• প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ
Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • প্রবাস
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • প্রবাস
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result
Home আইন ও অপরাধ

সুচিকেও বিচারের মুখোমুখি হতে হবে

Barta71.com by Barta71.com
March 1, 2018
in আইন ও অপরাধ, আন্তর্জাতিক
0
সুচিকেও বিচারের মুখোমুখি হতে হবে
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on Twitter

বার্তা৭১ ডটকমঃ ঢাকায় শান্তিতে নোবেলজয়ী তিন নারী বলেছেন, “অং সান সুচি যদি নিরবতা ভেঙে রোহিঙ্গাদের পাশে না দাঁড়ান, তাহলে তাকেও বিচারের মুখোমুখি হতে হবে৷ কারণ মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানো হয়েছে৷ এটা মানবতার বিরুদ্ধে অপরাধ৷”

তিন নোবেলজয়ী নারী – ইরানের শিরিন এবাদি, আয়ারল্যান্ডের মারেইড ম্যাগুয়ার এবং ইয়েমেনের তাওয়াক্কুল কারমান রবি, সোম ও মঙ্গলবার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেন৷ তারা সেখানে রোহিঙ্গা নারী, শিশু ও পুরুষদের সঙ্গে কথা বলেন৷ জানেন তাদের ওপর হত্যা, ধর্ষণ এবং নির্যাতনের কথা৷ বুধবার দুপুরের পর তারা ঢাকায় সাংবাদিকদের কাছে তাদের সেই অভিজ্ঞতা বর্ণনা করেন৷

ইয়েমেনের তাওয়াক্কুল কারমান বলেন, “আমরা অন্তত ১০০ রোহিঙ্গা নারীর সঙ্গে কথা বলেছি৷ এরা সবাই মিয়ানমার সেনাবাহিনীর ধর্ষণের শিকার হয়েছেন৷ সন্তানের সামনে মাকে, স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে৷ এমন অনেক শিশু পেয়েছি, যাদের মা-বাবাকে হত্যা করা হয়েছে৷ আগুনে ছুড়ে হত্যা করা হয়েছে শিশুদের৷”

তিনি বলেন, “রাখাইনে এ সমস্ত অপরাধ করেছে মিয়ানমারের সেনাবাহিনী ও সরকার৷ নোবেল বিজয়ী অং সান সুচি সরকার প্রধান হয়েও চুপ করে আছেন এবং এ জন্য তিনি মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ী৷”

কারমান সুচিকে উদ্দেশ্য করে বলেন, “আপনাকে সত্য প্রকাশ করতে হবে৷ রোহিঙ্গা গণহত্যার জন্য দায়ীদের বিচারের মুখোমুখি করতে হবে৷ অন্যথায় আপনাকেও বিচারের মুখোমুখি হতে হবে৷ আমরা নোবেল বিজয়ী হিসাবে প্রতিশ্রুতি দিচ্ছি, যারা এই অপরাধের সাথে জড়িত তাদের সবাইকে আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি হতে হবে৷”

মারেইড ম্যাগুয়ার বলেন, “আমরা সবাই মানব পরিবারের সদস্য৷ অং সান সুচি যখন গৃহবন্দি ছিলেন, তখন তার বিরুদ্ধে মানবতাবিরোধী কার্যক্রমের জন্য আমরা প্রতিবাদ করেছিলাম৷ তাই তার এখন মনে রাখা উচিত, রোহিঙ্গাদেরও মানবিক অধিকার আছে৷ তাদের ওপর যে হত্যা নির্যাতন চালানো হয়েছে, তা ভাষায় প্রকাশ করার নয়৷”

আন্তর্জাতিক আদালতে এই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইরানের শিরিন এবাদি বলেন, “আন্তর্জাতিক আদালতে এই বিচার কাজের জন্য দু’টি উপায় রয়েছে৷ একটি হচ্ছে, সেই দেশটি যদি আন্তর্জাতিক আদালতের সদস্য হয়ে থাকে তাহলে তাকে সরাসরি নিয়ে যাওয়া যায়৷ দ্বিতীয়টি হচ্ছে, তারা যদি এই সংস্থার সদস্য না হয় তাহলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে আন্তর্জাতিক আদালতে এদের বিচার সম্ভব৷”

সুদানের উদাহরণ দিয়ে তিনি বলেন, “দেশটি আন্তর্জাতিক আদালতের সদস্য ছিল না, কিন্তু নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপের কারণে সুদানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার হয়েছে৷”

শিরিন এবাদির কথায়, “মিয়ানমার সফরের জন্য আমরা ভিসার অ্যাপ্লাই করবো৷ তারা যদি আমাদের ভিসা না দেয় তাহলে সেটি মিয়ানমারের জন্য ভুল হবে৷”

সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে এই তিন নোবেলজয়ী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন৷ নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরে প্রধানমন্ত্রীকে তারা বলেন, মিয়ানমারকে রোহিঙ্গাদের হত্যা নির্যাতনের দায় নিতে হবে৷

এছাড়া তারা রাখাইনের ঘটনাকে গণহত্যা হিসাবে বর্ণনা করে বলেন, “এরপরও বিশ্ব সম্প্রদায় কীভাবে নীরব রয়েছে, তাতে আমরা বিস্মিত৷”

প্রধানমন্ত্রীর প্রেস সচিব জানান, “বাংলাদেশ মানবিক কারণে দশ লাখের বেশি রোহিঙ্গাকে নিজ মাটিতে আশ্রয় দেয়ায় শেখ হাসিনার প্রশংসা করে তাকে ‘কাইন্ড মাদার’ হিসাবে অভিহিত করেন এই তিন নোবেলজয়ী৷” নোবেল উইমেন’স ইনিশিয়েটিভ এবং নারীপক্ষ এই তিন নোবেল বিজয়ী নারীর বাংলাদেশ সফরের আয়োজন করে৷ এরা বিশ্বের কাছে রোহিঙ্গাদের কথা তুলে ধরবেন৷-ডয়চে ভেলে

Previous Post

শ্রদ্ধা-ভালবাসায় শেষ বিদায় নিলেন শ্রীদেবী

Next Post

ট্রাম্পের প্রধান যোগাযোগ কর্মকর্তা হোপ হিকসের পদত্যাগ

Barta71.com

Barta71.com

Next Post
ট্রাম্পের প্রধান যোগাযোগ কর্মকর্তা হোপ হিকসের পদত্যাগ

ট্রাম্পের প্রধান যোগাযোগ কর্মকর্তা হোপ হিকসের পদত্যাগ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected test

  • 136 Followers
  • 207k Subscribers
  • 23.9k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest
বাংলাদেশের সেরা দশ মডেলের সেক্স ভিডিও স্ক্যান্ডাল

বাংলাদেশের সেরা দশ মডেলের সেক্স ভিডিও স্ক্যান্ডাল

July 19, 2015
সাংবাদিক হাসান সুমনের ওপর নির্যাতনকারী পুলিশের শাস্তির দাবি

সাংবাদিক হাসান সুমনের ওপর নির্যাতনকারী পুলিশের শাস্তির দাবি

March 15, 2018
কার সাথে বিয়ে হবে, তা কি জন্মের আগেই নির্ধারিত?

কার সাথে বিয়ে হবে, তা কি জন্মের আগেই নির্ধারিত?

March 14, 2018
গুলশান থেকে ২ থাই তরুণীসহ গ্রেফতার ১৫

গুলশান থেকে ২ থাই তরুণীসহ গ্রেফতার ১৫

July 7, 2015
দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

26
ডলার। ডুল্যান্সার

ডলার। ডুল্যান্সার

7

হরতাল

5

দাম্পত্য জীবনের একজ্যাক্ট গ্রাফ

2
বাইডেন ও কমলাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন

প্রতিবন্ধীদের সার্বিক উন্নয়নে সমন্বিতভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

December 3, 2020
ভাস্কর্যের বিরোধীতা বঙ্গবন্ধুর প্রতি অবজ্ঞা প্রদর্শন: ঢাবি শিক্ষক সমিতি

ভাস্কর্যের বিরোধীতা বঙ্গবন্ধুর প্রতি অবজ্ঞা প্রদর্শন: ঢাবি শিক্ষক সমিতি

December 3, 2020
দেশে করোনায় আরও ১৩ জনের মৃত্যু, শনাক্ত ১৮৪৫

বিশ্বজুড়ে করোনা শনাক্তের সংখ্যা ৬ কোটি ৪১ লাখ ছাড়ালো

December 2, 2020
নির্বাচনে অনিয়ম হয়নি: মার্কিন অ্যাটর্নি

নির্বাচনে অনিয়ম হয়নি: মার্কিন অ্যাটর্নি

December 2, 2020

Recent News

Online Newspaper in Bangladesh

Follow Us

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • প্রবাস
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

বাইডেন ও কমলাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন

প্রতিবন্ধীদের সার্বিক উন্নয়নে সমন্বিতভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

December 3, 2020
ভাস্কর্যের বিরোধীতা বঙ্গবন্ধুর প্রতি অবজ্ঞা প্রদর্শন: ঢাবি শিক্ষক সমিতি

ভাস্কর্যের বিরোধীতা বঙ্গবন্ধুর প্রতি অবজ্ঞা প্রদর্শন: ঢাবি শিক্ষক সমিতি

December 3, 2020
  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।