• প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ
Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • প্রবাস
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • প্রবাস
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result
Home আন্তর্জাতিক

সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় যুক্তরাষ্ট্র : বার্নিকাট

Barta71.com by Barta71.com
March 1, 2018
in আন্তর্জাতিক
0
শ্রদ্ধা-ভালবাসায় শেষ বিদায় নিলেন শ্রীদেবী
0
SHARES
14
VIEWS
Share on FacebookShare on Twitter

বার্তা৭১ ডটকমঃ ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, বাংলাদেশের বন্ধু হিসাবে আমরা এখানে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণ মূলক নির্বাচন দেখতে চাই। এ নির্বাচন ঘিরে কোনো সহিংসতা আমরা দেখতে চাই না। তিনি আরো বলেন, কোন বিশেষ রাজনৈতিক দলের প্রতি যুক্তরাষ্ট্র সরকারের দুর্বলতা নাই। এখানে কারা দেশ পরিচালনার দায়িত্বে আসবেন তা দেশের জনগণই ঠিক করবে।

বুধবার যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রাজধানীর ধানমন্ডির ইএমকে সেন্টারে সাংবাদিকদের এসব কথা বলেন।

বার্নিকাট আরো বলেন, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনকে যুক্তরাষ্ট্র সমর্থন করে। নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার এখনও শুরু হয়নি। সুষ্ঠু নির্বাচন মানে শুধু ভোটের দিনে সুষ্ঠু পরিবেশ নয়। ভোটের আগে সবার অবাধে সমাবেশ করার সুযোগ থাকাও মৌলিক বিষয়। কেননা এটার প্রভাব নির্বাচনে পড়ে। এসব অবশ্যই শান্তিপূর্ণ হতে হবে। নির্বাচনী প্রক্রিয়াটা খুবই গুরুত্বপূর্ণ। প্রার্থী মনোনয়ন দেয়াও ওই প্রক্রিয়ার অংশ। নির্বাচনের জন্যে ভয়ভীতি মুক্ত পরিবেশ অবশ্যই প্রয়োজন।

এদিকে ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেক বুধবার পৃথক এক অনুষ্ঠানে বলেছেন, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও সবার অংশগ্রহণের নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য।

তিনি বিএনপির সাম্প্রতিক শান্তিপূর্ণ কর্মসূচি পালনের প্রতি ইঙ্গিত করে বলেন, শান্তিপূর্ণভাবে প্রতিবাদ – বিক্ষোভ পালন অবশ্যই প্রশংসার দাবি রাখে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৬ সালে আওয়ামী লীগের এক অনুষ্ঠানে বলেছিলেন, আগামী নির্বাচন অংশগ্রহণমূলক হবে। শেখ হাসিনার ওই বক্তব্য উদ্ধৃত করে বার্নিকাট বলেন, ‘আমি প্রধানমন্ত্রীর ওই প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানাই যাতে আগামী নির্বাচন নিয়ে কোনও প্রশ্ন না থাকে’। মার্কিন রাষ্ট্রদূত জানান, তারা আওয়ামী লীগ ও বিএনপিসহ সব দলের সঙ্গে নির্বাচনের পরিবেশ নিয়ে আলাপ-আলোচনা করছেন। নির্বাচন কমিশনের সঙ্গেও আলোচনা হচ্ছে।

রাষ্ট্রদূত বাংলাদেশে আগামী নির্বাচনে যুক্তরাষ্ট্রের ভূমিকা সম্পর্কে বলেন, ‘আমাদের বার্তা হলো, আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষে যাব না। আমরা সুষ্ঠু নির্বাচনী প্রক্রিয়াকে সমর্থন করি। আমরা জনগণকে সমর্থন করি। আমাকে একজন জিজ্ঞাসা করেছিলেন, গণতন্ত্র না উন্নয়ন কোনটাকে সমর্থন করেন। আমার বক্তব্য হলো, গণতন্ত্র ও উন্নয়ন উভয়টাই একসঙ্গে প্রয়োজন। গণতন্ত্র তথ্যের অবাধপ্রবাহ দেবে যা বিনিয়োগকে আকৃষ্ট করবে। গণতন্ত্র হলো স্থিতিশীল পরিবেশের সর্বোত্তম ভিত্তি’।

যুক্তরাষ্ট্র ‘আইএসআইএস বাংলাদেশ’কে সন্ত্রাসী তালিকাভুক্ত করার প্রভাব কী হবে জানতে চাইলে বার্নিকাট বলেন, ‘সন্ত্রাসী গোষ্ঠী আইএসের অর্থের প্রবাহ বন্ধ করা, তাদের সম্পদ জব্দ, তাদের চিহ্নিত করে বিচার করার সুবিধার্থে যুক্তরাষ্ট্র এই গ্রুপকে সন্ত্রাসী তালিকাভুক্ত করেছে। জেএমবিসহ বিভিন্ন নামে সন্ত্রাসী কর্মকাণ্ড হয়ে থাকে। আইএস অনেক সময় ইন্টারনেটসহ অন্য মাধ্যমে তাদের কর্মকাণ্ডে অনুপ্রাণিত করে অনেককে সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত করে। আমাদের ব্যবস্থায় তাদের বিচার করতে এই তালিকাভুক্তির ফলে সুবিধা হবে’।

