্রধান বিচারপতির আদালতে আইনজীবী হিসেবে দায়িত্ব পালনের কথাও তুলে ধরেন তিনি।

“বড় বড় বই হয়ত পড়িনি, কিন্তু সাধারণ মানুষের মনের কথাটি বিগত ৫৪ বছর ধরে পড়ে আসছি। অক্ষর জ্ঞানহীন মানুষের কাছ থেকেও আমি সারাজীবন অনেক কিছু শিখেছি,” বলেন বার বার নির্বাচিত সংসদ সদস্য আবদুল হামিদ।

দ্বিতীয় বার স্পিকার হিসেবে দায়িত্ব পালনরত আবদুল হামিদ বলেন, “সরকারি দল, বিরোধী দল ও অন্যান্য দল আমাকে সর্বসম্মতিক্রমে স্পিকার নির্বাচিত করেছেন। আমার জ্ঞান, যোগ্যতা নিয়ে প্রশ্ন করা হলে তা সংসদের সব সদস্যের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠে।”

“এ ধরনের উক্তি করার আগে বিজ্ঞ বিচারক আরো গভীরভাবে চিন্তা করলে ভালো করতেন। বিজ্ঞ বিচারক আরো অনেক বিষয়ে বিরূপ মন্তব্য করেছেন, যা আমি এখানে উল্লেখ করা প্রয়োজন মনে করছি না,” বলেন তিনি।

স্পিকার বলেন, “আমাদের প্রত্যাশা ছিল, বিচারপতি সমস্ত বিষয়টি হৃদয়ঙ্গম করবেন এবং মাত্রা অতিক্রমকারী বক্তব্য পরিহারে যথাযথ পদক্ষেপ নেবেন। কিন্তু তিনি তা করেননি।”

Previous Post

প্রধানমন্ত্রীর সঙ্গে ফের দেখা করতে চান ইলিয়াসের স্ত্রী

Next Post

আর্সেনিক ও লোনা পানির এলাকায় পাইপ লাইনের মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহ করবে সরকার

Barta71.com

Barta71.com

Next Post
আর্সেনিক ও লোনা পানির এলাকায় পাইপ লাইনের মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহ করবে সরকার

আর্সেনিক ও লোনা পানির এলাকায় পাইপ লাইনের মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহ করবে সরকার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected test

  • 136 Followers
  • 207k Subscribers
  • 23.9k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest
বাংলাদেশের সেরা দশ মডেলের সেক্স ভিডিও স্ক্যান্ডাল

বাংলাদেশের সেরা দশ মডেলের সেক্স ভিডিও স্ক্যান্ডাল

July 19, 2015
সাংবাদিক হাসান সুমনের ওপর নির্যাতনকারী পুলিশের শাস্তির দাবি

সাংবাদিক হাসান সুমনের ওপর নির্যাতনকারী পুলিশের শাস্তির দাবি

March 15, 2018
কার সাথে বিয়ে হবে, তা কি জন্মের আগেই নির্ধারিত?

কার সাথে বিয়ে হবে, তা কি জন্মের আগেই নির্ধারিত?

March 14, 2018
গুলশান থেকে ২ থাই তরুণীসহ গ্রেফতার ১৫

গুলশান থেকে ২ থাই তরুণীসহ গ্রেফতার ১৫

July 7, 2015
দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

26
ডলার। ডুল্যান্সার

ডলার। ডুল্যান্সার

7

হরতাল

5

দাম্পত্য জীবনের একজ্যাক্ট গ্রাফ

2
বাইডেন ও কমলাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন

প্রতিবন্ধীদের সার্বিক উন্নয়নে সমন্বিতভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

December 3, 2020
ভাস্কর্যের বিরোধীতা বঙ্গবন্ধুর প্রতি অবজ্ঞা প্রদর্শন: ঢাবি শিক্ষক সমিতি

ভাস্কর্যের বিরোধীতা বঙ্গবন্ধুর প্রতি অবজ্ঞা প্রদর্শন: ঢাবি শিক্ষক সমিতি

December 3, 2020
দেশে করোনায় আরও ১৩ জনের মৃত্যু, শনাক্ত ১৮৪৫

বিশ্বজুড়ে করোনা শনাক্তের সংখ্যা ৬ কোটি ৪১ লাখ ছাড়ালো

December 2, 2020
নির্বাচনে অনিয়ম হয়নি: মার্কিন অ্যাটর্নি

নির্বাচনে অনিয়ম হয়নি: মার্কিন অ্যাটর্নি

December 2, 2020

Recent News

বাইডেন ও কমলাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন

প্রতিবন্ধীদের সার্বিক উন্নয়নে সমন্বিতভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

December 3, 2020
ভাস্কর্যের বিরোধীতা বঙ্গবন্ধুর প্রতি অবজ্ঞা প্রদর্শন: ঢাবি শিক্ষক সমিতি

ভাস্কর্যের বিরোধীতা বঙ্গবন্ধুর প্রতি অবজ্ঞা প্রদর্শন: ঢাবি শিক্ষক সমিতি

December 3, 2020
দেশে করোনায় আরও ১৩ জনের মৃত্যু, শনাক্ত ১৮৪৫

বিশ্বজুড়ে করোনা শনাক্তের সংখ্যা ৬ কোটি ৪১ লাখ ছাড়ালো

December 2, 2020
নির্বাচনে অনিয়ম হয়নি: মার্কিন অ্যাটর্নি

নির্বাচনে অনিয়ম হয়নি: মার্কিন অ্যাটর্নি

December 2, 2020
Barta71.com

Online Newspaper in Bangladesh

Follow Us

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • প্রবাস
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

বাইডেন ও কমলাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন

প্রতিবন্ধীদের সার্বিক উন্নয়নে সমন্বিতভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

December 3, 2020
ভাস্কর্যের বিরোধীতা বঙ্গবন্ধুর প্রতি অবজ্ঞা প্রদর্শন: ঢাবি শিক্ষক সমিতি

ভাস্কর্যের বিরোধীতা বঙ্গবন্ধুর প্রতি অবজ্ঞা প্রদর্শন: ঢাবি শিক্ষক সমিতি

December 3, 2020
  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • আইন ও অপরাধ
  • সাক্ষাতকার
  • আঞ্চলিক সংবাদ
  • প্রবাস
  • মতামত

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।