রোহিঙ্গা সংকট নিরসনে যুক্তরাষ্ট্র সোচ্চার সহযোগিতা করছে জানিয়ে বার্নিকাট বলেন, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স, পররাষ্ট্রমন্ত্রী টিলারসন, জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি নিকি হিলিসহ অনেকেই রোহিঙ্গা সংকট নিয়ে সোচ্চার। কংগ্রেসেও এ নিয়ে কাজ হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রধান দুই দলই রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধান চায়। লিসা কার্টিস বাংলাদেশ সফরকালে রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন।

নির্বাচনে সবার অংশগ্রহণ চায় যুক্তরাজ্য : বাংলাদেশে আগামী নির্বাচনে সবার অংশগ্রহণ দেখতে চায় যুক্তরাজ্য। বুধবার সাংবাদিকদের সম্মানে আয়োজিত এক মধ্যাহ্নভোজ অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেক বলেন, বাংলাদেশে অবধা, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন এদেশের ভবিষ্যতের অগ্রগতির জন্যেই প্রয়োজন। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন বাংলাদেশ সফরকালে এই বিষয়ে বিভিন্ন পর্যায়ে আলাপে এবং প্রকাশ্যে কাজ করেছেন।

তাছাড়া রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরে যাওয়াই এই সংকটের সমাধান। এটা নিয়েও বরিস কাজ করেছেন। তিনি এসব বিষয় মিয়ানমারের সরকারের কাছে তুলেছেন। অ্যালিস ব্লেক বলেন, যুক্তরাজ্য ও বাংলাদেশ অনেক বিষয়েই একসঙ্গে কাজ করে।

Previous Post

ঢাবি থেকে ৭ ছাত্রলীগ নেতাকে বহিষ্কার

Next Post

শ্রদ্ধা-ভালবাসায় শেষ বিদায় নিলেন শ্রীদেবী

Barta71.com

Barta71.com

Next Post
শ্রদ্ধা-ভালবাসায় শেষ বিদায় নিলেন শ্রীদেবী

শ্রদ্ধা-ভালবাসায় শেষ বিদায় নিলেন শ্রীদেবী

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected test

  • 136 Followers
  • 207k Subscribers
  • 23.9k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest
বাংলাদেশের সেরা দশ মডেলের সেক্স ভিডিও স্ক্যান্ডাল

বাংলাদেশের সেরা দশ মডেলের সেক্স ভিডিও স্ক্যান্ডাল

July 19, 2015
সাংবাদিক হাসান সুমনের ওপর নির্যাতনকারী পুলিশের শাস্তির দাবি

সাংবাদিক হাসান সুমনের ওপর নির্যাতনকারী পুলিশের শাস্তির দাবি

March 15, 2018
কার সাথে বিয়ে হবে, তা কি জন্মের আগেই নির্ধারিত?

কার সাথে বিয়ে হবে, তা কি জন্মের আগেই নির্ধারিত?

March 14, 2018
গুলশান থেকে ২ থাই তরুণীসহ গ্রেফতার ১৫

গুলশান থেকে ২ থাই তরুণীসহ গ্রেফতার ১৫

July 7, 2015
দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

26
ডলার। ডুল্যান্সার

ডলার। ডুল্যান্সার

7

হরতাল

5

দাম্পত্য জীবনের একজ্যাক্ট গ্রাফ

2
বাইডেন ও কমলাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন

প্রতিবন্ধীদের সার্বিক উন্নয়নে সমন্বিতভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

December 3, 2020
ভাস্কর্যের বিরোধীতা বঙ্গবন্ধুর প্রতি অবজ্ঞা প্রদর্শন: ঢাবি শিক্ষক সমিতি

ভাস্কর্যের বিরোধীতা বঙ্গবন্ধুর প্রতি অবজ্ঞা প্রদর্শন: ঢাবি শিক্ষক সমিতি

December 3, 2020
দেশে করোনায় আরও ১৩ জনের মৃত্যু, শনাক্ত ১৮৪৫

বিশ্বজুড়ে করোনা শনাক্তের সংখ্যা ৬ কোটি ৪১ লাখ ছাড়ালো

December 2, 2020
নির্বাচনে অনিয়ম হয়নি: মার্কিন অ্যাটর্নি

নির্বাচনে অনিয়ম হয়নি: মার্কিন অ্যাটর্নি

December 2, 2020

Recent News

Online Newspaper in Bangladesh

Follow Us

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • প্রবাস
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

বাইডেন ও কমলাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন

প্রতিবন্ধীদের সার্বিক উন্নয়নে সমন্বিতভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

December 3, 2020
ভাস্কর্যের বিরোধীতা বঙ্গবন্ধুর প্রতি অবজ্ঞা প্রদর্শন: ঢাবি শিক্ষক সমিতি

ভাস্কর্যের বিরোধীতা বঙ্গবন্ধুর প্রতি অবজ্ঞা প্রদর্শন: ঢাবি শিক্ষক সমিতি

December 3, 2020
  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।